Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘ডাকাত পড়েছে’- মাইকিং করে কুমিল্লায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৪
‘ডাকাত পড়েছে’- মাইকিং করে কুমিল্লায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

মুরাদনগর থানা। ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে বাড়িতে ঢুকে স্থানীয় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ রবিবার ভোর ৪টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের উত্তর পেন্নাই গ্রামে।

নিহত আনোয়ার হোসেন শ্রীকাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড যুবলীগের সভাপতি। তার বাড়ি উত্তর পেন্নাই গ্রামে। আনোয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম।

তার স্বজনরা জানান, চব্বিশের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন এই যুবলীগ নেতা। শনিবার রাতে গোপনে বাড়িতে আসেন তিনি। গভীর রাতে এলাকায় ‘ডাকাত পড়েছে’ বলে মাইকিং হয়। এর পরপরই একদল লোক আনোয়ারের বাড়িতে হামলা চালায়।

নিহতের স্ত্রী মোমেনা বেগম বললেন, ‘আমার স্বামীর বাড়ি ফেরার বিষয়টি জানতে পেরে রাত সাড়ে ৩টার দিকে সাবেক ইউপি মেম্বার ফিরোজ ও তার লোকজন আমার বাড়িতে হামলা চালায়। তারা আনোয়ারকে কুপিয়ে ফেলে রাখে। বাঁচাতে গেলে আমাকেও মারধর করা হয়।’

আহত স্বামীকে হাসপাতালে নিতেও দেওয়া হয় বাধা- অভিযোগ মোমেনার। পরে বাঙ্গরা বাজার থানা পুলিশ গেলে সকাল ৬টার দিকে আনোয়ারকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। 

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুস সাকির জানিয়েছেন, হাসপাতালে আনার পর পরীক্ষা করে আনোয়ারকে মৃত পাওয়া যায়। তার স্ত্রী ও স্বজনদের অভিযোগ, মসজিদের মাইকে ডাকাতির কথা বলে লোকজন জড়ো করে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

নিহতের চাচাতো ভাই মো. জসিমের দাবি, প্রায় আড়াই বছর ধরে গ্রামছাড়া আনোয়ার। কিছুদিন আগে  ফেরার চেষ্টা করলে ফিরোজ মেম্বারের লোকজন তার কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি করে। ওই টাকা না দেওয়ায় হত্যা করা হয় তাকে। 

আরও পড়ুন

বাকেরগঞ্জে তর্কের জেরে যুবককে কুপিয়ে-পিটিয়ে হত্যা

১১ সেপ্টেম্বর ২০২৬

অভিযুক্ত ফিরোজ উত্তর পেন্নই গ্রামের সাবেক ইউপি সদস্য। ঘটনার পর থেকে এলাকায় নেই তিনি। ফোনেও পাওয়া যায়নি তাকে।

বাঙ্গরা থানার ওসি শফিউল আলমের ভাষ্য, আনোয়ারের বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগ ছিল। আওয়ামী লীগ আমলে এলাকায় তার ছিল একচ্ছত্র প্রভাব। স্থানীয়দের মধ্যে তাকে নিয়ে অসন্তোষ ছিল।

‘ঘটনার আগের রাতেও আনোয়ার এলাকায় গন্ডগোল করতে এসেছিলেন বলে জানা গেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তদন্ত করে জড়িতদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে’- বললেন ওসি।

কুপিয়ে হত্যাকুমিল্লাখুন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    ‘পুলকের মৃত্যু মফস্বল সাংবাদিকতার শেষ পরিণতি দেখিয়ে দিয়েছে’

    ‘পুলকের মৃত্যু মফস্বল সাংবাদিকতার শেষ পরিণতি দেখিয়ে দিয়েছে’

    বাতের কষ্টে ভুক্তভোগী ৩০ শতাংশ, চিকিৎসায় খরচ বছরে ৬ লাখ টাকা পর্যন্ত

    বাতের কষ্টে ভুক্তভোগী ৩০ শতাংশ, চিকিৎসায় খরচ বছরে ৬ লাখ টাকা পর্যন্ত

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ

    বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা