Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মনোহরগঞ্জে স্বাস্থ্যকেন্দ্রের কর্মীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৪:৩৯
শেয়ার করুন:
মনোহরগঞ্জে স্বাস্থ্যকেন্দ্রের কর্মীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাঁইশগাও ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র। ছবি: আগামীর সময়

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা কামরুন নাহারের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। নরমাল ডেলিভারির নামে প্রসূতিদের কাছ থেকে ৫-৭ হাজার টাকা আদায়, হাসপাতালের কার্যক্রমে স্থানীয় একটি পরিবারের হস্তক্ষেপের সুযোগ করে দেওয়া এবং সরকারি গাছ ও ডালপালা কেটে নিয়ে যাওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এসব অভিযোগ জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, কামরুন নাহার মান্দারগাঁও গ্রামের বাসিন্দা মোহাম্মদ হানিফ ভূঁইয়ার বাড়িতে থেকে কাজকর্ম পরিচালনা করেন। তিনি হানিফ ভূঁইয়াকে বাবা এবং তার স্ত্রীকে মা বলে সম্বোধন করেন। এই সম্পর্কের সুযোগ নিয়ে হানিফ ভূঁইয়ার পরিবার স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন কার্যক্রমে অনধিকার হস্তক্ষেপ করে আসছে বলে অভিযোগ তাদের। ওই পরিবারের পরামর্শ অনুযায়ী হাসপাতালের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় বলেও দাবি স্থানীয়দের।

ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি এই স্বাস্থ্যকেন্দ্রে নরমাল ডেলিভারির নামে অসহায় ও দরিদ্র প্রসূতিদের কাছ থেকে ৫-৭ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়। টাকা দিতে না পারলে রোগীদের সঙ্গে খারাপ আচরণ করা এবং নানা অজুহাতে হয়রানি করার অভিযোগও রয়েছে কামরুন নাহারের বিরুদ্ধে।

এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের আঙিনায় থাকা শাকসবজি ও ফলমূল নিয়মিত হানিফ ভূঁইয়ার পরিবারের বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন। তাদের দাবি, আজ সোমবার সকালে স্বাস্থ্যকেন্দ্রের আঙিনার কয়েকটি গাছ ও বড় বড় ডালপালা কেটে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।


আরও পড়ুন

ফটিকছড়িতে পাহাড়-টিলা কাটার অভিযোগে গাড়ি জব্দ

১৬ নভেম্বর ২০২৬

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, সরকারি স্বাস্থ্যকেন্দ্রটিকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে। কামরুন নাহার ও হানিফ ভূঁইয়ার পরিবার গাছ ও ডালপালা কেটে বাড়িতে নিয়ে গেলেও তা দেখার কেউ নেই।



অভিযোগের বিষয়ে জানতে চাইলে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা কামরুন নাহার ক্ষোভ প্রকাশ করেন। তিনি মোবাইল ফোনে জানিয়েছেন, উপপরিচালককে ফোন করার আগে তাকে জিজ্ঞাসা করা উচিত ছিল। গাছের ডাল কাটার বিষয়ে তার দাবি, শিক্ষা কর্মকর্তা তাকে ডাল কাটার অনুমতি দিয়েছেন।

এ বিষয়ে কুমিল্লা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক স্বপন কুমার বর্মার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রয়োজনীয় তথ্য-প্রমাণ হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেছেন। তিনি জানিয়েছেন, অভিযোগের তথ্য-প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লাঅনিয়মদুর্নীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ