Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে ও গুলি করে হত্যার হুমকি

পাবনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৬
শেয়ার করুন:
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে ও গুলি করে হত্যার হুমকি

আরিফ খান

পাবনার বেড়ায় সংবাদ প্রকাশের জেরে জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদের বেড়া-সাঁথিয়া প্রতিনিধি আরিফ খানকে কুপিয়ে ও গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি একাধিক মুঠোফোন নম্বর থেকে কল করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই সাংবাদিক। তিনি সাঁথিয়া থানায় একটি জিডি করেছেন। এরই মধ্যে হুমকির কয়েকটি ফোনকলের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানালেন, সাংবাদিক আরিফ খান দীর্ঘদিন ধরে অপরাধ, দুর্নীতি ও অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করছেন। তার বেশ কয়েকটি প্রতিবেদন জাতীয় দৈনিকটির প্রথম ও শেষ পাতায় প্রকাশিত হয়েছে। সম্প্রতি বেড়ায় স্কুল ফিডিং কার্যক্রমে অনিয়ম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিলন মাহমুদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং আমিনপুর থানার মাশুমদিয়া এলাকায় সনদ ও অনুমোদন ছাড়া হালিম কবিরাজের অপচিকিৎসা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন তিনি।

সূত্রের দাবি, হালিম কবিরাজের বিরুদ্ধে সংবাদ প্রকাশের আগে আরিফ খানকে ম্যানেজ করার চেষ্টা করা হয়েছিল। তবে তিনি তাতে রাজি হননি। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে ওই কবিরাজের চেম্বার সিলগালা করা হয়। এরপর থেকেই বিভিন্ন নম্বর থেকে ফোন করে তাকে রাস্তায় ফেলে কুপিয়ে, গলা কেটে ও গুলি করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

সাংবাদিক আরিফ খান বললেন, এর আগেও দুর্নীতি ও অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় তাকে বিভিন্ন ধরনের চাপের মুখে পড়তে হয়েছে। তবে সাম্প্রতিক তিনটি প্রতিবেদন প্রকাশের পর হুমকির মাত্রা বেড়েছে। তার সংবাদ নিয়ে কারও আপত্তি থাকলে আইনি পথ বেছে নিতে পারেন। কিন্তু এভাবে হুমকি দিয়ে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না। তিনি নিজের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক নেতারা। সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাই ও বেড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন বললেন, অনিয়ম তুলে ধরাই সাংবাদিকদের কাজ। আরিফ খানের সাহসী প্রতিবেদনের সত্যতা প্রমাণিত হলেও তাকে এভাবে হুমকি দেওয়া অত্যন্ত দুঃখজনক। দ্রুত হুমকিদাতাদের আইনের আওতায় আনা না হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম বললেন, সাংবাদিকদের কাজ অন্যায় ও অনিয়ম জাতির সামনে তুলে ধরা। দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকেরা যাতে আক্রান্ত না হন, তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে। বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। দ্রুত হুমকিদাতাদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি করেছেন। হুমকিদাতাদের শনাক্ত করতে গোয়েন্দা ও থানা-পুলিশ কাজ করছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

সংবাদ প্রকাশসাংবাদিককুপিয়ে হত্যাগুলি করে হত্যাহুমকি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে