Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খসে পড়ছে সেতু, কত কাছে মৃত্যু

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৮
খসে পড়ছে সেতু, কত কাছে মৃত্যু

ভোর হতেই চাকা ঘোরে যানবাহনের। ওপরে জীবন বাঁচানোর টানাপড়েন, নিচে উত্তাল দুধকুমার নদ। আর মাঝখানে কাঁপতে থাকে ১৪০ বছরের জরাজীর্ণ সোনাহাট সেতু। প্রতিটি মুহূর্তে এখানে মৃত্যু যেন দেয় হাতছানি। লোহার পাটাতন নড়বড়ে। খুলে পড়েছে নাট-বল্টু। তবুও বিকল্প পথ নেই। ঝুঁকি নিয়েই পার হচ্ছে বাস, পাথরবোঝাই ট্রাক, অটোরিকশাসহ নানান যানবাহন। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সেই ১৮৮৭ সালে ব্রিটিশ শাষণামলে তৈরি সেতুটি। এর ১০০ বছরের আয়ুষ্কাল ফুরিয়েছে চার দশক আগে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ১৯৮৬ সালে করা হয় সংস্কার। এর পর থেকে চলছে শুধু জোড়াতালির মেরামত।

সম্প্রতি স্টিলের পাটাতন যায় দেবে। বন্ধ হয়ে পড়ে ভারী যান চলাচল। পরে সাময়িক মেরামত করে একমুখী চলাচলের ব্যবস্থা হয়। ফলে সেতুর দুই প্রান্তে প্রতিদিন জমছে দীর্ঘ যানজট।

পাশে নতুন সেতু তৈরির কাজ চলছে। দুই বছরে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সাত বছরেও তা শেষ হয়নি। সময় বেড়েছে চার দফায়। প্রকল্প ব্যয়ও বেড়েছে প্রায় ৭ কোটি টাকা।

পশ্চিম প্রান্তের সংযোগ সড়ক প্রায় প্রস্তুত। কিন্তু জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে পূর্ব প্রান্তের কাজ। মূল সেতুর শেষ অংশের নির্মাণও ঝুলে আছে।

ফলে দুধকুমার নদের পূর্ব প্রান্তের সাতটি ইউনিয়নের লাখো মানুষ চরম দুর্ভোগে। স্থবির হয়ে পড়েছে সোনাহাট স্থলবন্দরের পণ্য পরিবহন। ব্যবসায় নেমে এসেছে ধস। শুধু তাই নয়, যেকোনো মুহূর্তে জরাজীর্ণ সেতুটি ভেঙে ঘটে যেতে পারে বড় ধরনের প্রাণহানি।

সরেজমিনে দেখা যায়, পুরনো বেইলি সেতুটির বিভিন্ন স্থানে লোহার পাটাতন ভেঙে গেছে। কোথাও কোথাও লোহার পাত খুলে গেছে। ক্ষতিগ্রস্ত অংশ জোড়াতালি দিয়ে মেরামত করা হলেও কিছুদিন পর আবার তা নষ্ট হয়ে যায়। এর মধ্যে এ সেতু দিয়ে পাথরবোঝাই ট্রাক, কাভার্ড ভ্যান, বাস, অটোরিকশা, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে।

স্থানীয়রা জানিয়েছেন, গত রবিবার সেতুটির স্টিলের একটি পাটাতন দেবে যাওয়ায় ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে মেরামতের জন্য সোমবার সকাল ৯টা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হয়। ঝুঁকি এড়াতে সেতুটিতে একসঙ্গে দুই দিকের যানবাহন চলাচলও বন্ধ রাখা হচ্ছে। ফলে একমুখী গাড়ি চলাচলের কারণে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

কুড়িগ্রাম সওজের কর্মকর্তারা জানালেন, পুরনো সেতুর দক্ষিণ পাশে ২০১৯ সালে দুধকুমার নদের ওপর ৬৪৫ দশমিক শূন্য ১৫ মিটার দীর্ঘ নতুন সেতুর নির্মাণকাজ শুরু হয়। ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা চুক্তিমূল্যের সেতু ও সংযোগ সড়কের কাজ ২০২১ সালে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু জমি অধিগ্রহণে জটিলতা, নকশা পরিবর্তন, করোনাকালে স্থবিরতা এবং নির্মাণকাজে ধীরগতির কারণে চার দফা সময় বাড়ানো হয়েছে। প্রকল্প ব্যয়ও বেড়েছে প্রায় ৭ কোটি টাকা।

স্থানীয়দের ভাষ্য,  নতুন সেতুর নির্মাণকাজ শেষ না হওয়ায় পুরনো ও জরাজীর্ণ সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছে দুধকুমার নদের পূর্ব প্রান্তের তিনটি ইউনিয়ন ও কচাকাটা থানার চারটি ইউনিয়নের লাখো মানুষ এবং পণ্যবাহী যানবাহন।

সোনাহাট স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আবুল হোসেন ব্যাপারী বললেন, ভাঙা ও নড়বড়ে সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পণ্য পরিবহন করতে হচ্ছে। এতে আমদানি করা পণ্য পরিবহনে সমস্যা হচ্ছে। নতুন সেতুর কাজ বিলম্বিত হওয়ায় ব্যবসায়ও নেতিবাচক প্রভাব পড়ছে।

কুড়িগ্রাম সওজের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার জানালেন, সোনাহাট সেতুর দেবে যাওয়া পাটাতন মেরামত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পাটাতনগুলো নিয়মিত মেরামত করে যান চলাচল সচল রাখা হচ্ছে। আর ভূমি অধিগ্রহণ জটিলতায় নির্মাণাধীন সেতুর পূর্ব প্রান্তের অ্যাপ্রোচ সড়কের কাজ শেষ হয়নি।

 

খসেসেতুটানাপড়েনজরাজীর্ণনড়বড়েকুড়িগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ