Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

দারাজ দিচ্ছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়

করপোরেট কর্নার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০০:১৮
দারাজ দিচ্ছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়

সংগৃহীত ছবি

দেশের অন্যতম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ বছরের অন্যতম প্রচারণা ‘৮.৮ গ্রেট ৮ সেল’ শুরু হচ্ছে আজ। ‘মোর ব্র্যান্ডস, মোর ডিলস, মোর টু লাভ’ প্রতিপাদ্যে আয়োজিত এ ক্যাম্পেইনে দেশজুড়ে গ্রাহকদের জন্য থাকছে বিভিন্ন ধরনের মূল্যছাড়, এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার এবং বিশেষ কেনাকাটার সুযোগ।

আজ শুক্রবার রাত ৮টা থেকে শুরু হয়ে ১২ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন।

ক্যাম্পেইনে গ্রাহকদের জন্য থাকছে বিভিন্ন ধরনের মূল্যছাড়। এর মধ্যে রয়েছে প্রিপেমেন্ট ভাউচারে সর্বোচ্চ ১২ শতাংশ ছাড়, মেগা ডিলে সর্বোচ্চ ৭০ শতাংশ ছাড় এবং ফ্ল্যাশ সেল ও হট ডিলে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড়। এ ছাড়া সাইটজুড়ে ডেলিভারি ডিসকাউন্ট এবং নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারির সুবিধা থাকবে। ইলেকট্রনিকস, ফ্যাশন, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি এবং লাইফস্টাইলসহ সব ক্যাটাগরির পণ্যে এসব সুবিধা পাওয়া যাবে।

বিশেষ সময়ের জন্য অতিরিক্ত মূল্যছাড় নিয়ে আয়োজন করা হয়েছে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’। এটিও রাত ৮টা থেকে ৮ আগস্ট রাত ২টা পর্যন্ত চলবে এ অফার। এরপর ৮, ৯ ও ১১ আগস্ট প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ২টা পর্যন্ত চলবে ব্র্যান্ড রাশ আওয়ার। এ ছাড়া ৯ আগস্ট ‘ইউনিলিভার ব্র্যান্ড ডে’, ১০ আগস্ট ‘রিয়েলমি ব্র্যান্ড ডে’ এবং ১১ আগস্ট ‘ভিশন ব্র্যান্ড ডে’ উপলক্ষে সংশ্লিষ্ট ব্র্যান্ডগুলোর বিশেষ অফার থাকবে। পুরো ক্যাম্পেইনজুড়ে প্রতিদিন ক্যাটাগরিভিত্তিক বিভিন্ন অফারও উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের কেনাকাটা আরও সহজ ও সাশ্রয়ী করতে ‘এভরিডে লো প্রাইস’ (ইডিএলপি) অফারের আওতায় ‘দারাজ চয়েস’ চ্যানেলকে আরও সমৃদ্ধ করেছে প্রতিষ্ঠানটি। দারাজ চয়েস থেকে কেনাকাটায় গ্রাহকেরা ‘তিনটি কিনলে ফ্রি ডেলিভারি’ এবং ‘পাঁচটি কিনলে একটি ফ্রি উপহারসহ ফ্রি ডেলিভারি’র সুবিধা পাবেন।

এবারের ‘৮.৮ গ্রেট ৮ সেল’-এ প্ল্যাটিনাম পার্টনার হিসেবে রয়েছে ডেটল ও ইউনিলিভার। গোল্ড পার্টনার হিসেবে রয়েছে প্যারাস্যুট ন্যাচারাল ও হিমালয়া এবং সিলভার পার্টনার হিসেবে রয়েছে গোদরেজ।

ক্যাম্পেইনে বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের বিশেষ মূল্যছাড়ও থাকছে। বিকাশ ব্যবহারকারীরা দারাজ চয়েস থেকে সর্বনিম্ন ১৯৯ টাকার অর্ডারে ফ্ল্যাট ৫০ টাকা ছাড় পাবেন। এ ছাড়া পুরো মাসজুড়ে প্রতি বুধবার সর্বনিম্ন ৫৯৯ টাকার অর্ডারে মিলবে ১২ শতাংশ ডিসকাউন্ট।

ইস্টার্ন ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি–এর কার্ডধারীরা ক্যাম্পেইন চলাকালে সংগৃহীত ভাউচারের মাধ্যমে ১০ থেকে ১২ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন। একাধিক কার্ড ব্যবহার করে সাশ্রয়ের সুযোগও থাকবে। অন্যদিকে এনআরবি ব্যাংক পিএলসি–এর ক্রেডিট কার্ডধারীরা নির্ধারিত ইএমআই কেনাকাটায় সর্বোচ্চ ১ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।

দারাজ বাংলাদেশ জানিয়েছে, গ্রাহকেরা দারাজ অ্যাপ ও নির্ধারিত ক্যাম্পেইন পেজে প্রবেশ করে প্রতিদিনের ডিল, এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার এবং বিভিন্ন উপহার সম্পর্কে জানতে পারবেন। এ ছাড়া ক্যাম্পেইনের সর্বশেষ আপডেট ও হাইলাইটস জানতে দারাজ বাংলাদেশের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলো অনুসরণ করা যাবে।

দারাজঅনলাইন মার্কেটপ্লেস৮.৮ গ্রেট ৮ সেল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: