সাগরে ফের লঘুচাপ, যে নির্দেশ দিল আবহাওয়া অফিস

প্রতীকী ছবি
দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার সকাল ৯টায় সামুদ্রিক সতর্কবার্তায় জানানো হয়েছে এ তথ্য।
লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করার নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি আজ (৩১ অক্টোবর) সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে পূর্বাভাসে।
এর আগে গত ২৭ অক্টোবর বঙ্গোপসাগরে অতি প্রবল ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছিল। ঘূর্ণিঝড়টির দেওয়া হয়েছিল ‘অর্ণব’। পরদিন বুধবার ভারতের পুদুচেরির কাকিনাডা ও ইয়ানামের মধ্যবর্তী অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ে। এ সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫-১৩৫ কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছিল।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ৭১৪টির বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়, প্রাণ যায় অন্তত তিনজনের।



