জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ রেলস্টেশনে ১৬ বছর ধরে বন্ধ যাত্রীসেবা। ট্রেন চললেও নিয়মিত থামে না প্ল্যাটফর্মে; ফলে ঝুঁকি নিয়ে ট্রেনে ওঠানামা করতে হয় যাত্রীদের। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন নারী, শিশু ও বয়স্করা। দীর্ঘদিনের এই ভোগান্তি কমাতে অবশেষে স্টেশনটি চালুর উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে কবে নাগাদ স্বাভাবিক হবে স্টেশনের কার্যক্রম, তা এখনো নিশ্চিত নয়। ফলে ঝুঁকির যাত্রা শেষে স্বস্তির অপেক্ষায় আছেন স্থানীয় যাত্রীরা।
রেলওয়ের পাকশী বিভাগের তথ্য বলছে, গত ২৬ অক্টোবর জারি করা এক চিঠিতে স্...