Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

সম্পাদকীয়

দুর্নীতি জাতির দুর্গতি

agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০২:১০
শেয়ার করুন:
দুর্নীতি জাতির দুর্গতি

গ্রাফিকস: আগামীর সময়

দেশের প্রধান সমস্যাগুলোর দিকে তাকালে দুর্নীতিকে সবার ওপরে রাখতে হয়। দুর্নীতি শুধু রাষ্ট্রের অর্থসম্পদ লুটপাট করে না; এটি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে, বাধাগ্রস্ত করে ন্যায়বিচারকে, মানুষের অধিকার কেড়ে নেয় এবং উন্নয়নের সম্ভাবনাকে ধ্বংস করে। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে দুর্নীতি এমন এক প্রাতিষ্ঠানিক ও সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, যার প্রভাব রাষ্ট্রের প্রায় প্রতিটি স্তরে বিস্তৃত। অতীতে দুর্নীতিতে শীর্ষের দিকে থাকার তকমা দেশের জন্য সুখকর নয়; সেটি যে গা থেকে মুছে যায়নি, সে কথা আবার সামনে এলো জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের বক্তব্যে। তিনি দেশের প্রধান সমস্যা হিসেবে দুর্নীতিকে চিহ্নিত করেছেন। তার এ বক্তব্য যথার্থ, সময়োপযোগী ও প্রণিধানযোগ্য।

তার বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, দেশের বর্তমান দুরবস্থার জন্য রাজনীতিবিদদের দায় এড়ানোর সুযোগ নেই। প্রশাসন থেকে সমাজ পরিচালনার প্রতিটি ক্ষেত্রেই রাজনীতিবিদদের প্রভাব রয়েছে। তাই শুধু আমলাতন্ত্রকে দোষারোপ করে দায়িত্ব শেষ করা যাবে না। রাজনীতিবিদরা নিজেদের সংশোধন করলে রাষ্ট্রের সামগ্রিক অবস্থার পরিবর্তন সম্ভব। তার এই আত্মসমালোচনামূলক বক্তব্য রাজনৈতিক অঙ্গনে গুরুত্বের সঙ্গে বিবেচিত হওয়া প্রয়োজন। কারণ, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রথম শর্ত হচ্ছে নিজের দায় স্বীকার করা।

বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে বক্তব্যের অভাব নেই। প্রায় প্রতিটি সরকারই দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলে। রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেয়। কিন্তু বাস্তবতা হলো, দুর্নীতির শিকড় উপড়ে ফেলার ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হয়নি; বরং অনেক ক্ষেত্রে দুর্নীতি নতুন নতুন কৌশলে বিস্তৃত হয়েছে। সরকারি কেনাকাটা, উন্নয়ন প্রকল্প, নিয়োগ-বাণিজ্য, টেন্ডার, ভূমি ব্যবস্থাপনা, ব্যাংক খাত, কর প্রশাসন, স্থানীয় সরকার এবং বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতির অভিযোগ মানুষের অভিজ্ঞতার অংশ হয়ে উঠেছে।

উদ্বেগের বিষয় হলো, দুর্নীতির কারণে রাষ্ট্রের সম্পদ লুটপাট হলেও এর চূড়ান্ত মূল্য দিতে হয় সাধারণ মানুষকে। একটি সড়ক নির্মাণে দুর্নীতি হলে জনগণ নিম্নমানের সড়ক পায়। শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ-বাণিজ্য হলে মেধাবীরা পিছিয়ে পড়ে। হাসপাতালের কেনাকাটায় অনিয়ম হলে রোগীরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। ব্যাংক থেকে ঋণের নামে অর্থ লুট হলে তার প্রভাব পড়ে আমানতকারী ও সামগ্রিক অর্থনীতির ওপর। দুর্নীতি কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়; এটি মানুষের জীবনযাত্রা, অর্থনীতি, সামাজিক ন্যায়বিচার ও রাষ্ট্রের ভবিষ্যতের সঙ্গে সরাসরি সম্পর্কিত।

আরও ভয়াবহ সমস্যা হলো, দুর্নীতির সঙ্গে যখন রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক ক্ষমতা এবং অর্থনৈতিক স্বার্থের যোগসূত্র তৈরি হয়, তখন অপরাধীদের বিচারের আওতায় আনা কঠিন হয়ে পড়ে। ক্ষমতাবান ব্যক্তিরা যদি নিজেদের অবস্থান ব্যবহার করে জবাবদিহি এড়িয়ে যেতে পারেন, তাহলে সাধারণ মানুষের কাছে আইনের শাসনের বার্তা কীভাবে পৌঁছাবে? দুর্নীতিবাজের পরিচয় রাজনৈতিক, সামাজিক কিংবা প্রশাসনিক যা-ই হোক; আইনের চোখে সবাই সমান।

আমরা মনে করি, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান শুধু বক্তব্য ও ঘোষণা দিয়ে প্রমাণিত হবে না। প্রমাণিত হবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত, বিচার এবং অপরাধলব্ধ সম্পদ উদ্ধারের মাধ্যমে। দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রকৃত অর্থে স্বাধীন ও কার্যকর করতে হবে। কোনো রাজনৈতিক পরিচয় কিংবা ক্ষমতার প্রভাব যেন তদন্তের পথে বাধা না হয়। সরকারি ব্যয়ের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটি বড় দুর্বলতা হলো, ক্ষমতায় থাকলে নিজেদের ভুল আড়াল করার চেষ্টা এবং বিরোধী অবস্থানে থাকলে প্রতিপক্ষের দুর্নীতির সমালোচনা। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে অবস্থান কোনো দলীয় কর্মসূচি হতে পারে না। এটি হতে হবে রাষ্ট্রীয় অঙ্গীকার। আজ যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হচ্ছে, আগামীকাল ক্ষমতায় গিয়ে সেই দুর্নীতির সুযোগ তৈরি করলে জনগণের কাছে তার জবাব দিতে হবে।

দুর্নীতিজাতিদুর্গতিলুটপাটধ্বংসসুখকররাজনীতিবিদসম্পাদকীয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

    লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক