Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
আগামীর সময়
লাকী আপার ফ্রি পাঠশালা
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

উপকূলবাসীর সেই ভয়াল ২৯ এপ্রিল আজ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১৩:৩২
উপকূলবাসীর সেই ভয়াল ২৯ এপ্রিল আজ

ছবি: আগামীর সময়

২৯ এপ্রিল। উপকূলবাসীর কাছে এক ভয়াল দিন আজ। ১৯৯১ সালের এই দিনে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ভোলাসহ চট্টগ্রাম ও কক্সবাজারের দ্বীপাঞ্চলসহ উপকূলীয় এলাকায় চালায় ধ্বংসযজ্ঞ। রাতের অন্ধকারে লন্ডভন্ড হয়ে যায় উপকূলীয় এলাকা। জলোচ্ছ্বাসে তলিয়ে গিয়েছিল অনেক এলাকা। কেবল সরকারি হিসাবে এই ঝড়ে ১ লাখ ৩৮ হাজার ৮৮২ জনের মৃত্যুর কথা জানা যায়। চিরতরে ঘরবাড়ি হারা হয় হাজারো মানুষ।

সেই দিনে আবারও দুর্যোগ। উপকূলীয় ভোলা জেলাসহ বৃহত্তর বরিশাল অঞ্চলে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঝড়বৃষ্টি। আজ বুধবারও বিরাজ করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া।

সাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে সমুদ্রবন্দরগুলোকে। উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি ও আশঙ্কা রয়েছে বজ্রবৃষ্টির। নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সম্ভাবনা দেখা দিয়েছে ফসলের ক্ষতির।

এ পরিস্থিতিতে ভোলার সমুদ্র ও নদীতে সব ধরনের মাছ ধরার নৌকা এবং বন্ধ রাখা হয়েছে যাত্রীবাহী লঞ্চ। উপকূলীয় এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে চরফ্যাশন উপজেলা প্রশাসন। একই সঙ্গে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে।

ভোলা আবহাওয়ার অধিদপ্তরের সিনিয়র অবজারভার মো. মাহাবুব বলেছেন, বুধবার ভোলায় ১২৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে ভোলা জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উপকূলবাসীকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে প্রায় ২৫০ কিলোমিটার বেগের বাতাস ও প্রায় ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে মৃত্যু হয় ভোলা, চট্টগ্রাম, কক্সবাজার ও পটুয়াখালীসহ উপকূলীয় এলাকায় ১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষের। অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে পড়ে স্বজন, ভিটামাটি ও সম্পদ হারিয়ে। বাংলাদেশের ইতিহাসে ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ের পর এটিকে স্মরণ করা হয় দ্বিতীয় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে।

বৃষ্টিভোলাঘূর্ণিঝড়জলোচ্ছ্বাস
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    বাংলাদেশ ভ্রমণ নিরাপদ মনে করছে যুক্তরাষ্ট্র

    বাংলাদেশ ভ্রমণ নিরাপদ মনে করছে যুক্তরাষ্ট্র

    ৩১ জুলাই ২০২৬, ০০:১৮

    শিল্পকলায় ‘গানে গানে জুলাই’

    শিল্পকলায় ‘গানে গানে জুলাই’

    ৩১ জুলাই ২০২৬, ০০:৩৫

    বাস নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িকে ধাক্কা, নিহত ২

    বাস নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িকে ধাক্কা, নিহত ২

    ৩১ জুলাই ২০২৬, ০১:১১

    দেশের বাজারে এসেছে এসারের আল্ট্রা স্লিম মনিটর

    দেশের বাজারে এসেছে এসারের আল্ট্রা স্লিম মনিটর

    ৩১ জুলাই ২০২৬, ০১:২৫

    নাসীরুদ্দীন পাটওয়ারীর চিকিৎসা প্রয়োজন : প্রিন্স মাহমুদ

    নাসীরুদ্দীন পাটওয়ারীর চিকিৎসা প্রয়োজন : প্রিন্স মাহমুদ

    ৩১ জুলাই ২০২৬, ০১:৪১

    হাত থেকে হাত ঘুরে বাড়ে পণ্যমূল্য

    হাত থেকে হাত ঘুরে বাড়ে পণ্যমূল্য

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৭

    রিহ্যাবের ১২ কার্যক্রমে নিষেধাজ্ঞা

    রিহ্যাবের ১২ কার্যক্রমে নিষেধাজ্ঞা

    ৩১ জুলাই ২০২৬, ০১:২২

    মামলায় আটকা ৮৩ হাজার কোটি টাকার রাজস্ব

    মামলায় আটকা ৮৩ হাজার কোটি টাকার রাজস্ব

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৪

    কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু

    কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৪

    মার্কিন-সৌদির হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলল ইরাক

    মার্কিন-সৌদির হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলল ইরাক

    ৩১ জুলাই ২০২৬, ০৪:৫২

    গাজা নিয়ে ট্রাম্পের নতুন ঘোষণা, নীরব হামাস

    গাজা নিয়ে ট্রাম্পের নতুন ঘোষণা, নীরব হামাস

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৪০

    চট্টগ্রাম ওয়াসার ৮৬ কোটি গেল কোথায়

    চট্টগ্রাম ওয়াসার ৮৬ কোটি গেল কোথায়

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৩

    ‘ছদ্মবেশী’ এক অচেনা গাছ

    ‘ছদ্মবেশী’ এক অচেনা গাছ

    ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৩

    কোথাও কিছু একটা আটকে গেছে

    কোথাও কিছু একটা আটকে গেছে

    ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৪

    সবজি কিনতেই শেষ বেতনের অর্ধেক

    সবজি কিনতেই শেষ বেতনের অর্ধেক

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৭

    advertiseadvertise