Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রেস্তোরাঁয় খাবারের পাশাপাশি গোপনে পাওয়া যেত মাদক

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৬
রেস্তোরাঁয় খাবারের পাশাপাশি গোপনে পাওয়া যেত মাদক

ছবি: আগামীর সময়

মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি হাইওয়ে রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ১ হাজার ৩০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় মর্নিং সান হাইওয়ে রেস্তোরাঁ অ্যান্ড হোটেলে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রেস্তোরাঁর কর্মচারী মো. আলম, পরিচালক আবদুল কাদির ও মিজান মিয়া।

গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বালুয়াকান্দী এলাকায় তেতৈতলা হাঁস পয়েন্টে অবস্থিত ওই রেস্তোরাঁয় খাদ্যপণ্যের ব্যবসার আড়ালে মাদক কেনাবেচার অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

আরও পড়ুন

গজারিয়ায় ভাসমান নৌকায় আনন্দের পাঠ

১৮ সেপ্টেম্বর ২০২৬

তিনি জানান, অভিযানের সময় রেস্তোরাঁর জেনারেটর কক্ষ থেকে একটি স্টিলের ট্যাংক জব্দ করা হয়। পরে ওই ট্যাংক তল্লাশি করে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৭০০ গ্রাম গাঁজা এবং ১৩২টি পুরিয়ায় মোড়ানো আরও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১ হাজার ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, রেস্তোরাঁর তিনজনের হেফাজতে মাদকদ্রব্য সংরক্ষণ ও কেনাবেচার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়।

গজারিয়া থানার ওসি নকীব আকরাম হোসেন জানান, এ ঘটনায় এসআই মাজহারুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গজারিয়া থানায় মামলা করেছেন।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: