Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪২
অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

অনার্স পরীক্ষার ফলাফলের আগেই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় বসে বাজিমাত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দশ শিক্ষার্থী। গতকাল বুধবার প্রকাশিত ১৮তম বিজেএস চূড়ান্ত ফলাফলে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা।

সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, দেশের আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাই এবার অনার্স পরীক্ষার ফলাফলের আগেই বিজেএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।

আইন বিভাগের ৪৮ ব্যাচ থেকে মোট দশজন শিক্ষার্থী প্রথমবারের মতো বিজেএস পরীক্ষায় বসেই প্রিলিমিনারি, লিখিত এবং সর্বশেষ ধাপ মোখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জাজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

সুপারিশপ্রাত্তরা হলেন পারভেজ রহমান, হানিফ, শাওলিন আক্তার আলো, মহিউদ্দিন রুমন, ফজলে রুহানি, মাহিয়া মারইয়াম, সুরাইয়া কবির, ফয়সাল প্রিথুল, এস এম বাকীবিল্লাহ ও আইনুল হক।

সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থী পারভেজ জানান, ১৮তম বিজেএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে তাদের বিভাগের অনার্স পরীক্ষা দুই মাস এগিয়ে পরীক্ষা নেয় আইন বিভাগ। যার ফলে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।

নিজের সাফল্যের পেছনে বাবার অনুপ্রেরণাকে বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন পারভেজ। তিনি বলছেন, ‘মূলত বাবার মুখে হাসি ফোটানোর জন্যই পরিশ্রম করেছি। সেই লক্ষ্যেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিশ্রম করার চেষ্টা করেছি। বাবার অনুপ্রেরণাতেই পড়াশোনায় মনোযোগ ধরে রেখেছি।’

মাহিয়া কবির জানালেন, ‘মাস্টার্সের ক্লাস ও পরীক্ষা সামলিয়ে বিজেএস পরীক্ষা চালিয়ে নেয়া আমার জন্য অনেকটা চ্যালেঞ্জিং ছিলো। এর মধ্যেও সুপারিশপ্রাপ্ত হয়েছি এইটা আমার জন্য অনেক বড় আনন্দের ব্যাপার।’

আরেক সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থী মাহিয়া মারইয়াম বলছিলেন, আল্লাহ তার বান্দার পরিশ্রম নষ্ট করেন না। মা বলতেন, ‘তুমি যাদেরকে তোমার আদর্শ মনে কর, তোমাকে আমি তাদের থেকে কখনো কম যোগ্য মনে করি না’। আম্মুর এই কথাটা সবসময় আমাকে সাহস জুগিয়েছে, আমার সফলতাকে তরান্বিত করেছে।

বাবার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বিজেএস পরীক্ষায় বসেন উল্লেখ করে সুরাইয়া কবির বলেছেন, ‘অনার্সে আমার সিজিপিএ ৩.৭৫। আমি আমার ব্যাচে অনার্সের রেজাল্টে ২য় হয়েছিলাম। আর জুডিশিয়ারিতে আসা মূলত আমার বাবার স্বপ্ন ছিলো। এটাই আমাকে জজ অথবা শিক্ষক হওয়ার অনুপ্রেরণা দিয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবিবিজেএসসিবাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: