Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

গুগলের সিইও সুন্দর পিচাইকে ‘দানব’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১
গুগলের সিইও সুন্দর পিচাইকে ‘দানব’ বললেন ট্রাম্প

হোয়াইট হাউজে সুন্দর পিচাই ও টেক জায়ান্টদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইকে ‘মনস্টার’ বা দানব বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় তিনি এ মন্তব্য করেছেন।

পিচাই ছাড়াও বৈঠকে ছিলেন মেটার সিইও মার্ক জাকারবার্গ এবং অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেই। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা ও তদারকি জোরদারে একটি চুক্তি নিয়ে তারা আলোচনা করেন।

হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প পিচাইকে পরিচয় করিয়ে দিয়ে বলেছেন, ‘এই লোকটি একজন মনস্টার। কিন্তু কেউ তা জানে না।’ প্রযুক্তি খাতে পিচাইয়ের প্রভাব ও সাফল্যের প্রশংসা করতেই ট্রাম্প এ শব্দ ব্যবহার করেছেন।

নতুন চুক্তির আওতায় উন্নত এআই ব্যবস্থার তদারকি জোরদারে বিভিন্ন প্রক্রিয়া চালু করা হবে। এতে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পর্যালোচনার পাশাপাশি বাইরের নিরীক্ষা ও পরিচালনা পর্ষদের স্বাধীন পর্যালোচনাও থাকবে।

পিচাই বলেছেন, এআই উন্নয়নে করপোরেট ব্যবস্থাপনার প্রচলিত নিয়মগুলো কাজে লাগানো হবে। তিনি বলেন, আর্থিক নিয়ন্ত্রণের মতো প্রতিষ্ঠিত ব্যবস্থাপনা পদ্ধতি এআই ও ‘সুপার ইন্টেলিজেন্স’ তৈরির ক্ষেত্রেও প্রয়োগ করা হবে।

জাকারবার্গ বলেছেন, চুক্তিতে শক্তিশালী অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা তৈরি এবং প্রযুক্তিতে কোনো সমস্যা দেখা দিলে তা শনাক্ত করার বিষয়ে নীতিমালা ও প্রতিশ্রুতি রয়েছে। এর আওতায় অভ্যন্তরীণ ঝুঁকি পর্যালোচনা, বাইরের নিরীক্ষা এবং কোম্পানির পরিচালনা পর্ষদের স্বাধীন পর্যালোচনার ব্যবস্থা থাকবে।

ট্রাম্প কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে এআই অবকাঠামো সম্প্রসারণের পক্ষে কথা বলে আসছেন। এর মধ্যে দেশ জুড়ে ডেটা সেন্টার নির্মাণও রয়েছে। তবে এসব স্থাপনার বিদ্যুৎ ব্যবহার ও স্থানীয় প্রভাব নিয়ে সমালোচনা রয়েছে।

আরও পড়ুন

তথ্যপ্রযুক্তি ও এআই ব্যবহারে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস গুগলের

০৬ সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, ডেটা সেন্টার স্থানীয় জনগোষ্ঠীর জন্যও সুবিধা বয়ে আনতে পারে। তিনি নিজের রিয়েল এস্টেট ব্যবসার অভিজ্ঞতার কথা উল্লেখ করে এসব স্থাপনাকে বড়, শক্তিশালী ও সুন্দর ভবন হিসেবে বর্ণনা করেছেন।

অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেই বলেছেন, এআই প্রযুক্তির বাস্তব ঝুঁকি রয়েছে। এসব ঝুঁকি কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে এখনো আলোচনা চলছে।

মঙ্গলবারের বৈঠকের পর ট্রাম্প বলেছেন, এআই কোম্পানিগুলো স্বেচ্ছায় প্রযুক্তিটির তদারকি জোরদারে সম্মত হয়েছে। তিনি বলেন, কোম্পানিগুলো নিজেদের কর্মকাণ্ডের ওপর ‘বড় ধরনের নিয়ন্ত্রণ’ আনবে।

পিচাই পরে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, তারা ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং ওই দিন হোয়াইট হাউজের ‘সুপার ইন্টেলিজেন্স’ চুক্তিতে সই করেছেন।

তিনি বলেছেন, গুগল গত দুই বছরেই এআই খাতের পুরো ব্যবস্থায় শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। ভবিষ্যতেও বিনিয়োগ অব্যাহত থাকবে। মানুষের ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য কার্যকর পণ্য তৈরি, স্থানীয় জনগোষ্ঠীতে বিনিয়োগ এবং প্রযুক্তির ওপর আস্থা তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে গুগল।

পিচাই আরও বলেছেন, এআই খাতে দায়িত্বশীলভাবে উদ্ভাবন করতে হবে। গুগল এ জন্য পরীক্ষা, মূল্যায়ন, নিরাপত্তা যাচাই এবং অপব্যবহার ঠেকাতে বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছে। নতুন কোনো মডেল বা পণ্য বাজারে ছাড়ার আগে তা ভালোভাবে পর্যালোচনা করা হবে।

তিনি বলেন, নিরাপদ এআই উন্নয়নের জন্য শিল্প খাতের অন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও কাজ করবে গুগল। হোয়াইট হাউজে হওয়া চুক্তিকে তিনি এআই ব্যবস্থার দায়িত্বশীলতা নিয়ে যৌথ অঙ্গীকার হিসেবে উল্লেখ করেছেন।


সূত্র : এনডিটিভি


সুন্দর পিচাইগুগলযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা  নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    খারাপ নজিরকে অনুসরণ করল বিএনপিও

    খারাপ নজিরকে অনুসরণ করল বিএনপিও

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত