জয়পুরহাটের আক্কেলপুরে রায়কালী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে চিঠি রেখে দলের চার নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় কার্যালয় পরিষ্কার করার সময় একটি খামের ভেতর পলিথিনে মোড়ানো চিঠিটি পাওয়া যায়। বিষয়টি পুলিশকে জানানো হলে রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরে পুলিশ চিঠিটি নিয়ে গেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
লাল কালিতে লেখা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘হত্যা করা হবে, সময় ১৫ দিন।’ কারা ওই চিঠি কার্যালয়ে রেখে গেছে, সে বিষয়ে কো...