আবদুল এল-সাইয়েদের জয়ে ক্ষুব্ধ ট্রাম্প, কমিউনিজম নিয়ে বিস্ফোরক মন্তব্য!

ছবি: রয়টার্স
মিশিগানের ডেমোক্রেটিক সিনেট প্রার্থী আবদুল এল-সাইয়েদের প্রাইমারি জয়ের পর তাকে সরাসরি আক্রমণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
লাস ভেগাসে এক বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি যখন আবদুলকে দেখি… সে পুরোপুরি বাজে কথা বলে।” একই সঙ্গে তিনি কমিউনিজমকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের “সবচেয়ে বড় হুমকি” হিসেবে আখ্যা দেন।
প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেন, কমিউনিস্ট নীতির পরিণতি হবে “মৃত্যু, দুর্দশা, দারিদ্র্য এবং নরকের মতো জীবন।” তাঁর দাবি, আমেরিকানদের এমন প্রার্থীদের প্রত্যাখ্যান করা উচিত, যারা এসব রাজনৈতিক ধারণার প্রচার করেন।
লাস ভেগাসের ওই বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প কমিউনিস্টদের “বিপজ্জনক” ও “উন্মাদ” বলে উল্লেখ করেন এবং ভোটারদের আহ্বান জানান, যেন তারা এ ধরনের প্রার্থীদের ক্ষমতায় আসার সুযোগ না দেন।
এল-সাইয়েদের বিজয়ের পর প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করেছে। ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে আদর্শিক বিভাজন, বিশেষ করে সমাজতন্ত্র ও কমিউনিজম নিয়ে বিতর্ক, আসন্ন সিনেট নির্বাচনের প্রচারণায় আরও তীব্র হতে পারে।




