ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন পর্যন্ত আলোচনা চলে বলে জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশটির বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা চালাবেন কি না, সে সিদ্ধান্ত তিনি এখনো নেননি। তবে, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের কাছে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না।স্থানীয় সময় শুক্রবার দুটি ভিন্ন স্থানে এসব মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, ‘আমরা এখনও তাদের সঙ্গে কথা বলছি। আমার মনে হয়, দিন যত যাচ্ছে তারা ততই বেশি গুরুত্বের সঙ্গে বিষয়ট...