Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

কুমিল্লা

মনোহরগঞ্জে স্বাস্থ্যকেন্দ্রের কর্মীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
মনোহরগঞ্জে স্বাস্থ্যকেন্দ্রের কর্মীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা কামরুন নাহারের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। নরমাল ডেলিভারির নামে প্রসূতিদের কাছ থেকে ৫-৭ হাজার টাকা আদায়, হাসপাতালের কার্যক্রমে স্থানীয় একটি পরিবারের হস্তক্ষেপের সুযোগ করে দেওয়া এবং সরকারি গাছ ও ডালপালা কেটে নিয়ে যাওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে।স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এসব অভিযোগ জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, কামরুন নাহার মান্দারগাঁও গ্...
সারা দেশ•প্রায় ১৬ ঘণ্টা আগে
দাউদকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
দাউদকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরেক আরোহী। গতকাল রবিবার রাত ৯টার দিকে উপজেলার চন্দ্রবাণ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. মারুফ হোসেন (২১) দাউদকান্দি উপজেলার কদমতলী গ্রামের মো. মাসুদ রানার ছেলে। আহত মো. মামুনের (১৮) বাড়িও একই এলাকায় কি না, তা জানা যায়নি।দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় জানিয়েছেন, মোটরসাইকেলটি গৌরীপুর থেকে দাউদকান্দির দিকে আসছিল। পথে চাল...
সারা দেশ•প্রায় ১৫ ঘণ্টা আগে
কুমিল্লায় ৭২ ঘণ্টায় আটক ৬১৭ জন, আওয়ামী লীগের ১১৯
কুমিল্লায় ৭২ ঘণ্টায় আটক ৬১৭ জন, আওয়ামী লীগের ১১৯
কুমিল্লায় পুলিশের টানা ৭২ ঘণ্টার অভিযানে ৬১৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১৯ জন নেতাকর্মী রয়েছেন। বাকিদের মধ্যে কিশোর গ্যাংয়ের সদস্য, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে ৪০১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ২১৬ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।গতকাল শনিবার গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় ধারাবাহিকভাবে এ অভিযান চালানো হয়।আজ রবিবার বিকালে জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বে নিয়োজিত অ...
সারা দেশ•১ দিন আগে
কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগের বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৫-২৬ অর্থবছরের অর্জন পর্যালোচনা এবং ২০২৬-২৭ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।গতকাল শনিবার কুমিল্লার কোটবাড়ি রোডের ধনপুরে ব্যুরো বাংলাদেশ মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রে (সিএইচআরডি) এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।বক্তব্যে তিনি কৃষি ঋণ প্রতিটি কৃষকের...
করপোরেট কর্নার•১ দিন আগে
সুশৃঙ্খল পুলিশি কার্যক্রমে নান্দনিক অফিসের গুরুত্ব তুলে ধরলেন মন্ত্রী
সুশৃঙ্খল পুলিশি কার্যক্রমে নান্দনিক অফিসের গুরুত্ব তুলে ধরলেন মন্ত্রী
জেলা পুলিশের দাপ্তরিক কার্যক্রমকে আরও সুশৃঙ্খল, গতিশীল ও কার্যকর করতে সুন্দর ও নান্দনিক অফিসের গুরুত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের (সুমন)।গতকাল শনিবার রাতে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নবনির্মিত পুলিশ সুপারের অফিস কক্ষ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী ফিতা কেটে নবনির্মিত কক্ষটির উদ্বোধন করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসীম উদ্দিন, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্...
সারা দেশ•১ দিন আগে
মেঘনায় নির্বাচনী প্রচারণায় হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
মেঘনায় নির্বাচনী প্রচারণায় হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
কুমিল্লার মেঘনায় বিএনপির নির্বাচনী প্রচারণায় হামলার মামলায় এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ রবিবার ভোররাত আড়াইটার দিকে উপজেলার সোনাকান্দা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নেতার নাম মো. রফিকুল ইসলাম (৪৮)। তিনি মেঘনা উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও বড়কান্দা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) এবং প্যানেল চেয়ারম্যান। রফিকুল ওই গ্রামের মৃত গোলাম মোস্তাফার ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বা...
সারা দেশ•১ দিন আগে
দাউদকান্দি নৌবন্দর উন্নয়নের নতুন দ্বার খুলবে: খন্দকার মারুফ
দাউদকান্দি নৌবন্দর উন্নয়নের নতুন দ্বার খুলবে: খন্দকার মারুফ
কুমিল্লার দাউদকান্দিতে আধুনিক নৌবন্দর ও গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মিত হলে দক্ষিণ-পূর্বাঞ্চলের অর্থনীতি ও যোগাযোগব্যবস্থায় নতুন গতি আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। তার মতে, এ প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি, শিল্প, বাণিজ্য, পরিবহন ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে। পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।আজ শনিবার সকালে দাউদকান্দিতে প্রস্তাবিত নৌবন্দর ও ইকোপার্ক নির্মাণের প্রকল্প এলাকা পরিদর্শনে আসা বাংলাদেশ অভ্যন্...
সারা দেশ•৩ দিন আগে
কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমকে হত্যার দায়ে কবিরাজ মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। চাঞ্চল্যকর এ জোড়া হত্যা মামলায় অভিযোগপত্র জমার মাত্র তিন মাসের মধ্যে বিচার শেষ করে রায় ঘোষণা করা হয়েছে।আজ বুধবার দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়াছির আরাফাত এ রায় দেন।এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবদুল মোতালেব...
সারা দেশ•৬ দিন আগে
কুমিল্লায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১০৭ নেতাকর্মী গ্রেপ্তার
কুমিল্লায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১০৭ নেতাকর্মী গ্রেপ্তার
কুমিল্লার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে জেলার বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।আজ মঙ্গলবার কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য জানিয়েছেন।পুলিশ জানায়, জেলার বিভিন্ন স্থানে মিছিলসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী। আরও পড়ুন...
সারা দেশ•৭ দিন আগে
কুমিল্লায় আওয়ামী লীগের ৮১ নেতাকর্মী গ্রেপ্তার
কুমিল্লায় আওয়ামী লীগের ৮১ নেতাকর্মী গ্রেপ্তার
কুমিল্লার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত তিন দিনে জেলার বিভিন্ন স্থানে একযোগে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মিছিলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।আজ সোমবার এসব তথ্য জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কোতোয়ালি মডেল থানায় ১১ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৪ জন, চৌদ্দগ্রাম থানায় ১০ জন, চান্দিন...
সারা দেশ•৮ দিন আগে
ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল ৯ বছরের শিশুর
ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল ৯ বছরের শিশুর
কুমিল্লায় ইঁদুর থেকে বীজতলা রক্ষায় অবৈধভাবে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মো. আহাদ (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে মনোহরগঞ্জের বেদিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আহাদ ওই গ্রামের সুমন মিয়ার ছেলে।স্থানীয়রা জানান, প্রতিবেশী মো. শফিক বীজতলা রক্ষায় অবৈধভাবে কভার ছাড়া বৈদ্যুতিক তারের ফাঁদ পেতে সংযোগ দিয়ে রাখেন। শুক্রবার রাতে ওই সংযোগ চালু করা হয়। শনিবার সকাল ১১টার দিকে আহাদ বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলতে বের হয়। একপর্যায়ে অসাবধানতাবশত সে বীজতলা ঘিরে রাখা ওই বৈদ্যুতিক...
সারা দেশ•৮ দিন আগে
দেশপ্রেম ও সততা দিয়েই ক্ষমতায় এসেছিলেন জিয়া: খন্দকার মারুফ
দেশপ্রেম ও সততা দিয়েই ক্ষমতায় এসেছিলেন জিয়া: খন্দকার মারুফ
দেশপ্রেম, সততা, অদম্য সাহসিকতা ও নেতৃত্বগুণের কারণেই জিয়াউর রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। তিনি জানান, জিয়াউর রহমান নিজেকে নেতা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেননি; বরং পরিস্থিতির প্রয়োজনে স্বাভাবিকভাবেই দায়িত্ব গ্রহণ করেছিলেন।আজ রবিবার কুমিল্লার দাউদকান্দি ও মেঘনা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্থানীয় বিএনপি আয়োজিত পৃথক বর্ণাঢ্য র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব...
সারা দেশ•৯ দিন আগে
তিতাসে আওয়ামী লীগ নেতা হেলাল গ্রেপ্তার
তিতাসে আওয়ামী লীগ নেতা হেলাল গ্রেপ্তার
কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার উলুকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়ার বিষয়টি জানিয়েছেন তিতাস থানার ওসি মমিরুল হক। আরও পড়ুন চিরিরবন্দরে আওয়ামীলীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার ০৮ নভেম্ব...
সারা দেশ•৯ দিন আগে
ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড সরালেন এনসিপির নেতারা, সংরক্ষণ দাবি
ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড সরালেন এনসিপির নেতারা, সংরক্ষণ দাবি
বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য প্রথম প্রস্তাবক এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ের ঐতিহাসিক বাসভবন সংরক্ষণের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি চায়, বাড়িটিতে প্রতিষ্ঠা করা হোক স্মৃতি জাদুঘর। এ দাবিতে গতকাল শুক্রবার রাতে বাড়িটির সামনে থাকা সাইনবোর্ড গুঁড়িয়ে দিয়েছেন দলটির কুমিল্লা মহানগর শাখার নেতারা। তাদের অভিযোগ, ঐতিহাসিক বাড়িটি বিক্রির অপচেষ্টা চলছে। এ ঘটনার প্রতিবাদে তারা বাড়িটির সামনে থাকা ব্যক্তিমালিকানাধীন সাইনবোর্ডটি অপসারণ করেন।এনসিপি ক...
সারা দেশ•১০ দিন আগে
পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন
পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন
আব্দুস সাত্তার (৭৮)। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে করেছেন লড়াই। অস্ত্র হাতে যুদ্ধ করে ছিনিয়ে এনেছেন স্বাধীনতার লাল-সবুজের পতাকা। অথচ জীবনের শেষ বিদায়ে রাষ্ট্রীয় সম্মানটুকুও জুটল না এই বীর মুক্তিযোদ্ধার ভাগ্যে। একপর্যায়ে ‘গার্ড অব অনার’ ছাড়াই তাকে দাফন করতে বাধ্য হয়েছেন স্বজনেরা। এ ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও সহযোদ্ধারা।গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকায় মৃত্যুবরণ করেন বীর ম...
সারা দেশ•১১ দিন আগে
মাদকমুক্ত সমাজ গঠনে আলেমদের ভূমিকা রাখার আহ্বান ড. মারুফের
মাদকমুক্ত সমাজ গঠনে আলেমদের ভূমিকা রাখার আহ্বান ড. মারুফের
মাদকমুক্ত সমাজ গঠনে দেশের ইসলামি বিশেষজ্ঞ, খতিব ও ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেছেন, ‘পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মাদকের ভয়াবহতা তুলে ধরলে মানুষ সচেতন হবে। এতে বিভ্রান্ত যুবসমাজকে দ্বীনের পথে ফিরিয়ে আনা সম্ভব হবে এবং দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে।’আজ বুধবার রাতে কুমিল্লার দাউদকান্দির কাটারাপাড়া তা'লিমুল কোরআন হিফজ মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে ২৭তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির...
সারা দেশ•১২ দিন আগে
কুমিল্লায় নিখোঁজের ২ দিন পর জলাশয়ে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ
কুমিল্লায় নিখোঁজের ২ দিন পর জলাশয়ে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ
কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর আদনান আলতাফ রাথার নামে এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন উপজেলার কাবিলা এলাকার পরিহলপাড়া এলাকার একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।আদনান বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত বেসরকারি ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি ভারতের জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার সুপুর এলাকার বুনপাড়া দাঙ্গালপাড়ার বাসিন্দা আলতাফ হোসেন রাথারের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাত ১১টা...
সারা দেশ•১৩ দিন আগে
কুমিল্লায় শ্রমিক অসন্তোষে উসকানিদাতাসহ আটক ৩৮৫
কুমিল্লায় শ্রমিক অসন্তোষে উসকানিদাতাসহ আটক ৩৮৫
কুমিল্লার ১৮টি থানা এলাকায় অভিযান চালিয়ে শিল্পাঞ্চলে শ্রমিক বিশৃঙ্খলা সৃষ্টির উসকানি দাতাসহ ৩৮৫ জনকে আটক করেছে পুলিশ। বাকি ৩৮৪ জন কিশোর গ্যাংয়ের সদস্য।গতকাল সোমবার মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। এই অভিযানে শিল্পকারখানায় শ্রমিকদের বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মাসুদ রানাকে (২৬) আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট করে শ্রমিকদের আন্দোলনে উসকানি দিচ্ছিলেন। ...
সারা দেশ•১৪ দিন আগে
কুমিল্লায় ধীরেন্দ্রনাথ দত্তের ১৪১তম জন্মবার্ষিকী পালিত
কুমিল্লায় ধীরেন্দ্রনাথ দত্তের ১৪১তম জন্মবার্ষিকী পালিত
রাষ্ট্রভাষা বাংলা আন্দোলনের অগ্রপথিক ও বৃহত্তর কুমিল্লার কৃতী সন্তান শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ১৪১তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় শ্রদ্ধা নিবেদন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লার কান্দিরপাড় এলাকার দেশপ্রিয় কনভেনশন হলে ‘শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ পরিষদ, কুমিল্লা’র উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সংগঠনটির আহ্বায়ক ড. শাহ্ মো. সেলিম, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ তাপস বকশী ও সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ারসহ বক্তারা বক্তব্য দেন।বক্তারা শহীদ ধীরে...
সারা দেশ•১৪ দিন আগে
শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের জন্মবার্ষিকীতে কুমিল্লায় স্মরণসভা কাল
শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের জন্মবার্ষিকীতে কুমিল্লায় স্মরণসভা কাল
রাষ্ট্রভাষা বাংলা আন্দোলনের অন্যতম অগ্রপথিক ও বৃহত্তর কুমিল্লার কৃতী সন্তান শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ১৪১তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় শ্রদ্ধা নিবেদন ও স্মরণসভার আয়োজন করা হয়েছে।‘শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ পরিষদ, কুমিল্লা’র উদ্যোগে আগামীকাল সোমবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লার কান্দিরপাড়ে লিফট-৫-এ অবস্থিত দেশপ্রিয় কনভেনশন হলে স্মরণসভা অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে সংগঠনের আহ্বায়ক ড. শাহ্ মো. সেলিম, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ তাপস বকশী ও...
জাতীয়•১৬ দিন আগে