Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আক্কেলপুরে পোকা দমনে পাখি, কমেছে কীটনাশক ব্যবহার

মো. সকেল হোসেন আক্কেলপুর (জয়পুরহাট)
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৬
শেয়ার করুন:
আক্কেলপুরে পোকা দমনে পাখি, কমেছে কীটনাশক ব্যবহার

ছবি: আগামীর সময়

ধানক্ষেতের মাঝখানে সারি সারি পুঁতে রাখা বাঁশের কঞ্চি ও গাছের ডাল। কোথাও লাগানো হয়েছে ধইঞ্চা। এসব ডালে এসে বসছে ফিঙে, শালিকসহ নানা পাখি। ঠোঁট দিয়ে ধরে খাচ্ছে ধানগাছের ক্ষতিকর পোকামাকড়। পোকা দমনে পাখিকে কাজে লাগানোর এমন কৌশল এখন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে। এতে রাসায়নিক কীটনাশকের ব্যবহার ও উৎপাদন খরচ কমবে বলে আশা করছেন কৃষকরা।

কৃষিতে প্রাকৃতিক উপায়ে পোকামাকড় দমনের এ পদ্ধতির নাম পার্চিং। পাখির বসার সুবিধা করে দিতে ধানক্ষেতে গাছের শুকনো ডাল, বাঁশের কঞ্চি কিংবা ধইঞ্চা পুঁতে রাখেন কৃষকরা। পাখি এসব ডালে বসে ধানের ক্ষতিকর পোকা খায়। ফলে কীটনাশকের ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হয়।

সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ধানক্ষেতে পার্চিংয়ের এমন চিত্র দেখা গেছে। কোথাও জমির নির্দিষ্ট দূরত্বে শুকনো ডাল ও বাঁশের কঞ্চি পোঁতা হয়েছে, কোথাও সারি করে লাগানো হয়েছে ধইঞ্চা।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আক্কেলপুরে ১০ হাজার ৬৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ৮ হাজার ৫২০ হেক্টর জমিতে পার্চিং পদ্ধতি ব্যবহার করেছেন কৃষকরা।

ধানক্ষেতে ধইঞ্চা লাগিয়েছেন গোপীনাথপুর ইউনিয়নের আলী মামুদ গ্রামের কৃষক গিয়াস উদ্দিন। তিনি বলেছেন, ‘ধইঞ্চাগাছে পাখি বসে ক্ষতিকর পোকামাকড় খায়। আবার গাছের পাতা পচে জমিতে জৈব পদার্থ যোগ হয়। এতে পোকা দমনের পাশাপাশি জমির উর্বরতা বাড়ে।’

পৌর শহরের শান্তা গ্রামের কৃষক ওয়াজদুল মণ্ডল জানিয়েছেন, আগে ধানক্ষেতে পোকা দেখা দিলেই কীটনাশক দিতে হতো। এবার জমিতে বিভিন্ন স্থানে গাছের ডাল পুঁতে রেখেছেন। সেখানে পাখি বসে পোকা খাচ্ছে। ফলে আগের তুলনায় কীটনাশক কম ব্যবহার করতে হচ্ছে।

কৃষি কর্মকর্তারা বলছেন, মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা ও ঘাসফড়িংয়ের মতো ক্ষতিকর পোকা দমনে পার্চিং সহায়ক। এতে রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমার পাশাপাশি উপকারী পোকামাকড় ও পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক প্রভাব পড়ে।

আক্কেলপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা বললেন, পার্চিং সহজ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পদ্ধতি। ধানক্ষেতে ডাল, বাঁশের কঞ্চি ও ধইঞ্চা রাখলে পোকাখেকো পাখি সেখানে বসে ক্ষতিকর পোকা খায়। আমনের ফলন ও গুণগত মান বজায় রাখতে সমন্বিত বালাই ব্যবস্থাপনার অংশ হিসেবে কৃষকদের এ পদ্ধতি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।

 

আক্কেলপুরজয়পুরহাটধানগাছকীটনাশক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার