Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ট্রাম্প

ইরানের সঙ্গে আলোচনা চলছে, বড় হামলার সিদ্ধান্ত হয়নি

  • তেহরানের সঙ্গে আলোচনা চলমান
  • আগের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ইরান
  • সামরিক অভিযানের চেয়ে কূটনীতিতে আগ্রহী ট্রাম্প
  • ভ্যান্স, রুবিও ও কুশনার আলোচনায় যুক্ত
  • ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হওয়ার দাবি
  • পারমাণবিক ইস্যুতে কঠোর অবস্থান
  • নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে চিন্তিত নন
অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৯:৫৮
ইরানের সঙ্গে আলোচনা চলছে, বড় হামলার সিদ্ধান্ত হয়নি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : রয়টার্স

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন পর্যন্ত আলোচনা চলে বলে জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশটির বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা চালাবেন কি না, সে সিদ্ধান্ত তিনি এখনো নেননি। তবে, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের কাছে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না।

স্থানীয় সময় শুক্রবার দুটি ভিন্ন স্থানে এসব মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, ‘আমরা এখনো তাদের সঙ্গে কথা বলছি। আমার মনে হয়, দিন যত যাচ্ছে তারা ততই বেশি গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছে, সম্ভবত এর সুস্পষ্ট কারণও আছে।’

তিনি আরও বলেছেন, ‘আমার মনে হয়, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিচ্ছে। আমরা তাদের মধ্যে যে ধরনের গুরুত্ব আগে দেখেছি, এবার তারা তার চেয়ে অনেক বেশি গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছে। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা সমাধানে পৌঁছাতে পারব। কী হয়, তা আমরা দেখব।’

ইরানে বড় ধরনের হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, আমি নিইনি।’

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘আমরা চাইলে বিষয়টিকে আরও অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি। আমরা তা করার জন্য প্রস্তুত, আমরা পুরোপুরি প্রস্তুত এবং অভিযানে যাওয়ার জন্য তৈরি।’

ট্রাম্প বলেছেন, ‘দুটি পথ আছে। আমি মনে করি, প্রথমটিই বেশি বুদ্ধিমানের পথ। তবে অন্যটি সম্ভবত সহজ পথ।’ তিনি কূটনীতি ও সামরিক পদক্ষেপের কথা উল্লেখ করে এ মন্তব্য করেন।

ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার ইরানের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ ‘সবাই’ এতে যুক্ত আছেন।

অন্যদিকে ওয়াশিংটন ডিসিতে বার্ষিক করেসপন্ডেন্টস ডিনারে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ‘এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না।’

এ সময় ট্রাম্প দাবি করেছেন, মার্কিন সামরিক পদক্ষেপ ইরানি বাহিনীকে মারাত্মকভাবে দুর্বল করে দিয়েছে।

তিনি বলেছেন, ‘আমরা সেখানে ইরানকে খুব কঠিন আঘাত হেনেছি। তাদের নৌবাহিনী বিলুপ্ত এবং তাদের বিমান বাহিনীও শেষ। ইরানের ২৫০টি জেট বিমান আর নেই এবং ১৫৯টি নৌকা সমুদ্রের তলদেশে রয়েছে।’

ট্রাম্পের ভাষ্য, ‘তাদের কোনো রাডার নেই, তাদের হাতে খুব অল্প সংখ্যক ড্রোন অবশিষ্ট আছে। মাঝেমধ্যে তারা কিছু ব্যবস্থা নেবে, কিন্তু তাদের হাতে আর বেশি কিছু অবশিষ্ট নেই।’

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন, ‘নির্বাচন নিয়ে সবাই যা-ই বলুক না কেন, আমি তাড়াহুড়ো করছি না। আমাদের কাজটি সঠিকভাবে করতে হবে।’ এ বছরের শেষদিকে অনুষ্ঠেয় ওই নির্বাচনে রিপাবলিকান কৌশলবিদরা আশঙ্কা করছেন, অজনপ্রিয় ইরান যুদ্ধের কারণে কংগ্রেসের উভয় কক্ষেই ট্রাম্পের দল আসন হারাতে পারে।

নভেম্বরের নির্বাচনে ট্রাম্প নিজে প্রার্থী নন। তবে ডেমোক্র্যাটরা কংগ্রেসের একটি বা উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে পারলে তার মেয়াদের শেষ দুই বছরে শাসন পরিচালনা আরও কঠিন হয়ে উঠতে পারে।

সূত্র : আলজাজিরা ও আনাদুলো এজেন্সি 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পআমেরিকা-ইরান যুদ্ধপারমাণবিক অস্ত্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    চলতি সপ্তাহেই পে স্কেলের প্রজ্ঞাপন

    চলতি সপ্তাহেই পে স্কেলের প্রজ্ঞাপন

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    চোখের ভিশন টেস্ট কেন  ও কখন করাবেন

    চোখের ভিশন টেস্ট কেন ও কখন করাবেন

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

    কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    তিন রোগ চিকিৎসায়  ৪০৩৯ কোটি টাকা

    তিন রোগ চিকিৎসায় ৪০৩৯ কোটি টাকা

    জেলেনস্কিকে কেন রাশিয়ায় হামলা বন্ধ করতে বলছেন ট্রাম্প

    জেলেনস্কিকে কেন রাশিয়ায় হামলা বন্ধ করতে বলছেন ট্রাম্প