Agamir Somoy E-Paper
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

  1. ২ মাস আগে(০৫:১৪)

    ড্রয়ে শুরু ব্রাজিলের হেক্সা মিশন

    দুই যুগ পর বিশ্বকাপ জয়ের লক্ষ্যে খেলতে নেমেই ধাক্কা খেতে হয়েছে ব্রাজিলকে। পাঁচবারের বিশ্বকাপজয়ীদের ১-১ গোলে রুখে দিয়েছে মরক্কো। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ম্যাচে শুরুতে অবশ্য এগিয়ে গিয়েছিল মরক্কো। ২১ মিনিটে ইসমাইল সাইবারির গোলে লিড পায় গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো।

    তবে ১১ মিনিট পর সেই গোল শোধ দেন ভিনিসিয়ুস। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে মরক্কোর এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ দক্ষতায় আড়াআড়ি শটে জাল খুঁজে নেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপে দ্বিতীয় গোলের দেখা পেলেন ভিনিসিয়ুস জুনিয়র। এর আগের গোলটি করেছিলেন ২০২২ কাতার বিশ্বকাপের দ্বিতীয় পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।

    প্রথমার্ধের যোগ করা সময়ে লুকাস পাকেতার সাইড ভলি রুখে দিয়ে ব্যবধান বাড়াতে দেননি মরক্কো গোলকিপার বুনো।

    বিরতি থেকে ব্রাজিল ফিরেছিল দুই পরিবর্তন করে। রজার ইবানেজের জায়গায় দানিলো এবং কাসেমিরোর জায়গায় ফাবিনিওকে নামান কার্লো  আনচেলত্তি। ইবানেজ এবং কাসেমিরো প্রথমার্ধে হলুদ কার্ড দেখেছিলেন। সম্ভাব্য লালকার্ডের ঝুঁকি এড়াতেই ইতালিয়ান কোচের এ পরিবর্তনের সিদ্ধান্ত।

    দ্বিতীয়ার্ধে সেভাবে কোন দলই গোলের সুযোগ তৈরী করতে পারেনি। তাই পয়েন্ট ভাগাভাগি করে সি গ্রুপে দুই সেরার লড়াই শেষ হয়েছে।

  2. ২ মাস আগে(০৪:৫৭)

    দুই পরিবর্তন করে দ্বিতীয়ার্ধে ব্রাজিল

    মরক্কোর বিপক্ষে শুরুর একাদশে দুই পরিবর্তন করে দ্বিতীয়ার্ধে খেলতে নেমেছে ব্রাজিল। রজার ইবানেজের জায়গায় দানিলো এবং কাসেমিরোর জায়গায় ফাবিনিওকে নামান আনচেলত্তি।

    ইবানেজ এবং কাসেমিরো প্রথমার্ধে হলুদ কার্ড দেখেছিলেন। সম্ভাব্য লালকার্ডের ঝুঁকি এড়াতেই ইতালিয়ান কোচের এ পরিবর্তনের সিদ্ধান্ত। 

  3. ২ মাস আগে(০৪:৪৭)

    ভিনির গোলে সমতায় থেকে বিরতিতে ব্রাজিল

    ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত গোলে সমতায় ফেরে ব্রাজিল। শেষ পর্যন্ত ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধ। এর আগে ২১ মিনিটে ইসমাইল সাইবারির গোলে এগিয়ে গিয়েছিল মরক্কো।

    ১১ মিনিট পর সেই গোল শোধ দেন ভিনিসিয়ুস। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে মরক্কোর এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ দক্ষতায় আড়াআড়ি শটে জাল খুঁজে নেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। 

    ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপে দ্বিতীয় গোলের দেখা পেলেন ভিনিসিয়ুস জুনিয়র। এর আগের গোলটি করেছিলেন ২০২২ কাতার বিশ্বকাপের দ্বিতীয় পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।

    প্রথমার্ধের যোগ করা সময়ে লুকাস পাকেতার সাইড ভলি রুখে দিয়ে ব্যবধান বাড়াতে দেননি মরক্কো গোলকিপার বুনো। 

  4. ২ মাস আগে(০৪:৩৯)

    বিশ্বকাপে ভিনির দ্বিতীয় গোল

    ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপে দ্বিতীয় গোলের দেখা পেলেন ভিনিসিয়ুস জুনিয়র। এর আগের গোলটি করেছিলেন ২০২২ কাতার বিশ্বকাপের দ্বিতীয় পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।

    ম্যাচের সপ্তম মিনিটে ভিনির গোলে এগিয়ে যায় ব্রাজিল। সে ম্যাচ সেলেসাওরা জিতেছিল ৪-১ ব্যবধানে। 

  5. ২ মাস আগে(০৪:৩০)

    ভিনিসিয়ুসের গোলে সমতায় ব্রাজিল

    ম্যাচের ৩২ মিনিটে দূর্দান্ত গোলে ব্রাজিলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে মরক্কোর এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ দক্ষতায় আড়াআড়ি শটে জাল খুঁজে নেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। 

    ভিনির ম্যাজিকে ১-১ সমতায় ফিরল ব্রাজিল

  6. ২ মাস আগে(০৪:১২)

    ব্রাজিলের বিপক্ষে এগিয়ে গেল মরক্কো

    ম্যাচের ২১ মিনিটে ব্রাজিল মাঝমাঠে বল হারালে ব্রাহিম দিয়াস দ্রুত থ্রু পাস বাড়ান। অফসাইড ফাঁদ ভেঙে বল আয়ত্বে নিয়ে আগুয়ান ব্রাজিল কিপার আলিসনের মাথার ওপর দিয়ে চিপ করে গোল করেন ইসমাইল সাইবারি।

    মরক্কো এগিয়ে গেল ১-০ গোলে।

  7. ২ মাস আগে(০৪:০৭)

    ব্রাজিল-মরক্কো ম্যাচ শুরু

    বিশ্বকাপ শুরুর দু'দিন পর মাঠে নামলো ব্রাজিল। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি সেলেসাওরা। ২০০২ সালের পর আরেকটি শিরোপার খোঁজে কার্লো আনচেলত্তির দল।  

  8. ২ মাস আগে(০৩:৫৩)

    বিশ্বকাপে সবার আগে ২৫০ গোল হবে কোন দলের?

    বিশ্বকাপের ৯৬ বছরের দীর্ঘ পরিক্রমায় হয়েছে শত শত গোল। সবচেয়ে বেশি গোল করার রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের শিরোপাজয়ী ব্রাজিলের।  সর্বোচ্চ ১১৪ ম্যাচে তাদের গোল সংখ্যা ২৩৭টি। ব্রাজিলের ঠিক পরেই আছে চারবারের শিরোপাধারী জার্মানি (২৩২ গোল)। আচ্ছা বলুন তো, বিশ্বকাপে সবার আগে ২৫০ গোলের মাইলফলক ছুঁবে কোন দল?

    বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকা

    ব্রাজিল- ২৩৭ গোল

    জার্মানি - ২৩২ গোল

    আর্জেন্টিনা - ১৫২ গোল

    ফ্রান্স - ১৩৬ গোল

    ইতালি - ১২৮ গোল

  9. ২ মাস আগে(০৩:৪৭)

    টিএসসি যেন একটুকরো ব্রাজিল

    ব্রাজিলের হেক্সা মিশন শুরু হতে বাকি কয়েক মিনিট। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। প্রিয় দলের জয় দেখতে মাঝরাতেই হাজারো সমর্থকে ভরে উঠেছে রাজধানীর টিএসসি প্রাঙ্গন। যেখানে জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে বিশ্বকাপের ম্যাচ। "ব্রাজিল ব্রাজিল" স্লোগানে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে ম্যাচ।  

  10. ২ মাস আগে(০৩:১৩)

    ব্রাজিলকে সম্মান করি, ভয় করি না

    বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে মরক্কো। প্রতিপক্ষ যেহেতু ব্রাজিল মনের ভেতর ভয় থাকাটা স্বাভাবিক। তবে মাঠে নামার আগে মরক্কোর খেলোয়াড়দের ভয় না পাওয়ার আহ্বান জানিয়েছেন কোচ মোহামেদ ওয়াহবি।

    গত মার্চে ওয়ালিদ রেগ্রাগির স্থলাভিষিক্ত হওয়া ওয়াহবি বলেছেন, ‘এই ম্যাচ আমাদের সক্ষমতা যাচাইয়ের সুযোগ করে দেবে। তবে আমি মনে করি, প্রতিযোগিতা শুরুর জন্য আমরা ভালো অবস্থানেই আছি। নিজেদের ওপর আস্থা রাখতে হবে, নিজেদের অর্জনের ওপর বিশ্বাস রাখতে হবে। ব্রাজিলকে ভয় নয়, সম্মান করতে হবে। অনেকে বলছেন এটা আগের সেই ব্রাজিল নয়, কিন্তু এটা ব্রাজিলই।’

  11. ২ মাস আগে(০৩:০৫)

    এনদ্রিকের স্ত্রীর খোলা চিঠি

    এন্দ্রিকের বিশ্বকাপ অভিষেকের কয়েক ঘণ্টা আগে তার স্ত্রী লিখেছেন এক অবেগঘন চিঠি। স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডা লিখেছেন, ‘তোমার স্বপ্ন, আমার স্বপ্ন ও আমাদের সন্তানের স্বপ্ন পূরণ করতে যাচ্ছ তুমি।’

    এন্দ্রিককে উদ্দেশ্য করে তার স্ত্রী একটি ভিডিওর সঙ্গে এই চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। চিঠিটি আসলে এই ব্রাজিলিয়ানের ফুটবল ক্যারিয়ারের দুঃসময় পার হওয়ার একটা গল্প। এখানে আছে এন্দ্রিকের সংগ্রাম, স্ত্রীর পাশে থাকা এবং অনাগত সন্তানের স্বপ্নের কথা।

  12. ২ মাস আগে(০৩:০০)

    মরক্কো একাদশ

    ইয়াসিন বুনো, আশরাফ হাকিমি, নুসাইর মাজরাউই, আয়ুব বুয়াদি, আজ্জেদিন ওনাহি, ব্রাহিম দিয়াস, ইসমাইল সাইবারি, সুফিয়ান দিয়োপ, চাদি রিয়াদ, বিলাল এল খান্নুস, নিল এল আইয়ানাউই।

  13. ২ মাস আগে(০২:৪৭)

    মরক্কো ম্যাচে ব্রাজিলের একাদশ

    আলিসন, গাব্রিয়েল মাগালিয়ায়েস, মার্কিনিয়োস, কাসেমিরো, ভিনিসিয়ুস জুনিয়র, ব্রুনো গিমারেস, রাফিনিয়া, দগলাস সান্তোস, লুকাস পাকেতা, রজার ইবানেজ, ইগোর থিয়াগো।

আগামীর সময়ের সরাসরি এখানেই শেষ হলো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

Invalid date

মরক্কোকে হারাতে পারেনি ব্রাজিল

ব্রাজিল বিশ্বকাপের প্রথম দুই আসর শুরু করেছিল হার দিয়ে। সেই শেষ। এরপর থেকে প্রথম ম্যাচে হারের মুখ দেখেনি সেলেসাওরা। ১৯৩৮ সাল থেকে ফুটবল মহাযজ্ঞে নিজেদের উদ্বোধনী ম্যাচে অপরাজিত দলটি। ২০২৬ বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে সেই ধারা কি ধরে রাখতে পারবে কার্লো আনচেলত্তির দল?
শেয়ার করুন:
Advertisement
কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

০৯ আগস্ট ২০২৬, ০০:০৫

‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

০৯ আগস্ট ২০২৬, ০০:২২

বড় সাজ্জাদের ফুফাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

বড় সাজ্জাদের ফুফাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

০৯ আগস্ট ২০২৬, ০১:১১

বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

০৯ আগস্ট ২০২৬, ০০:৩৭

জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

০৯ আগস্ট ২০২৬, ০০:৩১

সবে মিলে করি লুট

সবে মিলে করি লুট

০৯ আগস্ট ২০২৬, ০৫:৩৬

ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

০৯ আগস্ট ২০২৬, ০০:০৮

রোবটের দেশি কারিগর

রোবটের দেশি কারিগর

০৯ আগস্ট ২০২৬, ০৬:০০

লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৮

কারিগরি সফরে ‘আমলা কোটা’, বিদেশ গিয়ে কী করেন তারা

কারিগরি সফরে ‘আমলা কোটা’, বিদেশ গিয়ে কী করেন তারা

০৯ আগস্ট ২০২৬, ০৫:৪০

বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

০৯ আগস্ট ২০২৬, ০০:১৪

সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

০৯ আগস্ট ২০২৬, ০১:১৩

ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল জেআইসিতে

তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল জেআইসিতে

০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৫

রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

০৯ আগস্ট ২০২৬, ০৭:৩৬

advertiseadvertise