Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১৪:০৬
ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

পরীমনি

মাঝরাতে লাইভে এসেছিলেন। বলেছিলেন অনেক কথাই। এরপর ভিডিও ডিলিট করে দিলেন। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এআই প্রযুক্তিতে তৈরি পরীমনির একটি আপত্তিকর ভিডিও প্রকাশিত হয়। এ নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি করা হয়। ঘটনাটি ঘিরে ক্ষোভ প্রকাশ করে শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে লাইভে আসেন পরীমনি।

লাইভে পরীমনি জানান, ভিডিওটি নতুন নয়। প্রায় এক থেকে দেড় বছর আগেই অনেকে তাকে হোয়াটসঅ্যাপে ভিডিওটি পাঠিয়েছিলেন। তবে একটি ভেরিফায়েড গণমাধ্যমের অ্যাকাউন্ট থেকে সেটি প্রকাশিত হওয়ার পর বিষয়টি নতুন করে ছড়িয়ে পড়ে। তার মতে, দায়িত্বশীল একটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে এমন ভিডিও প্রকাশিত হলে দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দুঃখ প্রকাশ নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। পরীমনির ভাষ্য, শুধু ‘সরি’ বললেই সবকিছু শেষ হয়ে যায় না। ভিডিওটি প্রকাশের পর দীর্ঘ সময় ধরে অনলাইনে থাকায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, চাইলে আরও দ্রুত সেটি সরিয়ে ফেলা সম্ভব ছিল।

লাইভের একপর্যায়ে নিজের পেছনে থাকা জুতার ক্যাবিনেট দেখিয়ে পরীমনি বলেন, সেখানে থাকা জুতাগুলো আসল। এ সময় ‘অরিজিনাল’ শব্দটি ব্যবহার করে এআই দিয়ে তৈরি ভিডিও এবং বাস্তবতার মধ্যে পার্থক্য তুলে ধরেন তিনি।

আরও পড়ুন

ভেঙে ফেলা হলো বলিউড অভিনেতা অজয় দেবগনের বাড়ির একাংশ

১৭ অক্টোবর ২০২৬

ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে যারা অতিরিক্ত আগ্রহ দেখাচ্ছেন, তাদেরও সমালোচনা করেন পরীমনি। তার অভিযোগ, কেউ কেউ অন্যের পোস্টের মন্তব্যের ঘরে গিয়ে ভিডিওটির লিংক আছে কি না, তা জানতে চাইছেন। এ ধরনের আচরণের মাধ্যমে তারা নিজেদের মানসিকতার পরিচয় দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

এ সময় সমালোচকদের উদ্দেশে কড়া ভাষায় কথা বলেন পরীমনি। তিনি জানান, কেউ তাকে গালি দিলে তিনিও পাল্টা জবাব দেবেন। মামলা করার পরামর্শ প্রসঙ্গে বলেন, মামলা-মোকদ্দমার পথে যেতে চান না; বরং যারা তাকে আক্রমণ করছেন, তাদের সরাসরি জবাব দিতে চান।

লাইভে নিজের ক্ষোভ প্রকাশ করতে গিয়ে পরীমনি আরও বলেন, ভিডিওটি নিয়ে মানুষের অতিরিক্ত আগ্রহ দেখে তার বিকিনি, স্বচ্ছ পোশাক কিংবা নগ্ন ফটোশুট করার কথাও মনে হয়েছে। তবে এ বক্তব্যের মাধ্যমে তিনি বাস্তবে এমন কোনো ফটোশুট করেছেন, এমন তথ্য দেননি।

লাইভের শেষদিকে সমালোচকদের নিজের জীবন নিয়ে মনোযোগী হওয়ার আহ্বান জানান এ অভিনেত্রী। ইংরেজিতে বলেন, ‘ফোকাস অন ইউর লাইফ! গেট এ লাইফ, হানি।’ এআই দিয়ে তৈরি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি সমালোচকদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেই লাইভ শেষ করেন পরীমনি।







পরীমনি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, একই পরিবারের ৮ জন

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, একই পরিবারের ৮ জন

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর ২ বাংলাদেশির তথ্য চেয়ে চিঠি

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর ২ বাংলাদেশির তথ্য চেয়ে চিঠি

    ছাত্রদল নেতাকে জিম্মি করে তুলে নিয়ে মারধরের অভিযোগ

    ছাত্রদল নেতাকে জিম্মি করে তুলে নিয়ে মারধরের অভিযোগ