অক্টোবরে বিজিবির অভিযানে ২৭৩ কোটি ৩৭ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

গ্রাফিকস: আগামীর সময়
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত অক্টোবর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ২৭৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১ কেজি ৪৩৫ গ্রাম স্বর্ণ, ১৩,৭৭৮ পিস শাড়ি, ৫,৯৭৬টি থ্রিপিস/ শার্টপিস/চাদর/ কম্বল, ২,০২৮টি তৈরি পোশাক, ৪,৩৫১ মিটার থান কাপড়, ১,৩২৫টি ইমিটেশন গয়না, ২,৭৬,০৯৮টি কসমেটিক্স সামগ্রী, ২২,৪৩,২৫৭ পিস আতশবাজি, ৫,৭২৫ ঘনফুট কাঠ, ১,৬৯,৪৫৮ কেজি কয়লা ১,১২১ ঘনফুট পাথর, ৩,৪৬২ কেজি চা-পাতা, ১,৬৮৫ কেজি সুপারি, ৩৮১টি মোবাইল, ১৫,০৪৮ পিস মোবাইলের ডিসপ্লে, ১২,৫৭৮ পিস মোবাইলের যন্ত্রাংশ, ৯৮,৮০০ পিস জিলেট ব্লেড, ২৬,৬৭৩টি চশমা, ২,১৮,২৩৩ প্যাকেট চকলেট, ২৩০ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৩৪০ কেজি বাংলাদেশি পাট, ৩৩,৬৯১ কেজি জিরা, ৮,৫৪৪ কেজি রসুন, ৬,৫৪৭ কেজি চিনি, ১২,১৪২ কেজি সার, ১০,১০,৮০০ কেজি কারেন্ট জাল, ২,১৬৮,৫০০ লিটার ভোজ্য তেল, ৪০,০০০ পিস ইলেকট্রিক রেজিস্টর/চিকিৎসা সামগ্রী, ১,৩৪৭ প্যাকেট কীটনাশক, ২,৮৫,০৩৪ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ১০টি কষ্টি/ বেলে পাথর, ০৮টি ট্রাক/ কাভার্ড ভ্যান, ১৩টি পিকআপ, ০৮টি প্রাইভেটকার/মাইক্রো, ৪৯টি সিএনজি/ ইজিবাইক/অটোরিকশা/ ঠেলাগাড়ি, ৭৩টি মোটরসাইকেল এবং ২০টি বাইসাইকেল/ ভ্যান ও ৩৬টি নৌকা।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১টি এসএমজি, ৬টি দেশি/ বিদেশি পিস্তল, ৫টি অন্যান্য অস্ত্র, ৭টি ম্যাগাজিন, ১২০ রাউন্ড গোলাবারুদ এবং ১৯টি ককটেল।
এ ছাড়াও গত মাসে বিজিবি বিপুল মাদকদ্রব্য জব্দ করেছে। এর মধ্যে রয়েছে ৪০,৪৫,৪১২ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৪১ গ্রাম হেরোইন, ১ হাজার ২০১ বোতল ফেনসিডিল, ৮ কেজি ৯৭ গ্রাম ক্রিাস্টাল মেথ আইস, ১১ হাজার ৩০৭ বোতল বিদেশি মদ, ২৭৯.৫ লিটার বাংলা মদ, ১ হাজার ৮৪৭ ক্যান বিয়ার, ১ হাজার ৫৬৪ কেজি গাঁজা, ৫ হাজার ১০৯ বোতল ইস্কাফ সিরাপ, ৫ হাজার ৮৯৬ বোতল বিভিন্ন প্রকার সিরাপ, ৪ হাজার ৭০০ পিস এ্যানেগ্রা/স্যানেগ্রা ট্যাবলেট, ১ লাখ ৬০ হাজার ৫১৭ প্যাকেট বিড়ি ও সিগারেট এবং ২ লাখ ৮৩ হাজার ৩৪৪টি বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট।
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৯ চোরাকারবারি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১১৪ বাংলাদেশি নাগরিক, ৭ ভারতীয় নাগরিক ও ৩৫০ মিয়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।



