Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

রাশিয়ার ওপর কার্যকরের আগেই নিষেধাজ্ঞা তুলে নিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২
রাশিয়ার ওপর কার্যকরের আগেই নিষেধাজ্ঞা তুলে নিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি/ রয়টার্স

রাশিয়ার জীবাশ্ম জ্বালানি বিক্রির সঙ্গে সম্পর্কিত আরও এক দফা নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই তাতে ছাড় দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মাসে তার স্বাক্ষর করা একটি আইনের আওতায় কয়েক দিনের মধ্যেই এসব নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল।

স্থানীয় সময় শুক্রবার এক নির্বাহী আদেশে এ ছাড়ের ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

নির্বাহী আদেশে তিনি বলেছেন, ‘আমি কংগ্রেসকে জানিয়েছি, এ মুহূর্তে এ ধরনের ছাড় দেওয়া যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য প্রয়োজন।’

রাশিয়ার অপরিশোধিত তেল বা গ্যাসের সবচেয়ে বড় পাঁচ আমদানিকারক দেশ থেকে যুক্তরাষ্ট্রে আনা বিভিন্ন পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের সুযোগ ছিল ওই আইনে। রাশিয়ার জ্বালানি বিক্রির আয় ইউক্রেন যুদ্ধ চালাতে মস্কোর জন্য গুরুত্বপূর্ণ অর্থের উৎস।

গত জুলাইয়ে মারা যাওয়া সাবেক সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে করা ‘গ্রাহাম অ্যাক্ট’-এ এসব ব্যবস্থা রাখা হয়েছিল। রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত ছিলেন গ্রাহাম।

এমন সময় ট্রাম্প এ সিদ্ধান্ত নিলেন, যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার সম্পর্কের টানাপড়েন বেড়েছে। একই সঙ্গে ইউক্রেনের প্রতি ওয়াশিংটনের সমর্থন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিশ্ববাজারে তেলের দাম কমাতে ইউক্রেনকে রাশিয়ার তেল স্থাপনায় হামলা বন্ধ করার জন্য চাপ দিয়ে আসছে হোয়াইট হাউজ। যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে জ্বালানির দাম কমাতে চাইছে ট্রাম্প প্রশাসন।

আরও পড়ুন

রাজনীতির রঙ্গমঞ্চে কাউকেই বিশ্বাস নেই ট্রাম্পের

১৬ অক্টোবর ২০২৬

ইউক্রেন কিছু সময়ের জন্য রাশিয়ার তেল স্থাপনায় হামলা বন্ধ করলেও পরে আবার হামলা শুরু করেছে। অন্যদিকে রাশিয়াও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়ে যাচ্ছে।

গত সপ্তাহে রাশিয়ার ডিজেল রপ্তানির সুযোগ দিতে মস্কোর সঙ্গে একটি চুক্তিও করেন ট্রাম্প। ওই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন জেলেনস্কি। তিনি বলেছিলেন, এতে তিনি নিজেকে ‘প্রতারিত’ মনে করছেন।

যুক্তরাষ্ট্রেও ওই চুক্তি নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাট— দুই দলের আইনপ্রণেতাদের সমালোচনার মুখে পড়ে ট্রাম্প প্রশাসন। তাদের অভিযোগ, রাশিয়ার যুদ্ধের জন্য মার্কিন অর্থের ব্যবহার ঠেকাতে করা একটি ফেডারেল আইনের উদ্দেশ্যের বিরুদ্ধে যাচ্ছে প্রশাসন।

এদিকে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও কয়েকটি বিষয়েও চাপে রয়েছে। ইউক্রেনের সঙ্গে মার্কিন গোয়েন্দা তথ্য ভাগাভাগি কমে যাওয়ার পাশাপাশি স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারে বিধিনিষেধ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।


সূত্র : সিএনএন


রাশিয়া-যুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    মাছ চুরির অপবাদে সাতক্ষীরায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    মাছ চুরির অপবাদে সাতক্ষীরায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি চাকরিজীবী

    যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি চাকরিজীবী

    মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা

    মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ঔষধি গাছে আয় ও আয়ু : ১৬ গ্রামের ১০ হাজার মানুষের ভাগ্যবদল

    ঔষধি গাছে আয় ও আয়ু : ১৬ গ্রামের ১০ হাজার মানুষের ভাগ্যবদল

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর ২ বাংলাদেশির তথ্য চেয়ে চিঠি

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর ২ বাংলাদেশির তথ্য চেয়ে চিঠি

    সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন: ছাত্রদল নেতা

    সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন: ছাত্রদল নেতা

    জুমার নামাজের পর বিশ্বনাথে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

    জুমার নামাজের পর বিশ্বনাথে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

    মেঘনা উপজেলা এনসিপির আহ্বায়ক কিরন, সদস্য সচিব নাদিমুজ্জামান

    মেঘনা উপজেলা এনসিপির আহ্বায়ক কিরন, সদস্য সচিব নাদিমুজ্জামান

    আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

    আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ