Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

যৌতুকের দাবিতে গৃহবধূর গায়ে ‘গরম পানি’ নিক্ষেপের অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৮
যৌতুকের দাবিতে গৃহবধূর গায়ে ‘গরম পানি’ নিক্ষেপের অভিযোগ

জয়পুরহাট জেনারেল হাসপাতাল

জয়পুরহাটে যৌতুকের দাবিতে সাবেকুন নাহার (২৫) নামে এক গৃহবধূর গায়ে ‘গরম পানি’ নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

গুরুতর দগ্ধ অবস্থায় গত পাঁচ দিন ধরে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

গৃহবধূর গায়ে গরম পানি নাকি অন্য কোনো দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার দুপুরে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সাবেকুন নাহারের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘তিনি জয়পুরহাট সদর উপজেলার কাদোয়া কয়রাপাড়া গ্রামের মোশাররফ হোসেনের মেয়ে। প্রায় দুই বছর আগে পাঁচবিবির খাসবাট্টা তৈফিকপাড়া গ্রামের আলেফ উদ্দীনের ছেলে সাজু মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। তাদের সাড়ে তিন মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

সাবেকুন বলেন, ‘বিয়ের সময় সাজু আড়াই লাখ টাকা নিয়েছিল। এখন আরও টাকা চায়। আমার বাবা গরিব, আর টাকা দিতে পারবে না। তাই রাতে গরম কী যেন ছিটিয়ে দিল। জ্বালা-যন্ত্রণা করছে।’

সাবেকুনের বাবা মোশাররফ হোসেনের অভিযোগ, গত ২৫ সেপ্টেম্বর কথা-কাটাকাটির একপর্যায়ে তার মেয়ের গায়ে স্বামী ও শ্বশুর গরম পানি অথবা কোনো দাহ্য পদার্থ নিক্ষেপ করেন। সাবেকুনের আর্তচিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরাও হাসপাতালে ছুটে যান।

মোশাররফ বলেন, ‘আমার মেয়ের ওপর এমন নির্যাতনের বিচার চাই।’ মেয়ে কিছুটা সুস্থ হলে এ ঘটনায় মামলা করবেন বলেও জানান তিনি।

হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মুর্শিদা পারভীন জলি জানান, সাবেকুনের ওপর গরম পানি নাকি অ্যাসিড ছোড়া হয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। তবে তার শরীরে দাহ্য বা প্রদাহকারী পদার্থের প্রভাব রয়েছে। তার চিকিৎসা চলছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ও শ্বশুর পলাতক রয়েছেন বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা সাবেকুনের পরিবারের অভিযোগ অস্বীকার করেন।

ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও এ ঘটনায় থানায় মামলা করেনি ভুক্তভোগীর পরিবার। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম জানান, মামলা হলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জয়পুরহাট জেনারেল হাসপাতালজয়পুরহাটগৃহবধূগরম পানি নিক্ষেপের অভিযোগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা  নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা নিচ্ছেন এমপি সানজিদা তুলি