Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সংস্কার হচ্ছে শত বছরের দিনাজপুর জমিদার বাড়ি

ইমানুল সোহান, দিনাজপুর
agamir somoy
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০
সংস্কার হচ্ছে শত বছরের দিনাজপুর জমিদার বাড়ি

ছবি: আগামীর সময়

‎ইতিহাস আর ঐতিহ্যের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ৪০০ বছরের পুরনো দিনাজপুর রাজবাড়ি। একসময় যা ছিল গোটা উত্তরবঙ্গের ঐশ্বর্য ও ক্ষমতার প্রতীক, কালের বিবর্তনে তা আজ অনেকটাই ধ্বংসস্তূপ। তবে দীর্ঘদিনের অবহেলা আর জরাজীর্ণতা কাটিয়ে অবশেষে এই ঐতিহাসিক প্রাসাদে প্রাণ ফেরানোর চেষ্টা করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।

দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে রাজবাড়িটিকে তার আদি রূপে ফিরিয়ে আনার এই কর্মযজ্ঞে এখন নতুন আশার আলো দেখছেন স্থানীয়রা।

দিনাজপুর শহর থেকে চার কিলোমিটার উত্তর-পূর্বে  অবস্থিত রাজবাড়ি ঘুরে দেখা গেছে, রাজবাড়িটির আয়না মহল ও রানী মহল নামে দুটি ভবনের সংস্কার চলছে। মূল অবকাঠামো অক্ষুণ্ণ রেখে তা করা হচ্ছে। ইতোমধ্যে ভবনটির সামনে ও পিছনের অংশের সংস্কার কাজ শেষ হয়েছে। এতে জরাজীর্ণ ভবনটিতে হারানো জৌলুস ফিরে এসেছে।

‎রাজবাড়িটির সংস্কার কাজ শুরু হওয়ায় উচ্ছ্বাস জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা নারায়ণ দেব (৬৫) আগামীর সময়কে জানান, এই রাজবাড়িটি দিনাজপুরের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দীর্ঘদিন অযন্তে অবহেলায় তা ধ্বংসের দ্বারপ্রান্তে। তবে সংস্কার কাজ শুরু হওয়ায় রাজবাড়িতে প্রাণ ফিরেছে। এখন আগের তুলনায় দর্শনার্থীও বেড়েছে দাবি তার।

আরও পড়ুন

খাবারের বিল নিয়ে কথা কাটাকাটি, হোটেলে হামলা-ভাঙচুর

১২ সেপ্টেম্বর ২০২৬

জানা গেছে, ১৯৫১ সালে প্রজাসত্ত্ব আইন চালুর পর এবং দেশ বিভাগের সময় দিনাজপুর রাজবাড়ির পতন হয়। পাকিস্তান শাসন আমল থেকে স্বাধীন বাংলাদেশের সময় পর্যন্ত এই রাজবাড়িটি অরক্ষিত ছিল। ১৫৫০ থেকে ১৯৫১ সাল পর্যন্ত প্রায় ৪ শতাব্দী পর্যন্ত ১১ প্রজন্মের শাসন ছিল দিনাজপুর রাজবাড়িতে। এই প্রজন্মের ১৭২২ সালে রাজা রমানাথের সময় উত্তরাঞ্চলের বিশাল এলাকাজুড়ে সমৃদ্ধ ছিল দিনাজপুর মহা-রাজার রাজত্ব।

মহারাজার পতনের পর পাকিস্তান সরকারের আমলে এটি রক্ষণাবেক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সরকারি জনবলের অভাবে এটি পরিত্যক্ত প্রাসাদে পরিণত হয়।

দালানকোঠাসংবলিত মূল রাজবাড়ির আয়তন ছিল ১৬ একর। সমন্বিত রাজবাড়ি তিনটি মহলে বিভক্ত। আয়না মহল, রানী মহল ও ঠাকুরবাড়ি মহল। তাছাড়া ফুলবাগ, হীরাবাগ, সবজীবাগ, পিলখানা, দাতব্য চিকিৎসালয়, অতিথি ভবন, কর্মচারীদের আবাসিক এলাকা ও কয়েকটি দিঘি রয়েছে। রাজপরিবারের ইতিহাসের জনমুখে রয়েছে নানা কাহিনি।

‎২০২৫ সালে দিনাজপুর রাজবাড়ি সংস্কার প্রকল্পটি গৃহীত হয়। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে চলছে মূল অন্দরমহলের নকশা ও কাঠামোগত সংস্কারের কাজ।

এ বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তর রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ আগামীর সময়কে জানান, গত অর্থবছরে বরাদ্দের টাকায় রাজবাড়ির কিছু অংশের কাজ শেষ হয়েছে। নতুন অর্থবছরে ফের কাজ শুরু হবে। পর্যায়ক্রমে পুরো রাজবাড়িতে সংস্কার কাজ হবে। কাজ শেষ হলে ঐতিহাসিক রাজবাড়ি তার নিজস্ব সৌন্দর্য ফিরে পাবে আশা তার।

দিনাজপুরজমিদার বাড়িউত্তরবঙ্গ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে