জয়পুরহাট
শ্বশুরবাড়ির পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাতার মৃত্যু
জয়পুরহাট প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
জয়পুরহাটের পাঁচবিবিতে শ্বশুরবাড়িতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবুল কালাম আজাদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম আজাদ উপজেলার আওলাই ইউনিয়নের ছাতিনালী গ্রামের মৃত আব্বাস মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানিয়েছে, বড়পুকুরিয়া গ্রামে শ্বশুরবাড়ির পুকুরে সেচ দেওয়ার জন্য পানির মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে যান আজাদ। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
কুসুম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমেনা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।




