Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জমিদারি অতীত, চার শতকের ‘দেবালয়’ একাই আগলে রেখেছেন গৌরী

জয়পুরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১৪:০৪
জমিদারি অতীত, চার শতকের ‘দেবালয়’ একাই আগলে রেখেছেন গৌরী

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার খলিশাগাড়ির ঐতিহাসিক ‘দেবালয়’ জমিদারবাড়ি। ছবি: আগামীর সময়

জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে বহু আগে। কালের গর্ভে হারিয়ে গেছে জমিদারদের প্রতাপ ও ঐশ্বর্য। তবে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় চার শতক ধরে অমলিন রাজকীয় ঐতিহ্যের দুর্গাপূজা। উপজেলার খলিশাগাড়ির ঐতিহাসিক ‘দেবালয়’ জমিদারবাড়ি এবং বকসীপাড়ার জমিদার গিরীশ চন্দ্র চাকীর বাড়িতে আজও প্রতিমা গড়ে পূজার অর্ঘ্য দেওয়া হয়। তবে দেবালয়ের এই চার শতকের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্য এখন একাই সামলাচ্ছেন বংশের প্রবীণ বধূ গৌরী রানী দেব।

স্থানীয় ইতিহাস থেকে জানা যায়, প্রায় ৪০০ বছর আগে খলিশাগাড়ি স্টেটের তৎকালীন জমিদার কৃষ্ণ কান্ত দেব নিজ বাড়িতে পূজার গোড়াপত্তন করেন। পরে তার ছেলে নীল মাধব দেব এবং দুই নাতি ইন্দু মাধব ও সুধাংশু মাধব দেবের হাত ধরে পূজার আয়োজন আরও বিস্তৃত হয়। নীল মাধবের নামানুসারেই বাড়িটি পরিচিতি পায় ‘দেবালয়’ নামে। নীল মাধব দেবের নাতবউ নিঃসন্তান গৌরী রানী দেব বর্তমানে এ বাড়িতে একাই বাস করছেন। বংশের ঐতিহ্য ধরে রাখতে সম্প্রতি তিনি নিজ উদ্যোগে ১১৮ বছর পর ঐতিহাসিক মন্দিরটি সংস্কার করিয়েছেন।

​গৌরী রানী দেব বললেন, ‘পূর্বপুরুষদের রেখে যাওয়া এই আয়োজন শুধুই পূজা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের চার শতকের ইতিহাস ও স্মৃতি। আমি জীবিত থাকা পর্যন্ত এই আলো জ্বলবেই।’

আরও পড়ুন

সংস্কার হচ্ছে শত বছরের দিনাজপুর জমিদার বাড়ি

১২ সেপ্টেম্বর ২০২৬

​সাধারণত ষষ্ঠী থেকে দুর্গোৎসবের মূল ধুমধাম শুরু হলেও এই দুই জমিদারবাড়ির বিশেষত্ব হলো— মহালয়ার পর প্রতিপদ থেকে বিজয়া দশমী পর্যন্ত টানা ১০ দিন ধরে পূজার আনুষ্ঠানিকতা চলে।

​একই এলাকার বকসীপাড়ার জমিদার গিরীশ চন্দ্র চাকীর বাড়িতে প্রায় আড়াই থেকে তিন শতক ধরে পূজার আয়োজন চলছে। গিরীশ চন্দ্র চাকীর পৌত্র কিশোর কুমার চাকী (রতন চাকী) জানান, তার পিতামহের অধীনে প্রায় ২ হাজার ৯০০ বিঘা জমি ছিল। ১৯৫০ সালে জমিদারি প্রথা উচ্ছেদের পর জমি প্রজাদের নামে খতিয়ানভুক্ত হলেও পূজার আনুষ্ঠানিকতায় কোনো ছেদ পড়েনি। বিশেষ করে পূজামণ্ডপে একসঙ্গে ২০টিরও বেশি ঢাকের বাদ্য বাজানোর বিশেষ ঐতিহ্য এখনো ধরে রেখেছেন তারা।

​জমিদারি আমলে বিজয়া দশমীতে দেবালয়ের সামনে যে আনন্দমেলার সূচনা হয়েছিল, তা চারশ বছর পর আজও টিকে আছে। বিজয়া দশমীতে খলিশাগাড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন স্থানে মেলা বসে, যা রূপ নেয় সর্বজনীন মিলনমেলায়।

​উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার রায় জানান, এবার ক্ষেতলালে ৪২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। তবে ইতিহাসের ধারাবাহিকতায় এই দুই জমিদারবাড়ির পূজা এখনও পুরো উপজেলার অনন্য আকর্ষণের কেন্দ্রে রয়েছে।

জমিদারিদুর্গাপূজাজয়পুরহাটক্ষেতলাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    আবারও গরুর মাংস আমদানির দাবি, আগে কেন আটকে গিয়েছিল

    আবারও গরুর মাংস আমদানির দাবি, আগে কেন আটকে গিয়েছিল

    পুলিশকে ধমক দিলেন, হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

    পুলিশকে ধমক দিলেন, হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে