Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ট্রাম্পের দাবি

আজই সাক্ষর হবে চুক্তি, খুলে দেওয়া হবে হরমুজ

আল-জাজিরা
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:০১
আজই সাক্ষর হবে চুক্তি, খুলে দেওয়া হবে হরমুজ

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে আজই সাক্ষরিত হবে একটি প্রাথমিক চুক্তি। এ চুক্তির পর সবার জন্য উন্মুক্ত করা হবে হরমুজ প্রণালি।  শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমনটাই বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার দাবি, ‘চুক্তিটি আগামীকাল (রবিবার) স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই সবার জন্য উন্মুক্ত হবে হরমুজ প্রণালি।’ উল্লেখ্য, রবিবার ট্রাম্পের ৮০তম জন্মদিন।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বক্তব্য ভিন্ন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ বলছে, রবিবার কোনো সমঝোতা স্মারকে স্বাক্ষর হচ্ছে না বলে জানিয়েছেন বাঘাই এবং এ ধরনের অনুষ্ঠানের প্রস্তুতিতে তাৎক্ষণিকভাবে সুইজারল্যান্ডের জেনেভায়ও যাচ্ছেন না আলোচকরা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ভাষ্য, সমঝোতা স্মারকে স্বাক্ষর ‘আগামী কয়েক দিনের মধ্যে’ হতে পারে। তবে রবিবারই এমন কোনো অনুষ্ঠানের পরিকল্পনা নেই।

সাম্প্রতিক দিনগুলোতে সম্ভাব্য চুক্তির বিষয়বস্তু ও সময়সূচি নিয়ে বারবার ভিন্ন অবস্থান তুলে ধরেছে ওয়াশিংটন ও তেহরান। যদিও উভয় পক্ষই ইঙ্গিত দিয়েছে যে একটি সমঝোতার পথ আগের যেকোনো সময়ের তুলনায় এখন বেশি উন্মুক্ত। তবুও চুক্তির আনুষ্ঠানিক শর্তাবলি এখনো প্রকাশ করা হয়নি। এমনকি শুক্রবারও উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে ট্রাম্প তার পোস্টে আরও দাবি করেন, এই চুক্তি হবে ‘পারমাণবিক অস্ত্র নির্মাণের বিরুদ্ধে একটি প্রাচীর’ এবং এর বিনিময়ে কোনো অর্থের লেনদেন হবে না। তিনি আরও বলেন, ‘যথাযথ সময়ে, যখন সবকিছু শান্ত হবে, তখন আমরা গিয়ে সংগ্রহ করব পারমাণবিক ধুলো।’ এর মাধ্যমে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের প্রতি ইঙ্গিত করেন তিনি।

অন্যদিকে শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, প্রাথমিক সমঝোতা স্মারক কেবল ভবিষ্যতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সূচনা করবে। তার ভাষ্য, স্মারকে স্বাক্ষরের পরপরই যুদ্ধবিরতি কার্যকর হতে পারে, তবে হরমুজ প্রণালির প্রশাসনিক নিয়ন্ত্রণ ইরান ও ওমানের হাতেই থাকবে।

আরাকচি আরও জানান, ইরানের ওপর আরোপিত বিদেশি নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির স্থগিত সম্পদ অবমুক্ত করার বিষয়গুলো সমঝোতা স্মারক স্বাক্ষরের পরবর্তী আলোচনায় বিবেচিত হবে।

সাম্প্রতিক এই কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে এমন এক সময়ে, যখন চলতি সপ্তাহে পরস্পরের বিরুদ্ধে দুই দিন ধরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এতে গত ৮ এপ্রিল থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতির পরিবেশ ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।

ইরানি কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাসই স্থায়ী সমঝোতায় পৌঁছানোর পথে সবচেয়ে বড় বাধা।

অন্যদিকে ট্রাম্প বারবার এমন একটি চুক্তির প্রতিশ্রুতি দিয়েছেন, যা ২০১৫ সালের পারমাণবিক চুক্তির চেয়েও কঠোর হবে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে স্বাক্ষরিত ওই চুক্তির আওতায় ইরান তার পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপ এবং আন্তর্জাতিক পরিদর্শনের অনুমতি দিতে সম্মত হয়েছিল। বিনিময়ে দেশটির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হয়। তবে ২০১৮ সালে একতরফাভাবে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ট্রাম্প।

এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান পরোক্ষ আলোচনার মধ্যেই গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এছাড়া ২০২৫ সালেও পারমাণবিক আলোচনা চলাকালে ইরানের বিরুদ্ধে ১২ দিনের সামরিক অভিযান পরিচালিত হয়েছিল।

আমেরিকা-ইরান যুদ্ধশান্তি চুক্তিপারমাণবিক অস্ত্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

    এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি