চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে তক্তারপুল এলাকায় নিজের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত যুবকের নাম মো. সোবহান (৩০)। তিনি ওই এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের নুর ইসলাম ও জুহারা বেগমের ছেলে। পুলিশ বলছে, তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ অন্তত ১৯টি মামলা আছে।পুলিশ ও পরিবারের সদস্যরা জানালেন, রাতে খাবার শেষে সোবহান ঘরের বাইরে বের হন। এ সময় কয়েকজন...