ভোর হতেই চাকা ঘোরে যানবাহনের। ওপরে জীবন বাঁচানোর টানাপড়েন, নিচে উত্তাল দুধকুমার নদ। আর মাঝখানে কাঁপতে থাকে ১৪০ বছরের জরাজীর্ণ সোনাহাট সেতু। প্রতিটি মুহূর্তে এখানে মৃত্যু যেন দেয় হাতছানি। লোহার পাটাতন নড়বড়ে। খুলে পড়েছে নাট-বল্টু। তবুও বিকল্প পথ নেই। ঝুঁকি নিয়েই পার হচ্ছে বাস, পাথরবোঝাই ট্রাক, অটোরিকশাসহ নানান যানবাহন। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সেই ১৮৮৭ সালে ব্রিটিশ শাষণামলে তৈরি সেতুটি। এর ১০০ বছরের আয়ুষ্কাল ফুরিয়েছে চার দশক আগে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ১৯৮৬ সালে করা...