Agamir Somoy E-Paper
সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
লন্ডন ছেড়ে শিকড়ের টানে, মানুষের কল্যাণে

লন্ডন ছেড়ে শিকড়ের টানে, মানুষের কল্যাণে

সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

লন্ডন ছেড়ে শিকড়ের টানে, মানুষের কল্যাণে

মো. সকেল হোসেন, আক্কেলপুর (জয়পুরহাট)
agamir somoy
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ০২:৩২
শেয়ার করুন:
লন্ডন ছেড়ে শিকড়ের টানে, মানুষের কল্যাণে

কানুপুর উচ্চবিদ্যালয়ের পাঠাগারে পড়াশোনা করছে শিক্ষার্থীরা

স্ত্রী-দুই সন্তান থাকেন লন্ডনে। চিকিৎসক হিসেবে জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন সেখানেই। অবসরের পরও লন্ডনে বিলাসবহুল জীবন কাটানোর সুযোগ ছিল তার। কিন্তু গ্রামের মানুষের অভাব, চিকিৎসা ও শিক্ষার সংকটের কথা ভেবে ২০২১ সালে লন্ডনের বিলাসী জীবন ছেড়ে জন্মভূমি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের মনইল-কানুপুর গ্রামে ফিরে আসেন ডা. মোহামেদ ওসমান গনি সরদার।

গ্রামে ফিরে নিজের উপার্জিত অর্থের বড় অংশ ব্যয় করছেন শিক্ষা, চিকিৎসা, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক উন্নয়নমূলক কাজে।

মনইল-কানুপুর গ্রামের মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্ম ওসমান গনির। ছয় ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়।

ওসমান গনির ভাষ্য, ১৯৫৭ সাল থেকে দেশ-বিদেশে চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত তিনি। তৎকালীন ঢাকা মেডিকেল স্কুল মিটফোর্ড (বর্তমান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ), লাহোরের কিং এডওয়ার্ড মেডিকেল কলেজ, প্রাগ বিশ্ববিদ্যালয় ও লন্ডন রয়্যাল মেডিসিন কলেজে পড়াশোনা শেষে ১৯৭৪ থেকে ২০২১ সাল পর্যন্ত লন্ডনের জাতীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এনএইচএসে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন।

লন্ডনে থাকতেই নিজের নামে গড়ে তোলেন ডা. ওসমান গনি সরদার ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে তার ব্যক্তিগত অর্থায়নে গ্রামের উন্নয়নকাজ শুরু করেন। দেশে ফেরার পর নিজেই এসব কাজের তদারকি করছেন।

তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে মনইল-কানুপুর কেন্দ্রীয় মসজিদ, কবরস্থান, ঈদগাহ মাঠ, শানবাঁধানো পুকুরঘাট, আক্কেলপুর পৌর শহরের আদর্শ ক্লাব কমিউনিটি সেন্টার ও পাঠাগার এবং মনইল-কানুপুর গ্রামের বকুলতলায় সালিমা ওসমান কমিউনিটি সেন্টার। এ ছাড়া কানুপুর উচ্চবিদ্যালয়ে পাঁচ কক্ষবিশিষ্ট বিজ্ঞান ভবন, পাঠাগার ও হল নির্মাণ করেছেন। গ্রামের অসহায় দরিদ্রদের বাড়িও নির্মাণ করে দেন তিনি।

কানুপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মোস্তাফিজার রহমান রানা বললেন, ওসমান গনি বিদ্যালয়ের বিজ্ঞান ভবন ও লাইব্রেরি নির্মাণ করে দিয়েছেন। মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি এবং দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার জন্য অর্থ সহায়তাও দেন।

চিকিৎসাসেবার জন্য নিজ গ্রামে তিনি প্রতিষ্ঠা করেছেন পল্লী ক্লিনিক। সেখানে দীর্ঘদিন রোগী দেখেছেন। বয়সের কারণে এখন নিয়মিত বসতে না পারলেও রোগীরা বাড়িতে গেলে তাদের চিকিৎসার পাশাপাশি প্রয়োজনে ওষুধ কেনার টাকাও দেন।

মনইল-কানুপুর গ্রামের প্রবীণ বাসিন্দা হায়দার আলী বলেছেন, ‘ডা. ওসমান গনি প্রতিষ্ঠিত কমিউনিটি সেন্টারে বিনামূল্যে গ্রামের মানুষ বিভিন্ন পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজন করতে পারেন। তিনি গ্রামের উন্নয়নে অনেক কাজ করেছেন। তাকে নিয়ে আমরা গর্ববোধ করি।’

আক্কেলপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমলের ভাষ্য, ওসমান গনি নিজের গ্রামের মানুষের জন্য ক্লিনিক, কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। লন্ডনের বিলাসী জীবন ছেড়ে গ্রামে এসে মানুষের পাশে থাকছেন।

ওসমান গনি (৯০) বলছিলেন, ‘আমার বাবা ছিলেন গ্রামের মধ্যবিত্ত কৃষক। ছোটবেলায় গ্রামের মানুষের অনেক কষ্ট দেখেছি। তখন স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা ও আবাসনের চরম অভাব ছিল। লন্ডনে চিকিৎসা পেশায় যুক্ত হওয়ার পরও গ্রামের মানুষের কথা মনে পড়ত। সেই তাগিদ থেকেই তাদের জন্য কিছু করার কথা ভাবতাম। লন্ডনে থাকতেই কাজ শুরু করেছিলাম।’

তিনি যোগ করেন, ‘শিকড় আমাকে টানত। ঠিক করেছিলাম, জীবনের বাকি সময় গ্রামের মানুষের সঙ্গে কাটাব। সেই চিন্তা থেকেই ২০২১ সালে গ্রামে এসে স্থায়ীভাবে বসবাস করছি। একাকী জীবন হলেও আমার ভালো লাগছে।’

‘মানুষের উপকারে আসে, এমন কাজ করতে আমার ভালো লাগে। জীবনে যা উপার্জন করেছি, তার একটি অংশ মানুষের কল্যাণে ব্যয় করে যেতে চাই— বলছিলেন ডা. ওসমান গনি।

লন্ডন প্রবাসীজয়পুরহাটআক্কেলপুরডা. মোহামেদ ওসমান গনি সরদার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    থানার আইডি থেকে আ. লীগের আগুন দেওয়ার ভিডিও, ওসি বললেন ‘ভুলে আপলোড’

    থানার আইডি থেকে আ. লীগের আগুন দেওয়ার ভিডিও, ওসি বললেন ‘ভুলে আপলোড’

    শিল্পকলা একাডেমির মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী

    শিল্পকলা একাডেমির মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী

    ১৪ বছর আগে ধর্ষণের শিকার বড় বোন, এবার ছোট বোন

    ১৪ বছর আগে ধর্ষণের শিকার বড় বোন, এবার ছোট বোন

    শেখ হাসিনা পালিয়ে যাননি, তাকে অন্য দেশে পৌঁছে দেওয়া হয়েছে

    শেখ হাসিনা পালিয়ে যাননি, তাকে অন্য দেশে পৌঁছে দেওয়া হয়েছে

    ঢাকায় নাশকতার নাটাই ঘোরাচ্ছেন সাবেক ৩৪ কাউন্সিলর

    ঢাকায় নাশকতার নাটাই ঘোরাচ্ছেন সাবেক ৩৪ কাউন্সিলর

    টাকা চাওয়ার অডিও ফাঁস, ধামরাই ছাত্রদল সভাপতি-সম্পাদককে শোকজ

    টাকা চাওয়ার অডিও ফাঁস, ধামরাই ছাত্রদল সভাপতি-সম্পাদককে শোকজ

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে প্রাণ গেল যুবলীগ কর্মীর

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে প্রাণ গেল যুবলীগ কর্মীর

    স্বর্ণ জয়ে স্বপ্নপূরণ

    স্বর্ণ জয়ে স্বপ্নপূরণ

    ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, ১০ দিন ধরে বন্ধ নাগরিক সেবা

    ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, ১০ দিন ধরে বন্ধ নাগরিক সেবা

    যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ চার বাড়িতে আগুন

    যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ চার বাড়িতে আগুন

    পরীক্ষা এলেই পকেট ভারী হয় মাদ্রাসা অধ্যক্ষের!

    পরীক্ষা এলেই পকেট ভারী হয় মাদ্রাসা অধ্যক্ষের!