Agamir Somoy E-Paper
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

সেতু

সেতু ভেঙে মাঝে গর্ত, মেরামত হয়নি ৩ বছরেও
ভূরুঙ্গামারী ● সেতু ভেঙে মাঝে গর্ত, মেরামত হয়নি ৩ বছরেও
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে ফুলকুমার নদ। মানিককাজী গ্রামে নদের ওপর চারটি গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে ১৯৯১ সালে একটি সরু সেতু নির্মাণ করা হয়। তিন বছর আগে সেতুটির মাঝখানে ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়। দীর্ঘদিনেও সেতুটি মেরামত না করায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয়দের ভাষ্য, উপজেলার সদর ইউনিয়নের মানিককাজী গ্রামের ফুলকুমার নদের ওপর ১৯৯০-৯১ সালে প্রায় ৩৩ মিটার দৈর্ঘ্য ও আড়াই মিটার প্রস্থের একটি সরু সেতু নির্মাণ করা হয়। তিন বছর আগে সেতুটির মাঝখানে ভেঙ...
সারা দেশ•৬ দিন আগে
৫৫ বছরেও হয়নি সেতু, রশি টেনে নৌকায় পারাপার
৫৫ বছরেও হয়নি সেতু, রশি টেনে নৌকায় পারাপার
এক হাতে রশি ধরে টান, অন্য হাতে নৌকার নিয়ন্ত্রণ। এভাবেই নদ পারাপার করতে হচ্ছে মানুষকে। স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও নির্মিত হয়নি স্থায়ী সেতু। ফলে গাজীপুরের কাপাসিয়া ও নরসিংদীর মনোহরদী উপজেলার সংযোগস্থলে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন দুই পাড়ের বাসিন্দারা। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষের যাতায়াতে ভোগান্তি এখন নিত্যদিনের সঙ্গী। দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। তবে এখনো এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া হাজী বাজারের...
সারা দেশ•৮ দিন আগে
যশোরে নির্মাণাধীন ৮ সেতুর নকশা বদলাবে, বাড়বে ব্যয়
যশোরে নির্মাণাধীন ৮ সেতুর নকশা বদলাবে, বাড়বে ব্যয়
যশোরের তিন উপজেলায় চারটি নদ-নদীর ওপর নির্মাণাধীন আটটি সেতুর উচ্চতা নির্ধারিত মাপের চেয়ে অনেক কম, যা নদ-নদীর স্বাভাবিক প্রবাহ ও নৌযান চলাচলে বাধা সৃষ্টি করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্ধারিত মানদণ্ড অনুসরণ না করে কম উচ্চতায় সেতুগুলোর নির্মাণকাজ শুরু করেছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় দুই বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে কাজ। তবে সেতুগুলোর নকশা সংশোধন করে নির্মাণকাজ শেষ করার উদ্যোগ নেওয়ার কথা জা...
সারা দেশ•৮ দিন আগে
একটি সেতুর অপেক্ষায় হাজারো মানুষ
আমতলী ● একটি সেতুর অপেক্ষায় হাজারো মানুষ
বরগুনার আমতলীর আমড়াগাছিয়া নদীর খেকুয়ানী বাজারসংলগ্ন স্থানে গার্ডার সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন কয়েক হাজার মানুষ। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় আয়রন সেতুর স্থলে গার্ডার সেতু নির্মাণের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।দীর্ঘদিন যাবৎ সেতুটি ঝুঁকিপূর্ণ ও যানবাহন চলাচলের অনুপযোগী থাকায় গুলিশাখালী ও কুকুয়া ইউনিয়নের কৃষকরা উৎপাদিত কৃষিপণ্য পরিবহন ও বাজারজাত করণে ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে তরমুজের সিজনে তরমুজ পরিবহনে সমস্যার কারণে লোকসানের মুখে পড়ছেন চাষিরা।স্থানীয় সূত্রে জানা গেছে, খরস্রোতা...
সারা দেশ•৮ দিন আগে
চার কোটি টাকার সেতু চালুর অপেক্ষায় ১০ হাজার মানুষ
চার কোটি টাকার সেতু চালুর অপেক্ষায় ১০ হাজার মানুষ
মৌলভীবাজারের রাজনগরের কামারচাক ইউনিয়নের দক্ষিণ ইসলামপুর গ্রামে লাঘাটা নদীর ওপর নির্মিত সেতুর অসম্পূর্ণ কাজ অবশেষে শুরু হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর সেতুর দুই পাশে সংযোগ সড়কে মাটি ভরাটের কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে।সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ জানিয়েছে, আগামী নভেম্বর মাসে সেতু দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হবে। আর ডিসেম্বরের শেষ দিকে পুরো কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ৬০ মিটার দীর্ঘ সেতুটির কাজ শুরু হয় ২০২০ সালের ৬ জুলাই। প্রকল্পটির নি...
সারা দেশ•৯ দিন আগে
দিনাজপুরে হেতু ছাড়া সেতু
দিনাজপুরে হেতু ছাড়া সেতু
আলুক্ষেতের পাশ দিয়ে পুনর্ভবা নদীর ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ২৫০ মিটার দীর্ঘ সেতু। দূর থেকে দেখলে মনে হবে, দুই পাড়ের মানুষের যাতায়াতের দুর্ভোগ বুঝি এবার শেষ। কিন্তু সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় সাত বছরেও পূর্ণতা পায়নি নির্মাণকাজ। ফলে নদী পার হতে এখনো ভরসা ডিঙি নৌকা। ঝুঁকি নিয়ে নদী পার হতে গিয়ে সম্প্রতি প্রাণও হারিয়েছেন এক কৃষক। দিনাজপুরের ঘুঘুডাঙ্গা-বসন্তপুর সেতু এখন এলাকাবাসীর স্বস্তির বদলে ক্ষোভ আর অনিশ্চয়তার প্রতীক। দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর গ্রামের কৃষক আফজাল হোসেন (৬০) প্রতিদ...
সারা দেশ•১০ দিন আগে
কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ
কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সড়কের মুক্তিরখলা সেতু নির্মাণে সরকারি বরাদ্দ ৮ কোটি ৮৭ লাখ ৯৯ হাজার ৫০৮ টাকা। এ কাজ করতে হলে স্থানীয় সংসদ সদস্য (এমপি) ও জেলা বিএনপির নেতা নূরুল ইসলাম নূরুলকে চাঁদা হিসেবে দিতে হবে ১ কোটি টাকা। অস্বীকৃতি জানানোয় ঠিকাদারকে মিথ্যা অভিযোগে করা মামলায় ফাঁসিয়ে করা হচ্ছে হয়রানি। বাসায় পুলিশ পাঠিয়ে পরিবারের সদস্যদের দেখানো হচ্ছে ভয়ভীতি। আতঙ্কে সুনামগঞ্জ ছেড়ে ঢাকায় এসে আশ্রয় নিয়েছেন ঠিকাদার। এখানেই শেষ নয়, বিভিন্ন মাধ্যমে বার্তা পাঠানোর পরও চাঁদার টাকা না দেওয়ায় এক সপ্তাহ আগে ক্...
সারা দেশ•১১ দিন আগে
৯ বছর ধরে ড্রামের ভেলায় খাল পারাপার ১২ হাজার মানুষের
৯ বছর ধরে ড্রামের ভেলায় খাল পারাপার ১২ হাজার মানুষের
একটি ড্রামের ভেলা, নিচে গভীর খাল। আর সেই ভেলায় চড়েই প্রতিদিন বিদ্যালয়ে যায় শিশুরা। ফসল নিয়ে কৃষকেরা যান বাজারে। প্রতিদিন খাল পার হন অসংখ্য মানুষ। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ১০ গ্রামের প্রায় ১২ হাজার মানুষের যাতায়াতের চিত্র এটি। কামারের ছড়া খালের ওপর নির্মিত সেতুটি ভেঙে যাওয়ার পর কেটে গেছে ৯ বছর। কিন্তু নতুন সেতু নির্মিত না হওয়ায় ঝুঁকি নিয়ে ড্রামের ভেলায় পারাপার হতে হচ্ছে তাদের। বিকল্প পথে চলাচল করতে গিয়ে কৃষকসহ স্থানীয় বাসিন্দাদের পোহাতে হচ্ছে বাড়তি দুর্ভোগ।সেতু না থাকায় সবচেয়ে...
সারা দেশ•১২ দিন আগে
সেতুটি দাঁড়িয়ে আছে বাঁশের খুঁটিতে
সেতুটি দাঁড়িয়ে আছে বাঁশের খুঁটিতে
বাঁশের খুঁটির ওপর ভর করে টিকে আছে কুমিল্লার দাউদকান্দির গোলাপেরচর গ্রামের একটি ঝুঁকিপূর্ণ সেতু। সেতুটির চারটি পিলার দেবে যাওয়ায় যেকোনো সময় এটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এমন আশঙ্কার মধ্যেই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি দিয়ে চলাচল করছেন স্থানীয়রা।সরেজমিনে দেখা গেছে, দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয় লোকজন বাঁশের খুঁটি দিয়ে সেতুটি ঠেকিয়ে রাখার চেষ্টা করছেন। ঝুঁকি এড়াতে সেতুর কাছে এসে যানবাহন থেকে নেমে হেঁটে পার হন যাত্রীরা। পরে আবার যানবাহনে উঠে গন্তব্যে যান।স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদ...
সারা দেশ•১৪ দিন আগে
পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া
পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া
পদ্মার এক পাশে রাজবাড়ী, পাবনা ও সিরাজগঞ্জ। নদী পার হয়ে মানিকগঞ্জ। আবার মানিকগঞ্জের কোল ঘেঁষে যমুনা। এ দুই নদীর জন্য আলাদা দুটি সেতু— দ্বিতীয় পদ্মা সেতু ও দ্বিতীয় যমুনা সেতু তৈরি না করে এক সেতু দিয়েই এই অঞ্চলের বিপুলসংখ্যক মানুষের চাহিদা মেটাতে চায় সরকার। ব্যয় কমানোর জন্যই দুই নদীর ওপর ওয়াই শেপে এক সেতু নির্মাণের ভাবনা। কিন্তু ব্যয় কমাতে গিয়ে সেতু থেকে রেলপথও বাদ দেওয়ার কথা চলছে। রেলপথ বাদ দিলে আটকে যাবে রেল সম্প্রসারণের ভবিষ্যৎ। মানিকগঞ্জকে ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত করার চিন্তা থাকলেও...
জাতীয়•১৫ দিন আগে
খসে পড়ছে সেতু, কত কাছে মৃত্যু
খসে পড়ছে সেতু, কত কাছে মৃত্যু
ভোর হতেই চাকা ঘোরে যানবাহনের। ওপরে জীবন বাঁচানোর টানাপড়েন, নিচে উত্তাল দুধকুমার নদ। আর মাঝখানে কাঁপতে থাকে ১৪০ বছরের জরাজীর্ণ সোনাহাট সেতু। প্রতিটি মুহূর্তে এখানে মৃত্যু যেন দেয় হাতছানি। লোহার পাটাতন নড়বড়ে। খুলে পড়েছে নাট-বল্টু। তবুও বিকল্প পথ নেই। ঝুঁকি নিয়েই পার হচ্ছে বাস, পাথরবোঝাই ট্রাক, অটোরিকশাসহ নানান যানবাহন। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সেই ১৮৮৭ সালে ব্রিটিশ শাষণামলে তৈরি সেতুটি। এর ১০০ বছরের আয়ুষ্কাল ফুরিয়েছে চার দশক আগে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ১৯৮৬ সালে করা...
সারা দেশ•২৩ দিন আগে
চীন ও উত্তর কোরিয়ার মধ্যে স্থলসেতু চালু, যে কারণে এটি গুরুত্বপূর্ণ
চীন ও উত্তর কোরিয়ার মধ্যে স্থলসেতু চালু, যে কারণে এটি গুরুত্বপূর্ণ
দীর্ঘ বিলম্বের পর চীন ও উত্তর কোরিয়ার মধ্যে একটি সড়কসেতু চালু হয়েছে। ইয়ালু নদীর ওপর নির্মিত ৩ কিলোমিটার দীর্ঘ সেতুটি চীনের সীমান্তবর্তী শহর দানদং এবং উত্তর কোরিয়ার সিনুইজু শহরকে যুক্ত করেছে। পারমাণবিক অস্ত্র কর্মসূচির কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে অনেকটা একঘরে উত্তর কোরিয়া। দেশটির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। নতুন এ সেতু দেশ দুটির বাণিজ্যের প্রধান স্থলপথ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। ২০১৪ সালে সেতুটি চালুর কথা ছিল। তবে বেইজিংয়ের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় সেতুর সংযোগ সড়ক ও শুল্কসুবিধা...
চীন•২৪ দিন আগে
সেতু আছে, চলার উপায় নেই
সেতু আছে, চলার উপায় নেই
নদীর ওপর সেতু আছে, কিন্তু দুই পাশে নেই সংযোগ সড়ক। তাই সেতু পেরিয়ে স্কুলে যাওয়ার পথ বন্ধ শিশুদের, কৃষকের পণ্য নিতে হচ্ছে ঘুরপথে, আর সাধারণ মানুষকে গন্তব্যে পৌঁছাতে পাড়ি দিতে হচ্ছে বাড়তি তিন কিলোমিটার। ময়মনসিংহের ফুলবাড়িয়া ও মুক্তাগাছা উপজেলার সীমান্তে আয়মন নদীর ওপর সেতুটির সংযোগ সড়ক ভেঙে যাওয়ার পর দুই বছর ধরে এমন দুর্ভোগ পোহাচ্ছেন অন্তত ৯ গ্রামের মানুষ। সেতুটি পুনর্নির্মাণের উদ্যোগ না থাকায় তাদের ভোগান্তি দীর্ঘ হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সেতুটি মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের মানিকপ...
সারা দেশ•২৫ দিন আগে
২৮ বছরেও মেলেনি নবাবগঞ্জের সেতুর সংযোগ, কোটি টাকা খরচ আসছে না কাজে
২৮ বছরেও মেলেনি নবাবগঞ্জের সেতুর সংযোগ, কোটি টাকা খরচ আসছে না কাজে
কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু। দুই পাশে খাল। মাঝখানে দাঁড়িয়ে আছে কাঠামো; কিন্তু নেই চলাচলের পথ। নির্মাণের ২৮ বছর পরও অচল পড়ে রয়েছে ঢাকার নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের রাজাপুর-ঘোষাইল খালের ওপর নির্মিত সেতুটি। সংযোগ সড়ক ও অ্যাপ্রোচের মাটি ভরাট না হওয়ায় কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি উদ্বোধন হয়নি আজও। ফলে প্রতিদিন স্কুল-কলেজ, বাজার ও চিকিৎসাসেবায় যেতে প্রায় ১ কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে দুই গ্রামের মানুষকে। বৃষ্টি হলে সে দুর্ভোগ আরও বাড়ে। স্থানীয় বাসিন্দারা বলছেন, যে সেতু নির্মাণের মধ্য দিয়ে এলাক...
সারা দেশ•২৯ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে বন্ধ সেতুর নির্মাণকাজ, ঘুরতে হচ্ছে ৩০ কিমি
চাঁপাইনবাবগঞ্জে বন্ধ সেতুর নির্মাণকাজ, ঘুরতে হচ্ছে ৩০ কিমি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীর ওপর নির্মাণ করা হচ্ছে ১৭২ দশমিক ৩০০ মিটার সেতু। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ২০২৩ সালে শুরু হয়েছিল নির্মাণকাজ। প্রথম দিকে দ্রুতগতিতে কাজ এগোলেও থমকে গেছে মাঝপথে এসে। এতে প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে স্থানীয় মানুষের মধ্যেও দেখা দিয়েছে হতাশা। সাত মাস ধরে কাজ বন্ধ থাকায় পুরনো বেইলি ব্রিজ দিয়েই চলাচল করছে যানবাহন। সেখান দিয়ে ভারী যানবাহন চলাচল করতে না পারায় বিকল্প পথে প্রায় ৩০ কিলোমিটার ঘুরতে হচ্ছে স্থানীয়দের। যার প্রভাব পড়ছে কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে। স্থানীয়রা...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
বারহাট্টায় কাদাপাথর দিয়ে সেতু ঢালাই করায় বন্ধ কাজ
বারহাট্টায় কাদাপাথর দিয়ে সেতু ঢালাই করায় বন্ধ কাজ
নেত্রকোনার বারহাট্টায় প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। জমাট বাঁধা সিমেন্ট, কাদাযুক্ত পাথর, ময়লাযুক্ত বালু ও মরিচাধরা রড ব্যবহারের অভিযোগ রয়েছে। অভিযোগ পেয়ে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।আজ রবিবার উপজেলার গোড়ল এলাকায় সেতুটির ঢালাইয়ের কাজ শুরু হলে স্থানীয়রা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ করেন। খবর পেয়ে বিকালে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার ও প্রকল্প বাস্তবায়ন কর্...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
৯ কোটি টাকার সেতুতে উঠতে ‘মৃত্যুফাঁদ’
৯ কোটি টাকার সেতুতে উঠতে ‘মৃত্যুফাঁদ’
গাজীপুরের শ্রীপুর ও ময়মনসিংহের গফরগাঁওয়ের মানুষের যোগাযোগ সহজ করতে সুতিয়া নদীর ওপর নির্মাণ করা হয়েছে প্রায় ৯ কোটি টাকার সেতু। তবে সেতুর নির্মাণকাজ শেষ হলেও তৈরি হয়নি সংযোগ সড়ক। ফলে সেতুতে উঠতে মাটি ও মইয়ের ওপর ভরসা করতে হচ্ছে স্থানীয়দের। বৃষ্টি হলে সেই খাড়া পথ হয়ে ওঠে আরও বিপজ্জনক। বাধ্য হয়ে পাশের রেলসেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থীসহ হাজারো মানুষ। গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ ও ময়মনসিংহের গফরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকায় সুতিয়া নদীর ওপর নির্মাণ করা হয়েছে সেতুটি। ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
সেতুর আশ্বাসেই কেটে গেল বছর, ঘুরতে হয় ৭ কিলোমিটার পথ
সেতুর আশ্বাসেই কেটে গেল বছর, ঘুরতে হয় ৭ কিলোমিটার পথ
দেশ স্বাধীনের পর থেকেই সেতুর দাবি উঠেছিল। বিভিন্ন সময়ে এসেছে নির্মাণের আশ্বাস, হয়েছে মাপযোগও। কিন্তু ছোট যমুনা নদীর ওপর আজও নির্মাণ হয়নি সেতু। ফলে দিনাজপুরের বিরামপুর ও হাকিমপুর উপজেলার অন্তত ১০ গ্রামের প্রায় ৭০ হাজার মানুষকে নদী পারাপারে নৌকার ওপর নির্ভর করতে হচ্ছে। নৌকা না পেলে প্রায় সাত কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয়। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, রোগী ও পানচাষিরা।বিরামপুর উপজেলার সীমান্তবর্তী চৌঘুরিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট যমুনা নদী। নদীর পূর্ব পাশে হাকিমপুর উপজেলার নয়...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
একটি সেতুর অভাবে দুর্ভোগে চরঘাসিয়া গ্রামের পাঁচ হাজার মানুষ
একটি সেতুর অভাবে দুর্ভোগে চরঘাসিয়া গ্রামের পাঁচ হাজার মানুষ
লক্ষ্মীপুরের রায়পুরে পশ্চিম চরঘাসিয়া গ্রামের চান্দার খালের ওপর স্থায়ী সেতু না থাকায় প্রায় পাঁচ হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয়দের উদ্যোগে নির্মিত অস্থায়ী পাটাতনের একাংশ ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে খাল পারাপার করতে হচ্ছে তাদের। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।স্থানীয়রা জানিয়েছেন, খাল পার হতে অনেককে পানি মাড়িয়ে কিংবা সাঁতরে যেতে হয়। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ভয়ে অনেক শিশু বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে যাচ্ছে।...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
রডের বদলে জিআই তার দিয়ে ঢালাই, বদলি উপজেলা প্রকৌশলী
রডের বদলে জিআই তার দিয়ে ঢালাই, বদলি উপজেলা প্রকৌশলী
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়ন থেকে শরীফপুর ইউনিয়নের নির্মাণাধীন হাছানহাট সংযোগ সেতুর ফুটপাতের স্ল্যাবে রডের পরিবর্তে জিআই তার দিয়ে ঢালায়ের অভিযোগ উঠেছে।শুধু তা-ই নয়, সেতুর রেলিংয়েও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয়রা। এরই মধ্যে পায়ের আঘাতে স্ল্যাব ভেঙে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।ভিডিওতে স্ল্যাবের ভাঙা অংশে রডের পরিবর্তে জিআই তার দেখা যায়। এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনায় বেগমগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদকে ব...
সারা দেশ•প্রায় ১ মাস আগে