Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১৭:৫৫
হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

চুয়েট উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে আবারও সার্কিট হাউজে ফিরেছেন।

গত ১৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে টানা ৩৪ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার গিয়ে তাকে ক্যাম্পাস থেকে উদ্ধার করে।

পরে রাতেই জরুরি চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে থেকে সুস্থ হয়ে শরীফুল আলম আজ বৃহস্পতিবার দুপুরে সার্কিট হাউজে ফিরেছেন।

উপাচার্যের সঙ্গে সেদিন অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার হওয়া চুয়েট কেন্দ্রীয় ছাত্রসংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) রিয়াসাদ হাসান সুমন আগামীর সময়কে জানান, ‘উপাচার্য স্যার (শেখ শরীফুল আলম) এখন সুস্থ আছেন। বর্তমানে তিনি সার্কিট হাউজে অবস্থান করছেন। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয়। আপাতত ক্যাম্পাস পুজোর ছুটিতে যাচ্ছে। ছুটির পর স্যার তার মতো করে সিদ্ধান্ত নেবেন।’

আরও পড়ুন

দাদাকে খুঁজতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১৫ অক্টোবর ২০২৬

এদিকে দুর্গাপূজার ছুটির আগে আজই বিশ্ববিদ্যালয়ের শেষ কর্মদিবস। ছুটি উপলক্ষে আবাসিক হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। ফলে ক্যাম্পাস অনেকটাই ফাঁকা হয়ে পড়ছে। আগামী ২৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মদিবস শুরু হওয়ার কথা রয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ছুটির মধ্যে আপাতত কোনো আন্দোলন কর্মসূচি থাকছে না। তবে সংকটের সমাধান না হলে তাদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলমান থাকবে। ফলে ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের কর্মদিবস শুরু হলেও পরিস্থিতি স্বাভাবিক হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা গত ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছেন। এ সময় শরীফুল আলম সার্কিট হাউজে অবস্থান নিয়েছিলেন। এর মধ্যে গত সোমবার সকালে তালা ভেঙে উপাচার্য শরীফুল আলম চুয়েটের নিজ কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে আরও ১০ জন প্রাক্তন ও বর্তমান ছাত্র ছিলেন। সাধারণ শিক্ষার্থীরা তখন কার্যালয়ে তাদের অবরুদ্ধ করে রাখেন।

এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের চলমান আন্দোলনকে বিভিন্ন ফেসবুক পেজ বা ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট রাজনৈতিক দলের আন্দোলন হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে এই ধরনের ট্যাগিং করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চুয়েট উপাচার্যসার্কিট হাউজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর