Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জয়পুরহাট সীমান্তে পুশইন প্রতিহত করল বিজিবি

জয়পুরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১৫:৪১
জয়পুরহাট সীমান্তে পুশইন প্রতিহত করল বিজিবি

জয়পুরহাট সীমান্তে বিজিবির সদস্যরা। ছবি: আগামীর সময়

জয়পুরহাট সীমান্ত দিয়ে তিন যুবককে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। আজ মঙ্গলবার ভোরে সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে সীমান্তের ২৭৬ নম্বর মেইন পিলারসংলগ্ন এলাকা দিয়ে ওই তিন যুবককে পুশইনের চেষ্টা করে বিএসএফ। একপর্যায়ে হাঁটতে হাঁটতে তারা সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে কড়িয়া বাজারে চলে আসেন। সকালে তাদের পরনের কাপড় ভেজা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাদের আটকে জিজ্ঞাসাবাদ করলে পুশইনের বিষয়টি পরিষ্কার হয়। এরপর স্থানীয়রা বিজিবিকে খবর দেন।

খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা ওই তিন যুবককে নিজেদের হেফাজতে নেন এবং পুনরায় ২৭৬ নম্বর পিলারের কাছে নিয়ে ভারতীয় সীমানার ভেতর ফেরত পাঠান।

আরও পড়ুন

বিবাহিত জীবনে সুখে থাকার ‘রেসিপি’ দিলেন আরিফিন শুভ

০৬ অক্টোবর ২০২৬

স্থানীয় বাসিন্দা মারুফ হোসেন, আইয়ুব হোসেন ও আজিম হোসেন জানিয়েছেন, বিজিবি যুবকদের ওপারে পাঠানোর পর তারা ভারতীয় সীমান্তের ভেতরেই অবস্থান করছিলেন। পুনরায় অনুপ্রবেশের আশঙ্কায় দুপুর ১২টার দিকেও বিজিবি সদস্যদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সীমান্তে সতর্ক পাহারা দিতে দেখা যায়।

এ ঘটনার জেরে সকাল ১১টার দিকে বিএসএফ-১২৩ ব্যাটালিয়নের দুর্গাপুর ক্যাম্প ও বিজিবির কড়িয়া ক্যাম্পের মধ্যে জিরো লাইনে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবির কড়িয়া বিওপি কমান্ডার মহাতাব উদ্দিন জানান, বিএসএফ ওই তিন যুবককে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে। তাদের আবারও ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়েছে। এ নিয়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে কোনো সুরাহা হয়নি।

বিএসএফের পুশইনপুশইনবিজিবিজয়পুরহাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়