ঝড় আসছে কি না, কখন বৃষ্টি নামবে, কোথায় তাপমাত্রা বাড়ছে কিংবা ঘূর্ণিঝড়ের গতিপথ কোন দিকে— এসব প্রশ্নের উত্তর খুঁজতে দিন-রাত কাজ করে আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন প্রান্তের স্টেশন থেকে নির্দিষ্ট সময় পরপর সংগ্রহ করা হয় তাপমাত্রা, বায়ুচাপ, আর্দ্রতা, বাতাসের গতি ও দিক এবং বৃষ্টিপাতের তথ্য। নেওয়া হয় ঊর্ধ্বাকাশের তথ্যও। এরপর সেসব তথ্য যাচাই-বাছাই, বিশ্লেষণ ও পর্যালোচনা করে তৈরি হয় পূর্বাভাস ও সতর্কবার্তা।
কিন্তু যে সংস্থার ওপর নির্ভর করে দুর্যোগের আগাম সতর্কতা, সেই আবহাওয়া অধিদপ্তরই এখন ভুগছে তী...