অনার্স পরীক্ষার ফলাফলের আগেই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় বসে বাজিমাত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দশ শিক্ষার্থী। গতকাল বুধবার প্রকাশিত ১৮তম বিজেএস চূড়ান্ত ফলাফলে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা।সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, দেশের আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাই এবার অনার্স পরীক্ষার ফলাফলের আগেই বিজেএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। আইন বিভাগের ৪৮ ব্যাচ থেকে মোট দশজন শিক্ষার্থী প্রথমব...