Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

নাঈম হাসানকে হেনস্তা

সর্বোচ্চ শাস্তি চায় সরকার, ওসি প্রত্যাহার

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০১:০৫
সর্বোচ্চ শাস্তি চায় সরকার, ওসি প্রত্যাহার

সংগৃহীত ছবি

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার ঘটনায় প্রত্যাহার করা হয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলামকে।

শনিবার রাতে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলায়মনকে খুলশী থানায় দায়িত্ব দেওয়া হয়েছে। আরিফুল ইসলামকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

একই সঙ্গে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার।

বিসিবির পরিচালক সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর আগামীর সময়কে জানান, প্রধানমন্ত্রী শুক্রবার রাতে চট্টগ্রামে নাঈম হাসানকে হেনস্তার ঘটনার বিষয়ে অবগত হন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রীকে ফোন করে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি খেলোয়াড়দের নিরাপত্তা ও আস্থার পরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন।

জানা যায়, পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি অবহিত করেন তিনি এবং নাঈম হাসানের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ সময় খেলোয়াড়দের মধ্যে সৃষ্ট মানসিক চাপ ও উদ্বেগের বিষয়টি তুলে ধরেন তামিম ইকবাল।

নাঈম হাসানকে হেনস্তা ও মারধরের ঘটনা দেশজুড়ে সৃষ্টি করেছে ব্যাপক আলোড়ন। ভুক্তভোগীর ভাষ্য, নিজের পরিচয় দেওয়ার পরও তাকে নগরের লালখান বাজার মোড়ে গালিগালাজ ও মারধর করেন পুলিশ সদস্য এবং তাদের সহযোগীরা। ওই সময় ঢাকা থেকে চট্টগ্রামে ফিরছিলেন তিনি। পরে খুলশী থানায় নেওয়া হলে সেখানেও নাঈমকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়েছে বলে রয়েছে অভিযোগ।

ঘটনার পর সাময়িক বরখাস্ত করা হয় চট্টগ্রাম মহানগর পুলিশ উপপরিদর্শক শফিক ও কনস্টেবল রাসেলকে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়াও চলছে। এ ছাড়া আটক করা হয়েছে সোহেল নামের এক তথ্যদাতাকেও। ঘটনাটি তদন্তে গঠন করা হয়েছে একটি কমিটিও।

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী বলেন, ‘পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। তিন স্তরে বিষয়টির তদন্ত হচ্ছে। দোষীদের বিরুদ্ধে এবং যাদের পরোক্ষ মদদ ছিল তাদেরও শাস্তির আওতায় আনা হবে।’

চট্টগ্রামনাঈম হাসানহেনস্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ