Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪১
স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

গ্রাফিকস: আগামীর সময়

তারকা দম্পতিদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে তাদের বয়স জানতে আগ্রহী ভক্তরা। সাধারণত স্বামী বয়সে বড়, স্ত্রী ছোট, এমন দম্পতিই বেশি দেখা যায়। তবে বিনোদন দুনিয়ায় এমন অনেক অভিনেত্রী রয়েছেন, যারা নিজেদের চেয়ে বয়সে ছোট পুরুষকে বিয়ে করেছেন। বলিউডসহ ভারতের বিনোদন অঙ্গনের এমন কয়েকজন তারকা দম্পতি নিয়ে থাকছে এই আয়োজন।

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস
প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন গায়ক ও অভিনেতা নিক জোনাসকে বিয়ে করেছেন তিনি। দুজনের বয়সের ব্যবধান প্রায় ১০ বছর। অর্থাৎ নিকের চেয়ে প্রিয়াঙ্কা বড় ১০ বছরের। ২০১৮ সালে রাজস্থানের যোধপুরে জমকালো আয়োজনে বিয়ে করেন তারা।

প্রিয়াঙ্কা চোপড়া

উর্মিলা মাতন্ডকর ও মোহসিন আখতার মীর

অভিনেত্রী উর্মিলা মাতন্ডকরও নিজের চেয়ে বয়সে ছোট পুরুষকে বিয়ে করেছেন। কাশ্মীরি ব্যবসায়ী ও মডেল মোহসিন আখতার মীরকে ২০১৬ সালে বিয়ে করেন তিনি। তাদের বয়সের ব্যবধান প্রায় ১০ বছর।

উর্মিলা

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল

বলিউডের জনপ্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ২০২১ সালে বিয়ে করেন তারা। বয়সের হিসাবে ভিকি কৌশল ক্যাটরিনার চেয়ে প্রায় পাঁচ বছরের ছোট।

ক্যাটরিনা

সোহা আলী খান ও কুনাল খেমু
অভিনেত্রী সোহা আলী খান ও অভিনেতা কুনাল খেমু ২০১৫ সালে বিয়ে করেন। কুনাল তার স্ত্রীর চেয়ে প্রায় চার বছরের ছোট। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও এই দম্পতি নিয়মিত আলোচনায় থাকেন।

সোহা আলী খান

বিপাশা বসু ও করণ সিং গ্রোভার
২০১৬ সালে বিয়ে করেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। বিভিন্ন প্রতিবেদনে তাদের বয়সের ব্যবধান প্রায় তিন থেকে ছয় বছর বলে উল্লেখ করা হয়েছে। দুজনের সম্পর্কের শুরু হয়েছিল একসঙ্গে কাজ করার সময়।

বিপাশা বসু

নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী

অভিনেত্রী নেহা ধুপিয়া ও অভিনেতা অঙ্গদ বেদী ২০১৮ সালে বিয়ে করেন। বয়সের হিসাবে অঙ্গদ প্রায় দুই বছরের ছোট। বিয়ের পরও অভিনয় ও অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন দুজনেই।

নেহা ধুপিয়া

ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন
বলিউডের অন্যতম পরিচিত দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। ২০০৭ সালে বিয়ে করেন তারা। বয়সের হিসাবে অভিষেক ঐশ্বরিয়ার চেয়ে প্রায় দুই বছরের ছোট।

ঐশ্বরিয়া

ঐশ্বরিয়াপ্রিয়াঙ্কা চোপড়াউর্মিলাক্যাটরিনা কাইফবিপাশা বসুসোহা আলী খাননেহা ধুপিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: