Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ২৬ সাংবাদিক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০১:২১
শেয়ার করুন:
গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ২৬ সাংবাদিক

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও সম্মাননা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা ও বন্ধুত্ব নিয়ে মানসম্মত সাংবাদিকতাকে উৎসাহিত করতে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬’। এবারের আয়োজনে চারটি বিভাগে ২৬ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মীকে পুরস্কৃত করা হয়েছে।

বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও সম্মাননা।

বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দেশের শীর্ষস্থানীয় ১২টি সাংবাদিক সংগঠন ও ক্লাবের যৌথ উদ্যোগে এ পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতায় অংশ নেন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, আলোকচিত্রী, প্রামাণ্যচিত্র নির্মাতা ও মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাতারা।

প্রতিটি বিভাগে প্রথম পুরস্কার হিসেবে একজনকে এক লাখ টাকার চেক, দ্বিতীয় পুরস্কার হিসেবে দুজনকে ৫০ হাজার টাকা করে এবং তৃতীয় পুরস্কার হিসেবে তিনজনকে ৩০ হাজার টাকা করে দেওয়া হয়। প্রত্যেক বিজয়ীকে অর্থের পাশাপাশি স্মারক ও সনদও দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রেসসচিব মো. সরওয়ার আলম, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ।

এ ছাড়া ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং, চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী, চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের সভাপতি হান খুন এবং আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের সভাপতি চুয়াং লিফং।

অনুষ্ঠানে আরও অংশ নেন সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ সংবাদ সংস্থার সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কাদের গনি চৌধুরীসহ বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘এই পুরস্কার অনুষ্ঠান দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেবে। আমি বিশ্বাস করি, দায়িত্বশীল গণমাধ্যমই পারে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক এগিয়ে নিতে।’

বিশেষ ভিডিও বার্তায় চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএনের প্রধান সম্পাদক আন সিয়াওইয়ু বলেন, ‘২০২৬ সালের গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে অনলাইনে মিলিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সিজিটিএনের পক্ষ থেকে এই আয়োজনের সহ-আয়োজক বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব, বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত সব বিশিষ্ট অতিথিকে শুভেচ্ছা জানাই। পুরস্কার বিজয়ী সব বাংলাদেশি গণমাধ্যমকর্মীকে জানাই উষ্ণ অভিনন্দন।’

প্রযুক্তি, স্বাস্থ্য ও শিক্ষা বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন বাংলা ট্রিবিউনের আরশাদ আলী। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের মো. তৌহিদুল ইসলাম এবং ডেইলি সানের এএনএম মহিবুব উজ জামান। তৃতীয় পুরস্কার পেয়েছেন দৈনিক সবুজ বাংলার মোরসালিন আহমেদ, ডেইলি সানের রফিকুল ইসলাম এবং কালের কণ্ঠের মো. হাবিবুর রহমান।

ফটোগ্রাফি ও মাল্টিমিডিয়া বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন দৈনিক দিনকালের বাবুল তালুকদার। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ইটিভির মো. ইমতিয়াজ আহমেদ এবং ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ওয়ালিউল বিশ্বাস। তৃতীয় পুরস্কার পেয়েছেন ডেইলি টাইমস অব বাংলাদেশের মো. মাহমুদ জামান, নিউজ২৪-এর কাইয়ুম হাসান রিশাদ এবং ঢাকা পোস্টের মো. আরিফুল ইসলাম।

অর্থনীতি ও কূটনীতি বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন যমুনা টেলিভিশনের আলমগীর স্বপন। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ঢাকা পোস্টের এফ এম আবদুর রহমান মাসুম এবং জাগোনিউজ২৪-এর এমদাদুল হক তুহিন। তৃতীয় পুরস্কার পেয়েছেন দ্য ক্লাইমেট ওয়াচের ফারুক আহমদ আরিফ, ডেইলি সানের মো. আরিফুল ইসলাম এবং বাংলাদেশ টেলিভিশনের মো. ইকবাল হোসাইন।

ক্রীড়া, বিনোদন, ভ্রমণ ও অন্যান্য বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন সারাবাংলার ফারহানা হক নীলা। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন রূপালী বাংলাদেশের রুহুল আমিন ভূঁইয়া এবং আরটিভির এ আর বাদল। তৃতীয় পুরস্কার পেয়েছেন দেশ রূপান্তরের মোহাম্মদ ওমর ফারুক, ঢাকা পোস্টের শাহাদাত হোসেন এবং দ্য ডেইলি স্টারের জারিফ ফাইয়াজ।

এ ছাড়া প্রতিযোগিতায় জমা পড়া কনটেন্টের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বোচ্চ ভিউ পাওয়া কনটেন্টের জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন চ্যানেল২৪-এর স্পেশাল করেসপনডেন্ট রেজওয়ান উজ জামান ও ভিডিওগ্রাফার মো. মোক্তার হোসেন।

অনুষ্ঠানের আয়োজক ছিল সিএমজি ঢাকা স্টুডিও ও আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার। সহযোগিতায় ছিল বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব, ন্যাশনাল প্রেস ক্লাব অব বাংলাদেশ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সিনে-জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, অনলাইন এডিটরস অ্যালায়েন্স, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ।

সহ-আয়োজক হিসেবে ছিল বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এবং ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ। সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাস।

গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডসগণমাধ্যমকর্মীসাংবাদিকপুরস্কার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা