Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

দুর্নীতি

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জার্মান কোম্পানি, তবে দুর্নীতি নিয়ে উদ্বেগ
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জার্মান কোম্পানি, তবে দুর্নীতি নিয়ে উদ্বেগ
বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ রয়েছে। তবে সুশাসন, দুর্নীতি এবং নিয়ন্ত্রক কাঠামো নিয়ে উদ্বেগের কারণে কিছু প্রতিষ্ঠান এখনো বিনিয়োগের সিদ্ধান্ত নিতে দ্বিধায় রয়েছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত রুডিগার লোট্‌স।তিনি বলেছেন, ‘ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য বিনিয়োগসংক্রান্ত নিয়মকানুন, বিধিবিধান এবং কোন কর্তৃপক্ষের কাছ থেকে কী ধরনের অনুমোদন নিতে হবে, সে বিষয়ে স্পষ্ট ধারণা থাকা জরুরি।’আজ বুধবার রাজধানীর ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআই...
বাণিজ্য•প্রায় ১ ঘণ্টা আগে
এনআইডি সেবায় হয়রানি ও দুর্নীতি পুরোপুরি বন্ধ করতে চাই: সিইসি
এনআইডি সেবায় হয়রানি ও দুর্নীতি পুরোপুরি বন্ধ করতে চাই: সিইসি
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি ও দুর্নীতি পুরোপুরি বন্ধ করতে চান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এজন্য সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে কার্যকর ও বাস্তবসম্মত পরামর্শ চেয়েছেন তিনি।বুধবার ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন।তিনি বললেন, এনআইডি সেবায় কোনো ধরনের হয়রানি ও দুর্নীতি থাকবে না, এমন পরিবেশ তৈরি করতে চায় নির্বাচন কমিশন। নাগরিকরা যেন নির্ব...
জাতীয়•প্রায় ৯ ঘণ্টা আগে
দুর্নীতির অভিযোগ বিরোধী দলের, ‘সত্য উদ্‌ঘাটনে’ পদত্যাগ মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের
দুর্নীতির অভিযোগ বিরোধী দলের, ‘সত্য উদ্‌ঘাটনে’ পদত্যাগ মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের
বিরোধী দলের করা দুর্নীতির অভিযোগের পর মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুখ উখনা। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মনৎসামে জানিয়েছে এ তথ্য।দেশটির বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি ক্ষমতাসীন মঙ্গোলিয়ান পিপলস পার্টির নেতা ও শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছে।মনৎসামের প্রতিবেদন অনুযায়ী, খুরেলসুখ উখনা বললেন, ‘সত্য উদ্‌ঘাটনের স্বার্থে আমাকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ডেমোক্রেটিক পার্টি। আমি তাদের সঙ্গে একমত। তাই মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট হ...
এশিয়া•১ দিন আগে
মনোহরগঞ্জে স্বাস্থ্যকেন্দ্রের কর্মীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
মনোহরগঞ্জে স্বাস্থ্যকেন্দ্রের কর্মীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা কামরুন নাহারের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। নরমাল ডেলিভারির নামে প্রসূতিদের কাছ থেকে ৫-৭ হাজার টাকা আদায়, হাসপাতালের কার্যক্রমে স্থানীয় একটি পরিবারের হস্তক্ষেপের সুযোগ করে দেওয়া এবং সরকারি গাছ ও ডালপালা কেটে নিয়ে যাওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে।স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এসব অভিযোগ জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, কামরুন নাহার মান্দারগাঁও গ্...
সারা দেশ•২ দিন আগে
বনভূমি-খামারবাড়ির মাটির নিচে ২ কোটি ডলার ‘লুকিয়েছিলেন’ হাঙ্গেরির সাবেক মন্ত্রী
বনভূমি-খামারবাড়ির মাটির নিচে ২ কোটি ডলার ‘লুকিয়েছিলেন’ হাঙ্গেরির সাবেক মন্ত্রী
হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সরকারের মন্ত্রী মিকলোস সেস্তাকের বিরুদ্ধে ঘুষের তদন্তে প্রায় দুই কোটি ডলার নগদ অর্থ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। এর কিছু অংশ বনভূমিতে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। বাকিগুলো লুকানো ছিল খামারবাড়ি, গুদাম ও অন্যান্য স্থাপনায়।এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে ১৬ বছর ক্ষমতায় থাকার পর অরবানকে পরাজিত করে প্রধানমন্ত্রী হন পিটার ম্যাগিয়ার। তিনি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক মেরামতের প্রতিশ্রুতি দিয়েছেন। অরবানের শাসনামলে বছরের পর বছর ধরে মতবিরোধের কারণে এ সম্পর্কের...
ইউরোপ•৩ দিন আগে
দুর্নীতি জাতির দুর্গতি
দুর্নীতি জাতির দুর্গতি
দেশের প্রধান সমস্যাগুলোর দিকে তাকালে দুর্নীতিকে সবার ওপরে রাখতে হয়। দুর্নীতি শুধু রাষ্ট্রের অর্থসম্পদ লুটপাট করে না; এটি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে, বাধাগ্রস্ত করে ন্যায়বিচারকে, মানুষের অধিকার কেড়ে নেয় এবং উন্নয়নের সম্ভাবনাকে ধ্বংস করে। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে দুর্নীতি এমন এক প্রাতিষ্ঠানিক ও সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, যার প্রভাব রাষ্ট্রের প্রায় প্রতিটি স্তরে বিস্তৃত। অতীতে দুর্নীতিতে শীর্ষের দিকে থাকার তকমা দেশের জন্য সুখকর নয়; সেটি যে গা থেকে মুছে যায়নি, সে কথা আবার সামনে এলো জ...
সম্পাদকীয়•৫ দিন আগে
বর্তমানে দেশের প্রধান সমস্যা দুর্নীতি: স্পিকার
বর্তমানে দেশের প্রধান সমস্যা দুর্নীতি: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বলেছেন, বাংলাদেশের বর্তমান প্রধান সমস্যা দুর্নীতি। গত সরকারের প্রধানমন্ত্রীর একান্ত সচিবের (পিএস) ব্যাংক হিসাবেই সাড়ে ৪০০ কোটি টাকা ছিল। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে গঠিত সর্বদলীয় সংসদীয় ককাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।আজ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাসের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ...
জাতীয়•৬ দিন আগে
দুর্নীতির অভিযোগে আটকে গেছে তিন বিমানবন্দরের রানওয়ে উন্নয়ন প্রকল্পের সংশোধনী
দুর্নীতির অভিযোগে আটকে গেছে তিন বিমানবন্দরের রানওয়ে উন্নয়ন প্রকল্পের সংশোধনী
কেনাকাটায় অস্বচ্ছতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ‘যশোর, সৈয়দপুর ও রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের রানওয়ে সারফেসে কংক্রিট ওভারলেকরণ’ প্রকল্পে। এজন্য এর প্রথম সংশোধনী প্রস্তাব অনুমোদন স্থগিত করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত বৈঠকে এর অনুমোদন না দিয়ে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিবকে প্রধান করে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রকল্পটির বাস্তবায়নেও গতি নেই। ফলে বাড়ছে ব্যয় ও মেয়াদ। মূল ব্যয় ছিল ৫৬৬ ক...
জাতীয়•৭ দিন আগে
ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন
ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্মিত ২১টি বহুতল আবাসিক ভবনে ২ হাজার ১৬টি ফ্ল্যাট রয়েছে, যেখানে বসবাস করছেন দেশি-বিদেশি প্রায় সাড়ে চার হাজার কর্মকর্তা। কেন্দ্রটি চালুর পর বেশিরভাগ রুশ নাগরিক ফিরে গেলে কর্মকর্তার সংখ্যা দাঁড়াবে কমবেশি দুই হাজার জন। সেক্ষেত্রে প্রকল্প এলাকায় যেসব ভবন রয়েছে, তাতেই হয়ে যাবে তাদের আবাসনব্যবস্থা। কিছু ফ্ল্যাট থাকতে পারে ফাঁকাও। এরপরও সেখানে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে নতুন চারটি বহুতল ভবন, একটি ভবনের সম্প্রসারণ এবং অতিরিক্ত ল্যাবরেটরি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া...
জাতীয়•৮ দিন আগে
শেখ হাসিনাকে ফেরাতে সরকারের সঙ্গে সমন্বয় করছে দুদক
শেখ হাসিনাকে ফেরাতে সরকারের সঙ্গে সমন্বয় করছে দুদক
দুর্নীতির মামলায় ৩৬ বছরের কারাদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।তিনি জানান, শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে দুদক।পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে ৬০ কাঠার প্লট গ্রহণের অভিযোগে ভারতে অবস্থানরত সাবেক প...
জাতীয়•৯ দিন আগে
কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ
কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ
সরকারি ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম ও জালিয়াতির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান এইচটিএমএস লিমিটেডকে ১৫ বছরের জন্য কালো তালিকাভুক্ত করা হয় ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সুপারিশে বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত দিয়েছিল। এই প্রতিষ্ঠানের কর্ণধার মো. আফতাব আহমেদ দুর্নীতির দুই মামলার আসামি। তার মালিকানাধীন আরেক প্রতিষ্ঠান এএসএলের বিরুদ্ধে কভিড-১৯ চলাকালে স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতির অভিযোেগ ওই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির সুপারিশেই তার এই প্র...
জাতীয়•৯ দিন আগে
এমসিসির মূল্যায়নে দুর্নীতিসহ ১৫ সূচকে রেড জোনে দেশ
এমসিসির মূল্যায়নে দুর্নীতিসহ ১৫ সূচকে রেড জোনে দেশ
আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে আগের মতোই পিছিয়ে বাংলাদেশ। ২২ সূচকের মধ্যে দুর্নীতি ও শিশু স্বাস্থ্য সুরক্ষাসহ ১৫টি খারাপ অবস্থায় (রেড জোন)। বাকি সাতটির অবস্থান ভালো (গ্রিন)। এর মধ্যে গত বছরের তুলনায় শুধু ‘সরকারের কার্যকারিতা’য় উন্নতি হয়েছে। এসব তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশনের (এমসিসি) মূল্যায়ন প্রতিবেদনে। এটি গত শুক্রবার সংস্থাটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এমসিসির মূল্যায়নে কয়েক বছর ধরেই বেশ নাজুক অবস্থায় বাংলাদেশ। এক্ষেত্রে প্রতিবেশী ভারত, পাকিস্তান, নেপাল, ভ...
জাতীয়•১০ দিন আগে
সংকটে আশার আলো দেখালেন এনবিআর চেয়ারম্যান
সংকটে আশার আলো দেখালেন এনবিআর চেয়ারম্যান
চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব। তিনি জানিয়েছেন, তিন মাসের পরিবর্তে আবার মাসিক ভিত্তিতে ভ্যাট রিটার্ন জমার ব্যবস্থা চালু হওয়ায় ভ্যাট আদায়ে গতি ফিরেছে। অক্টোবরে গত বছরের একই সময়ের তুলনায় ভ্যাট আদায় বেড়েছে ২৩ শতাংশ। এ সময়ে আদায় হয়েছে ১৪ হাজার ৬১৬ কোটি টাকা। প্রবৃদ্ধি ৩০ শতাংশে পৌঁছাতে পারে বলে আশা করছেন তিনি। গতকাল মঙ্গলবার রাজধানীর এনবিআর ভবনের মাল্টিপারপাস হলে ৪৫তম বিসিএস (কর) ক্যাডারে সদ্য যোগদানকারী...
অর্থনীতি•১৫ দিন আগে
দুর্নীতিতে আগারওয়ালা, হত্যাচেষ্টায় গ্রেপ্তার মোজাম্মেল
দুর্নীতিতে আগারওয়ালা, হত্যাচেষ্টায় গ্রেপ্তার মোজাম্মেল
দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় ডায়মন্ড ওয়াল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে এবং জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির আসামি দিলীপকে এবং ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম আসামি মোজাম্মেলকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়। গত ১৯ অক্টোবর সন্ধ্যায় দিলীপ কুমার আগরওয়ালাকে রাজধানীর...
আদালত•১৬ দিন আগে
১৪ বছরের সাজা নিয়ে কারাগারে শওকত আজিজ
১৪ বছরের সাজা নিয়ে কারাগারে শওকত আজিজ
প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির মামলায় ১৪ বছরের দণ্ডিত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানো হয়েছে।আজ রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম শুনানি শেষে তার নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন তিনি আপিলের শর্তে জামিন চেয়ে আত্মসমর্পণ করেন। তারপক্ষে ঢাকা বারের সাবেক সভাপতি গোলাম মোস্তফা খান আপিলের যুক্তি তুলে ধরেন। দুদকের পক্ষে প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন জামিনের আপত্তি জানান। শুনানি শেষে আদালত তার জামিন আবেদ...
আদালত•১৭ দিন আগে
আপনি আচরি ধর্ম
আপনি আচরি ধর্ম
বিরোধী দল মানেই সরকারের বিরোধিতা করা নয়; বিরোধী দল মানে সরকারের ভুল ধরিয়ে দেওয়া, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া, অনিয়মের প্রতিবাদ করা এবং জনগণের স্বার্থে বিকল্প রাজনৈতিক দর্শন ও কর্মসূচি তুলে ধরা। কিন্তু যে দল নিজেই অনিয়ম, বিতর্ক ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে জড়িয়ে পড়ে, সেই দলের মুখে দুর্নীতি ও সুশাসনের কথা ক্রমেই হাস্যকর হয়ে ওঠে। বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীও এখন এমন এক কঠিন বাস্তবতা ও পরীক্ষার মুখে দাঁড়িয়ে আছে। গতকাল বুধবার ‘জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্...
সম্পাদকীয়•২১ দিন আগে
নেপথ্যে অবৈধ লেনদেন ও ক্ষমতার অপব্যবহার
নেপথ্যে অবৈধ লেনদেন ও ক্ষমতার অপব্যবহার
সংবাদপত্রের পাতা খুললেই দখলবাজির খবর এখন নিত্যদিনের চিত্র। নদী, খাল, বনাঞ্চল, খাসজমি থেকে শুরু করে মানুষের রক্ত ঘামে অর্জিত ব্যক্তিগত সম্পত্তি কিছুই ছাড় পাচ্ছে না অসাধু দখলদারদের থাবা থেকে। এই দখলদার ও অপশক্তির দৌরােত্ম্যর মূল উপড়ে ফেলা এখন সময়ের দাবি। মূলত আইনের শিথিল প্রয়োগ, প্রশাসনিক শিথিলতা এবং প্রভাবশালীদের বিচারহীনতার সংস্কৃতিই দখলবাজিকে উৎসাহ জোগাচ্ছে। দখলদারিত্ব এবং দুর্নীতি একে অপরের পরিপূরক। যেকোনো অবৈধ দখলদারদের নেপথ্যে থাকে অবৈধ অর্থ লেনদেন, ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতি– যার প্রতিটিই...
কলাম•২৫ দিন আগে
ময়মনসিংহ মেডিকেল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, পেলেন নানা অনিয়ম
ময়মনসিংহ মেডিকেল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, পেলেন নানা অনিয়ম
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।এ সময় চিকিৎসকদের হাজিরা খাতার সঙ্গে ডিউটি রোস্টার মিলিয়ে একাধিক চিকিৎসককে অনুপস্থিত এবং কয়েকজনকে নির্ধারিত সময়ের পরে হাসপাতালে আসতে দেখেন তিনি। দায়িত্বে অবহেলার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।আজ শনিবার হাসপাতাল পরিদর্শনকালে তিনি এসব অনিয়মের চিত্র দেখতে পান।পরিদর্শনকালে হাসপাতালের বাথরুম ও ফ্লাশের বেহাল অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন...
সারা দেশ•২৫ দিন আগে
কেডিএর প্রধান প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে মামলার অনুমতি
কেডিএর প্রধান প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে মামলার অনুমতি
খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলমসহ আটজনের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত সোমবার কমিশন এ অনুমতি দেয়। শুক্রবার খুলনা দুদকের উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।সাবিরুল আলম ছাড়া অন্য অভিযুক্ত ব্যক্তিরা হলেন- আতাউর রহমান খান লিমিটেডের চেয়ারম্যান ও প্রকল্পের লিড পার্টনার মো. আতাউর রহমান, ঠিকাদারি প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্স লিমিটেডের ব্যবস্থাপ...
সারা দেশ•২৬ দিন আগে
দুর্নীতির শঙ্কায় ফেরত ৪৪৩৬ কোটির  প্রকল্প
দুর্নীতির শঙ্কায় ফেরত ৪৪৩৬ কোটির প্রকল্প
যক্ষ্মা, এইচআইভি, ম্যালেরিয়ার সংক্রমণসহ মৃত্যুহার কমাতে নানা কার্যক্রম বাস্তবায়ন করতে একটি প্রকল্পের অনুমোদন চেয়েছিল স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে মা, নবজাতক এবং প্রধান অসংক্রামক রোগ-সম্পর্কিত অসুস্থতা ও মৃত্যুর হার কমানো-সংক্রান্ত একটি প্রকল্পেরও অনুমোদন চাওয়া হয়েছিল। গুরুত্বপূর্ণ হলেও স্বাস্থ্য খাতের এ দুটি উন্নয়ন প্রকল্প ফেরত দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)। আর এর নেপথ্যের কারণ হিসেবে উঠে আসছে দুর্নীতির শঙ্কা এবং প্রকল্প প্রস্তাব নিয়ে নানা প্রশ্ন ওঠার বিষয়গুলো। একনেকের এক...
জাতীয়•২৭ দিন আগে