যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান নিয়ে বর্তমান সংকট থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে না পেলে, ইতিহাস একসময় এই যুদ্ধ শুরু করার সিদ্ধান্তকে তার প্রেসিডেন্সির সবচেয়ে বড় ভুল হিসেবে বিবেচনা করতে পারে।তবে এখন পর্যন্ত তিনি একটি সম্ভাব্য ভয়াবহ ভুল করেননি। আর সেটি হলো, সংঘাতকে এমনভাবে ব্যাপকভাবে বাড়িয়ে তোলা, যা শেষ পর্যন্ত তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।ইতিহাস দেখায়, প্রেসিডেন্টরা যখন যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজতে, নিজেদের রাজনৈতিক মর্যাদা রক্ষা করতে কিংবা যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি অক্ষুণ্...