Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

৫০ হাজার তালবীজ রোপণ কামালের

মাসুদ পারভেজ সাগর কলাপাড়া (পটুয়াখালী)
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০২:৩৯
৫০ হাজার তালবীজ রোপণ কামালের

তালবীজ রোপণ করছেন কামাল গাজী

বজ্রপাত থেকে মানুষের সুরক্ষা, পাখির নিরাপদ আবাসস্থল তৈরি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন কামাল গাজী। সরকারি কোনো সহায়তা ছাড়া নিজ উদ্যোগ ও অর্থায়নে উপকূলীয় বিভিন্ন এলাকায় ৫০ হাজারের বেশি তালবীজ রোপণ করেছেন তিনি।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের কৃষক কামাল গাজী (৫৫) ২০২৪ সাল থেকে উপজেলার বিভিন্ন সড়কের পাশে, নদীর পাড়, জমির আল, মাঠ ও রাস্তার পাশে রোপণ করে যাচ্ছেন তালবীজ। এসব বীজ থেকে গাছ বেড়ে উঠছে। নিজের জমি চাষাবাদ ও গরুর খামারের আয়ে চলে তার চার সদস্যের সংসার। 

স্থানীয়রা বলছেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ প্রকৃতি গড়ে তুলতে কামালের এই উদ্যোগ এলাকায় অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।

পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কামাল গাজী এ বছর ‘সবুজ সাথী সম্মাননা’ লাভ করেছেন। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং কুয়াকাটা প্রেস ক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত পরিবেশ সমাবেশে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

শুধু পরিবেশ রক্ষায় নয়, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও করছেন কামাল গাজী। ২০২২ সালে নিজের প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে গ্রামের মানুষের চলাচলের সুবিধার্থে ১ হাজার ২০০ ফুটের একটি রাস্তা নির্মাণ করেন।

কামাল গাজী মনে করেন, ‘তালগাছ শুধু পরিবেশের সৌন্দর্য বাড়ায় না, এটি বজ্রপাতের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি হয় এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও সহায়তা করে। ভবিষ্যৎ প্রজন্ম যেন একটি নিরাপদ ও সবুজ পরিবেশ পায়, সেই চিন্তা থেকেই আমি তালবীজ রোপণ করে যাচ্ছি। একদিন এসব বীজের গাছগুলো বড় হবে, তখন মানুষ হয়তো আমাকে স্মরণ করবে।’ কামাল গাজীর দাবি, গত দুই বছরে তিনি ৫০ হাজারের বেশি তালবীজ রোপণ করেছেন। 

নীলগঞ্জ ইউনিয়নের বাসিন্দা শাহ আলম প্যাদা বলছিলেন, কামাল গাজী শুধু তালবীজই রোপণ করছেন না, তিনি নিয়মিত বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজেও অংশ নেন। অনেকেই যখন ব্যক্তিগত স্বার্থ নিয়ে ব্যস্ত, তখন তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে এখন অনেক তরুণও গাছ লাগাতে আগ্রহী হচ্ছেন।

স্থানীয় পরিবেশকর্মী কামাল হাসান রনির ভাষ্য, উপকূলীয় এলাকায় তালবীজ রোপণের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। তালগাছ একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক, অন্যদিকে বজ্রপাতের ঝুঁকি কমানো এবং পাখিদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কামাল গাজীর মতো মানুষদের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, পাশাপাশি এ ধরনের উদ্যোগ অন্যদেরও পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে উৎসাহিত করবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেছেন, উপকূলীয় উপজেলা হিসেবে কলাপাড়া প্রাকৃতিক দুর্যোগের উচ্চঝুঁকিতে রয়েছে। এ বাস্তবতায় তালগাছ রোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই নয়, বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমানো এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিবেশ রক্ষায় কামাল গাজীর এমন ব্যতিক্রমী উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয়।

তালবীজকামালবজ্রপাতআবাসস্থলভারসাম্যধন্যবাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা