Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৯
সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ধনপুর দক্ষিণপাড়া এলাকার মৃত আহসান উল্লাহ খন্দকারের ছেলে আলমগীর খন্দকার (৪৪) এবং ধনপুর ফকিরপাড়া এলাকার মৃত রশিদ ফকিরের ছেলে ফরহাদ ফকির (৩৫)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে কর্মস্থল থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। পরদিন শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে দেশে থাকা স্বজনেরা তাঁদের মৃত্যুর খবর জানতে পারেন।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আলমগীর খন্দকার ২০২২ সালের জুনে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান। প্রায় দুই বছর পর ২০২৪ সালের মার্চে সৌদি আরবে পাড়ি জমান ফরহাদ ফকির। দুজনই রিয়াদের আল-বাথা এলাকায় বসবাস করতেন। প্রবাসী বাংলাদেশিদের কাছে এলাকাটি ‘ছোট বাংলাদেশ’ নামে পরিচিত।

আরও পড়ুন

গৌরনদীতে দুই ভিক্ষুককে দেওয়া হলো দোকানের জায়গা

২৪ সেপ্টেম্বর ২০২৬


সৌদি আরবে যাওয়ার পর শুরুতে দুজনই ক্লিনারের কাজ করতেন। পরে নির্মাণশ্রমিক হিসেবে কাজ শুরু করেন। কর্মস্থল থেকে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহ দুটি রিয়াদের আল-শুমাইসি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে বলে স্বজনেরা জানিয়েছেন।

নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া শুরু হয়েছে। গত ২০ সেপ্টেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নরসিংদী জেলা কার্যালয়ের মাধ্যমে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে আবেদন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি দ্রুত দেশে আনার চেষ্টা চলছে।

আলমগীর খন্দকারের চাচাতো ভাই শফিকুল ইসলাম খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

রেস্তোরাঁয় খাবারের পাশাপাশি গোপনে পাওয়া যেত মাদক

২৪ সেপ্টেম্বর ২০২৬

এদিকে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেনও দুই প্রবাসীর মৃত্যুর বিষয়টি অবগত আছেন বলে জানিয়েছেন।

নিহত আলমগীর ও ফরহাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের আর্থিক স্বচ্ছলতার আশায় সৌদি আরবে গিয়ে তাঁদের এমন মৃত্যুতে স্বজনেরা মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।


    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: