Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামে মহসিন কলেজে নবীনবরণ

‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০১
‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

ছবি: আগামীর সময়

চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করার নির্দেশ দিয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক বেনুয়ারাবেগম বলেছেন, ‘পরীক্ষায় ফলাফল খারাপ করলে পরে কোনো ধরনের সুপারিশ গ্রহণযোগ্য হবে না।’

আজ বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক বেনুয়ারা বেগম নতুন শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

তিনি বলেছেন, ‘মহসিন কলেজ শুধু চট্টগ্রামে নয়, সারা দেশের অন্যতম সেরা একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে পড়ার সুযোগ পাওয়া গৌরবের বিষয়।’

আরও পড়ুন

কারওয়ান বাজারে পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায়ই হামলাকারীকে মারধর

২৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘কলেজে নিয়মিত ক্লাস করতে হবে। শ্রেণিকক্ষে সিসি ক্যামেরা আছে, তাই সবাইকে ক্লাসে মনোযোগী থাকতে হবে।’

নবীন শিক্ষার্থীদের ভবিষ্যতের দিকনির্দেশনা দিয়ে অধ্যক্ষ আরও বলেছেন, ‘স্কুলজীবনের গণ্ডি পেরিয়ে তোমরা আজ কলেজজীবনে পদার্পণ করেছ। এই সময়টি জীবনের ভিত্তি গড়ার সময়। তাই সময়ের সঠিক ব্যবহার করতে হবে। মোবাইল বা ইন্টারনেটের নেতিবাচক দিক এড়িয়ে ইতিবাচক দিকগুলো কাজে লাগিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’

এ সময় তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘সন্তানরা যেন নিয়মিত কলেজে আসে এবং পড়াশোনা করে, সেটি তাদেরও তদারকি করতে হবে।’

কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই নবীনবরণ অনুষ্ঠানকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খোলা আকাশের নিচে লাল, হলুদ, সবুজ, বেগুনিসহ নানা রঙের কাপড়ের শামিয়ানা টাঙিয়ে অতিথিদের বসার ও মূল মঞ্চের ব্যবস্থা করা হয়। সারি সারি চেয়ারে বিপুলসংখ্যক নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা এই আয়োজনে অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক সারাহ পারীন এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নুরুল ইসলাম। একাদশ বিজ্ঞান ভর্তি কমিটির আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম কিবরিয়া এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা আক্তার ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. কামরুজ্জামান।

আরও পড়ুন

শিক্ষার মানোন্নয়নে কোনো ছাড় নয়

২৪ সেপ্টেম্বর ২০২৬

এতে আরও বক্তব্য দেন একাদশ মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি কমিটির আহ্বায়কেরা। এ ছাড়া প্রবীণ শিক্ষার্থীদের মধ্য থেকে বাংলা বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র মোহাম্মদ ইয়াসিন এবং নবীনদের মধ্য থেকে তিন বিভাগের চারজন শিক্ষার্থী নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকেরাও উপস্থিত ছিলেন।

দুই পর্বে বিভক্ত এই আয়োজনের প্রথম অংশে ছিল আলোচনা সভা। দ্বিতীয় পর্বে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মহসিন কলেজনবীনবরণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    রডের বদলে জিআই তার দিয়ে ঢালাই, বদলি উপজেলা প্রকৌশলী

    রডের বদলে জিআই তার দিয়ে ঢালাই, বদলি উপজেলা প্রকৌশলী

    সেতুতে রডের বদলে বাঁশ, সেই প্রকৌশলীকে বান্দরবানে বদলি

    সেতুতে রডের বদলে বাঁশ, সেই প্রকৌশলীকে বান্দরবানে বদলি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    মেঘনায় ট্রলারডুবি, বিয়ের অনুষ্ঠান পরিণত বিষাদে

    মেঘনায় ট্রলারডুবি, বিয়ের অনুষ্ঠান পরিণত বিষাদে

    কারওয়ান বাজারে পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায়ই হামলাকারীকে মারধর

    কারওয়ান বাজারে পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায়ই হামলাকারীকে মারধর

    জাহাজ বাণিজ্যের ‘বিশ্বমঞ্চের ক্যাপ্টেন’ গোলাম হোসেন

    জাহাজ বাণিজ্যের ‘বিশ্বমঞ্চের ক্যাপ্টেন’ গোলাম হোসেন

    জীবন্ত সেতুর মতো বাঁচা

    জীবন্ত সেতুর মতো বাঁচা