Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কালিয়াকৈর

একদিনে দুই দফা শ্রমিক বিক্ষোভ, বিজিবির গাড়ি ভাঙচুর

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১৮:০১
শেয়ার করুন:
একদিনে দুই দফা শ্রমিক বিক্ষোভ, বিজিবির গাড়ি ভাঙচুর

ছবি: আগামীর সময়

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন ঘিরে একদিনেই দুই দফা উত্তেজনা ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মৌচাক এলাকায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও দুপুরে হরিণহাটি ও পল্লীবিদ্যুৎ এলাকায় আবারও সড়কে নামেন তারা।

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে বিজিবির একটি গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মধ্যাহ্ন বিরতির পর শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে জড়ো হন। একপর্যায়ে সড়কে ময়লা-আবর্জনার বস্তা ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পল্লীবিদ্যুৎ এলাকায় বিজিবির একটি গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে গাড়িটি ভাঙচুরের শিকার হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। তবে তাদের একাংশ বিভিন্ন অলিগলি থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। প্রায় ১ ঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টাধাওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন

গোপালগঞ্জে ছাত্রলীগের ধর্মঘট ঘিরে সহিংসতা, ১৫৩ জনের নামে মামলা

১২ নভেম্বর ২০২৬

এর আগে, বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার মৌচাক আমবাগান এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশি তৎপরতায় শ্রমিকরা সড়ক ছেড়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। কয়েক দিন ধরে এ দাবিতে উপজেলার বিভিন্ন শিল্পকারখানায় কর্মবিরতি, বিক্ষোভ ও সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করে আসছেন তারা। শ্রমিক অসন্তোষের কারণে কালিয়াকৈরের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায়ও ৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, দুপুরে কয়েকটি কারখানার শ্রমিকরা হঠাৎ সড়কে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। এ সময় তারা বিজিবির গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করেন। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আশপাশের এলাকায় পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। সংশ্লিষ্ট কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, সকালে শ্রমিকরা হঠাৎ বিক্ষোভ শুরু করলে তাদের বুঝিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছিল। কিন্তু দুপুরের দিকে আবারও কিছু শ্রমিক আকস্মিকভাবে সড়কে নেমে অবরোধের চেষ্টা করেন। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

কালিয়াকৈরশ্রমিক বিক্ষোভবিজিবিগাড়ি ভাঙচুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ