Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

সাংবাদিক

সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে মারধর, নদীতে ফেলার চেষ্টা
সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে মারধর, নদীতে ফেলার চেষ্টা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে পেশাগত দায়িত্ব পালনকালে বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহেরের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে কোড়ালিয়া সংলগ্ন আগুনমুখা নদীতে একটি যাত্রীবাহী স্পিডবোটে এ ঘটনা ঘটে। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর, হত্যার হুমকি এবং চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিক। অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ পটুয়াখালী জেলা শহরের সবুজবাগ ৭ নম্বর লেনের পটুয়াখালী সরকারি কলেজসংলগ্ন এলাকার বাসিন্দা।...
সারা দেশ•২ দিন আগে
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে ও গুলি করে হত্যার হুমকি
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে ও গুলি করে হত্যার হুমকি
পাবনার বেড়ায় সংবাদ প্রকাশের জেরে জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদের বেড়া-সাঁথিয়া প্রতিনিধি আরিফ খানকে কুপিয়ে ও গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি একাধিক  মোবাইল ফোন নাম্বার থেকে কল করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই সাংবাদিক। তিনি সাঁথিয়া থানায় একটি জিডি করেছেন। এরই মধ্যে হুমকির কয়েকটি ফোনকলের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।স্থানীয়রা জানালেন, সাংবাদিক আরিফ খান দীর্ঘদিন ধরে অপরাধ, দুর্নীতি ও অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকা...
সারা দেশ•৪ দিন আগে
গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ২৬ সাংবাদিক
গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ২৬ সাংবাদিক
বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা ও বন্ধুত্ব নিয়ে মানসম্মত সাংবাদিকতাকে উৎসাহিত করতে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬’। এবারের আয়োজনে চারটি বিভাগে ২৬ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মীকে পুরস্কৃত করা হয়েছে। বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও সম্মাননা। বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দেশের শীর্ষস্থানীয় ১২টি সাংবাদি...
রাজধানী•৫ দিন আগে
পরীমনি যা করেছে ১০০ পার্সেন্ট ঠিক করেছে: জয় চৌধুরী
পরীমনি যা করেছে ১০০ পার্সেন্ট ঠিক করেছে: জয় চৌধুরী
চিত্রনায়িকা পরীমনির সঙ্গে সাংবাদিকদের সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা নিয়ে আগামীর সময়ের সঙ্গে খোলামেলা কথা বলেছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক জয় চৌধুরী। পরীমনির সেই সময়ের আচরণ এবং পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন এ অভিনেতা।একটি ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছেড়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। এ বিষয়ে সাক্ষাৎকারে জয় চৌধুরী বলেছেন, ‘ওই ঘটনার সময় তিনি নিজে সেখানে উপস্থিত ছিলেন না। নিশ্চয়ই এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল যার কারণে পরীকে ওই...
ঢালিউড•৫ দিন আগে
দুই ঘণ্টা অপেক্ষায়ও মেলেনি বক্তব্য, ডিসির সাক্ষাৎ পেলেন না সাংবাদিকরা
দুই ঘণ্টা অপেক্ষায়ও মেলেনি বক্তব্য, ডিসির সাক্ষাৎ পেলেন না সাংবাদিকরা
মুন্সিগঞ্জে নদী, খাল ও তিন ফসলি জমি ভরাট করে জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ‘থ্রি অ্যাঙ্গেল মেরিন’ গড়ে তোলার অভিযোগের বিষয়ে জেলা প্রশাসকের বক্তব্য নিতে গিয়ে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করেও তা পাননি তিন সাংবাদিক।আজ বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে অপেক্ষার পর বক্তব্য ছাড়াই ফিরে যান তারা। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।বক্তব্য নিতে যাওয়া সাংবাদিকরা হলেন আরটিভির মুন্সিগঞ্জ প্রতিনিধি হামিদুল ইসলাম লিংকন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আবু সাঈদ সৌরভ ও বাং...
সারা দেশ•৫ দিন আগে
পাংশায় সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাসহ ৪ জনকে মারধর
পাংশায় সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাসহ ৪ জনকে মারধর
রাজবাড়ীর পাংশায় দৈনিক যুগান্তর মাল্টিমিডিয়ার ইনচার্জ সাংবাদিক অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও পরিবারের চার সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে।গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।সাংবাদিক রবিনের অভিযোগ, ২০ থেকে ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তার বাবা-মা, বোন ও ভাবিকে মারধর করা হয়। বাড়ির আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার বাবার বুকে অস্ত্র...
সারা দেশ•৫ দিন আগে
স্মৃতিতে রথো রাফি
স্মৃতিতে রথো রাফি
কবি ও সাংবাদিক রথো রাফির স্মরণে রাজধানী ঢাকায় মিলিত হয়েছিলেন তার বন্ধুরা। শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানীর আজিজ সুপার মার্কেটের শর্ট ফিল্ম ফোরামের অডিটরিয়ামে এ আয়োজন করা হয়। এতে রথো রাফির সাহিত্যকর্ম, ব্যক্তিজীবন ও তার সঙ্গে কাটানো নানা স্মৃতি তুলে ধরেন বন্ধুরা। কবিতা পাঠ, স্মৃতিচারণা ও গান পরিবেশনার মধ্য দিয়ে স্মরণ করা হয় তাকে। আয়োজনে রথো রাফির ‘আধো গীতিকবিতা’ পাণ্ডুলিপি থেকে গান পরিবেশন করেন প্রবর রিপন ও মুয়ীয মাহফুজ। কয়েকজন তার লেখা কবিতা পাঠ করেন। কেউ কেউ রথো রাফিকে উৎসর্গ করে লেখা কব...
সংস্কৃতি•১০ দিন আগে
রিমান্ড শুনানিতে বিচারক বললেন— ‘আদালতে সাংবাদিক কেন’
রিমান্ড শুনানিতে বিচারক বললেন— ‘আদালতে সাংবাদিক কেন’
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় উত্তরখান থানায় করা মামলায় শাহরিয়ার রেজা দীপের তিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে এ আদেশ দেন। শুনানির শুরুতে বিচারক প্রশ্ন তুললেন, ‘আদালতের মধ্যে সাংবাদিকরা কেন?’ এদিন চার দিনের রিমান্ড শেষে আসামি দীপকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুরের টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আট কারণ উল্লেখ করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।...
আদালত•১৩ দিন আগে
অসুস্থ সাংবাদিকের পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অসুস্থ সাংবাদিকের পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কিডনি বিকলজনিত সমস্যায় আক্রান্ত ফরিদপুরের নগরকান্দা প্রেস ক্লাবের সাংবাদিক বোরহান আনিসের পাশে দাঁড়িয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তার চিকিৎসায় ২ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন তিনি। একই সঙ্গে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির জ্যেষ্ঠ আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরকান্দা প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে শামা ওবায়েদের পক্ষ থেকে এ...
সারা দেশ•১৮ দিন আগে
ফরিদগঞ্জে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা সাংবাদিকদের
ফরিদগঞ্জে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা সাংবাদিকদের
চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা, মারধর, লাঞ্ছিত করা ও হুমকি-ধমকির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভা-সমাবেশের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা।আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে জরুরি প্রতিবাদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।প্রেস ক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভুঁইয়া।সভায় জানানো হয়, কয়েক দিন আগে দৈনিক ইত্তেফাকের ফরিদগঞ্জ সংবাদদাতা মহিউদ্দিনকে ফরিদগঞ্জ বাজা...
সারা দেশ•১৯ দিন আগে
গর্ভবতী সাংবাদিককে ধাক্কা! রাহুল গান্ধীকে সুপ্রিম কোর্টের নোটিস
গর্ভবতী সাংবাদিককে ধাক্কা! রাহুল গান্ধীকে সুপ্রিম কোর্টের নোটিস
গর্ভবতী মহিলা সাংবাদিককে ধাক্কা দেওয়ার অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে মামলাটি ওঠে। সিনিয়র আইনজীবী গৌরব ভাটিয়া বিষয়টি উল্লেখ করেন। তার দাবি, ১২ অক্টোবর সুপ্রিম কোর্টের উদ্দেশে মিছিল চলাকালীন আদালত চত্বরেই এক মহিলা সাংবাদিককে হেনস্থা করা হয়।আবেদনে অভিযোগ, চার নম্বর প্রতিপক্ষ রাহুল গান্ধী আচমকাই ওই সাংবাদিককে গেটের দিকে জোরে ধাক্কা দেন। ভারসাম্য হারিয়ে তিনি পড়ে যান এবং হাত দিয়ে পড়ে যাওয়ার ধাক্কা সা...
ভারত•২০ দিন আগে
লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি
লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি
কুমিল্লার লাকসামে এক সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মনজুরুল হক নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।আজ সোমবার দুপুরে লাকসাম থানায় জিডি করেন গোলাম মাহবুব ছোবহানী রুবেল। তিনি লাকসাম প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, বাংলা নিউজ-২৪-এর কুমিল্লা (দক্ষিণ) জেলা প্রতিনিধি।লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও জিডি সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার...
সারা দেশ•২১ দিন আগে
‘আপত্তিকর’ বক্তব্যে আইজিপিকে ক্ষমা চাইতে আলটিমেটাম ডিআরইউ -ক্র্যাবের
‘আপত্তিকর’ বক্তব্যে আইজিপিকে ক্ষমা চাইতে আলটিমেটাম ডিআরইউ -ক্র্যাবের
সাংবাদিকদের নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘মাদকের টাকা না পেলে সাংবাদিকরা লিখছেন পুলিশ অকার্যকর’ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। একই সঙ্গে বক্তব্য প্রত্যাহার করে ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে ডিআরইউ। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে সংগঠন দুটি।আজ সোমবার (২৬ অক্টোবর) পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে সাংবাদিকদের নিয়ে এ মন্তব্য করেন আইজিপি ম...
জাতীয়•২১ দিন আগে
সাংবাদিকদের কাছে ক্ষমা চাইতে এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ
সাংবাদিকদের কাছে ক্ষমা চাইতে এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ
সাংবাদিকদের নিয়ে বিরূপ মন্তব্য ও পেটানোর হুমকির ঘটনায় মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীকে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আব্বাসী মঞ্জিল জৈনপুরী দরবার শরীফের পীর তিনি। আজ রবিবার ঢাকার নিম্ন আদালতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম সুজনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম এ নোটিশ পাঠান। এতে বলা হয়, নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে তার বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় সাংবাদিক ও সাংবা...
আদালত•২২ দিন আগে
সাংবাদিক এসএম মুন্না মিয়ার মৃত্যু
সাংবাদিক এসএম মুন্না মিয়ার মৃত্যু
দৈনিক মানবকণ্ঠের জ্যেষ্ঠ সহ-সম্পাদক এসএম মুন্না মিয়া মারা গেছেন। গতকাল শনিবার রাত ৩টার দিকে রাজধানীর ধানমণ্ডি ক্লিনিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি এক মেয়ে ও স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।আজ রবিবার এক বিবৃতিতে ডিএসইসি সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান শোক প্রকাশ করেন।ডিএসইসির দপ্তর সম্পাদক জাফরুল আলম বল...
রাজধানী•২২ দিন আগে
সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!
নবীনগর ● সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে পৌরসভার ইজারার টাকা আদায়ের নামে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের আলীয়াবাদ মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবদল নেতার নাম আসাদুজ্জামান বিপ্লব। তিনি নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার দুপুরে সংবাদ সংগ্রহের কাজে কয়েকজন টেলিভিশন সাংবাদিক একটি মাইক্রোবাসে করে নবীনগর উপজেলার ধরাভাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। পথে আলীয়াবাদ মোড়ে তাদের গাড়ি থামিয়ে...
সারা দেশ•২৪ দিন আগে
বাগেরহাটে সাংবাদিককে হেনস্তা ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
বাগেরহাটে সাংবাদিককে হেনস্তা ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
বাগেরহাটে ডায়াগনস্টিক টেস্টের রিপোর্টের তারতম্য নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিককে হেনস্তা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। আজ বুধবার বিকালে বাগেরহাট শহরের দশানী এলাকায় ওই  চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারে এ ঘটনা ঘটে।পরে অভিযুক্ত চিকিৎসক ডা. শেখ ইফতেখারুল আলমের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন দৈনিক আগামীর সময়ের বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ সোহেল (৩০)।অভিযোগ সূত্রে জানা যায়, ৬০ বছর বয়সী আলেয়া বেগম কানের চিকিৎসা নিতে ডা. শেখ ইফতেখারুল আলমের চে...
সারা দেশ•২৬ দিন আগে
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দুই জেলায় মানববন্ধন
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দুই জেলায় মানববন্ধন
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার প্রতিবাদে নেত্রকোনার কেন্দুয়া ও নাটোরের গুরুদাসপুরে মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা। গতকাল রবিবার সকালে পৃথক কর্মসূচি থেকে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা। বেলা ১১টার দিকে কেন্দুয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আব্দুল হ...
সারা দেশ•২৯ দিন আগে
সাংবাদিকের অবস্থান ঢাকায়, চাঁদাবাজি মামলা আত্রাইয়ে!
সাংবাদিকের অবস্থান ঢাকায়, চাঁদাবাজি মামলা আত্রাইয়ে!
দৈনিক ইনকিলাবের নওগাঁর আত্রাই উপজেলা প্রতিনিধি সিফাত মাহমুদ ফাহিমের বিরুদ্ধে দায়ের করা ২০ লাখ টাকা চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির মামলার নিরপেক্ষ পুনঃতদন্তের দাবি জানিয়েছে তার পরিবার। একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদনে অসংগতি ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তুলে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার ভূমিকা পর্যালোচনা এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।আজ রবিবার দুপুর ১২টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানায় পরিবার।এ সময় উপস্থিত...
জাতীয়•২৯ দিন আগে
‘বাচ্চাদের ভাত খাওয়াচ্ছিলাম, তখন গুলির শব্দ পাই’
‘বাচ্চাদের ভাত খাওয়াচ্ছিলাম, তখন গুলির শব্দ পাই’
নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের (৪৪) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল পাঁচটায় তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় তাকে দাফন করা হয়।এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার তেলনজিয়া এলাকায় একটি চায়ের দোকানের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত আলিফ ফকির বেসরকারি আইপিটিভি চ্যানেল ‘রূপসী বাংলা’র নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজে স্থানীয় বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নি...
সারা দেশ•প্রায় ১ মাস আগে