ধানক্ষেতের মাঝখানে সারি সারি পুঁতে রাখা বাঁশের কঞ্চি ও গাছের ডাল। কোথাও লাগানো হয়েছে ধইঞ্চা। এসব ডালে এসে বসছে ফিঙে, শালিকসহ নানা পাখি। ঠোঁট দিয়ে ধরে খাচ্ছে ধানগাছের ক্ষতিকর পোকামাকড়। পোকা দমনে পাখিকে কাজে লাগানোর এমন কৌশল এখন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে। এতে রাসায়নিক কীটনাশকের ব্যবহার ও উৎপাদন খরচ কমবে বলে আশা করছেন কৃষকরা।
কৃষিতে প্রাকৃতিক উপায়ে পোকামাকড় দমনের এ পদ্ধতির নাম পার্চিং। পাখির বসার সুবিধা করে দিতে ধানক্ষেতে গাছের শুকনো ডাল, বাঁশের কঞ্চি কিংবা ধইঞ্চা পুঁ...