বজ্রপাত থেকে মানুষের সুরক্ষা, পাখির নিরাপদ আবাসস্থল তৈরি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন কামাল গাজী। সরকারি কোনো সহায়তা ছাড়া নিজ উদ্যোগ ও অর্থায়নে উপকূলীয় বিভিন্ন এলাকায় ৫০ হাজারের বেশি তালবীজ রোপণ করেছেন তিনি।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের কৃষক কামাল গাজী (৫৫) ২০২৪ সাল থেকে উপজেলার বিভিন্ন সড়কের পাশে, নদীর পাড়, জমির আল, মাঠ ও রাস্তার পাশে রোপণ করে যাচ্ছেন তালবীজ। এসব বীজ থেকে গাছ বেড়ে উঠছে। নিজের জমি চাষাবাদ ও গরুর খামারের আয়ে চলে তার চা...