Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩১
স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জী

দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরোপ্রধান ও সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর ঘটনায় পাঁচটি সুইসাইড নোট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। স্ত্রী ও মেয়ে, ছোট ভাই ও ভাবি, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, দীর্ঘদিনের সহকর্মী এবং প্রশাসনের উদ্দেশে পৃথক নোট লিখে গেছেন পুলক।

স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃতির উদ্দেশে লেখা নোটে পুলক বলেন, ‘আমাকে ক্ষমা করে দিও। পৃথিবীতে কারও জন্য কিছু থেমে থাকে না।’ মেয়ে প্রকৃতিকে পড়াশোনা ও গান শেখা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি স্ত্রী ও মেয়ের পাশে থাকতে ছোট ভাই দীপকের প্রতি আহ্বান জানান।

শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে সমকাল কার্যালয় থেকে পুলকের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

প্রশাসনের উদ্দেশে লেখা নোটে পুলক উল্লেখ করেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নন। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। সুস্থ হওয়ার জন্য দেশে-বিদেশে চিকিৎসা নেওয়ার কথাও নোটে উল্লেখ করেন তিনি।

নোটে তিনি প্রশাসনের কাছে তার মরদেহ নিয়ে কোনো ধরনের হয়রানি না করে পরিবারের কাছে হস্তান্তরের অনুরোধ করেন।

বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের উদ্দেশে লেখা নোটে পুলক বিদায় জানান। তাদের দীর্ঘদিনের সম্পর্ক ও স্মৃতির কথা উল্লেখ করে পরিবারের খোঁজ নেওয়ার অনুরোধ করেন তিনি।

ছোট ভাই দীপক ও ভাবি ইতির উদ্দেশে লেখা নোটে পুলক স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃতিকে আগলে রাখার অনুরোধ করেন। নিজের বিভিন্ন আর্থিক বিষয় ও পাওনা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন।

দীর্ঘদিনের সহকর্মী ও দৈনিক সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বে থাকা সুমন চৌধুরীর উদ্দেশে লেখা নোটে পুলক দুঃখ প্রকাশ করেন। প্রায় দেড় যুগ একসঙ্গে কাজ করার স্মৃতি তুলে ধরে কোনো কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিতে বলেন। একই সঙ্গে সমকালের কাছে তার পাওনা টাকা আদায় করে তা স্ত্রী প্রিয়াংকার হাতে তুলে দেওয়ার অনুরোধ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় সমকাল কার্যালয়ে পুলককে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে রাত ৯টার দিকে মরদেহটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বরিশাল মহানগর পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, ঘটনাস্থল থেকে সুইসাইড নোট পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পুলক চ্যাটার্জী দৈনিক সমকালের বরিশাল ব্যুরোপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালের মে মাসে তিনি চাকরিচ্যুত হন। এরপর থেকে তিনি হতাশায় ভুগছিলেন বলে সহকর্মীরা জানিয়েছেন। মাঝেমধ্যে তিনি সমকাল কার্যালয়ে এসে বসতেন।

পুলক বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুর সময় তিনি প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সাংবাদিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    রূপপুর সতর্কতা

    রূপপুর সতর্কতা