সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭৯ লাখ টাকার বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।আজ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, কালাসাদেক, সোনারহাট, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম ও মিনাটিলা বিওপি এলাকায় এসব অভিযান চালানো হয়।বিজিবি জানায়, অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ক্লোবেটাসল (ক্লোপজি) ক্রিম, মহিষ, গরু, কম্বল, জুস, জিরা, বিভিন্ন ধরনের সবজি, শনপাপড়ি, চা-পাতা, চকলেট, ফল, সুপারি ও বিস্কুট...