Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

সম্পাদকীয়

ধুলায় ধূসর
ধুলায় ধূসর
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ— আমাদের চারপাশের ব্যস্ত ফুটপাতগুলোর দিকে তাকিয়ে এই বহু পুরনো প্রবাদটি স্মরণ করলে ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হতে হয়। যে বয়সে একটি শিশুর হাতে থাকার কথা রঙিন পাঠ্যবই, পিঠে থাকার কথা স্কুলের ব্যাগ এবং মনে থাকার কথা এক আকাশ স্বপ্ন; সেই বয়সে এক বিপুলসংখ্যক শিশুর ঠিকানা আজ ধুলোবালি আর কোলাহলে ভরা ফুটপাত; তাদের হাতে চায়ের কাপ, প্লাস্টিকের বোতল কুড়ানোর বস্তা কিংবা গাড়ি পরিষ্কারের ন্যাকড়া। কনকনে শীতের রাতে পলিথিন জড়িয়ে শিশুদের ফুটপাতে ঘুমানো কিংবা প্রখর রোদে বর্জ্য কুড়ানোর দৃশ্য আম...
সম্পাদকীয়•৫ ঘণ্টা আগে
টানাটানির ফুটপাত
টানাটানির ফুটপাত
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে গিয়ে হকারদের হাতে পুলিশ ও সাংবাদিকদের হেনস্তার শিকার হওয়ার ঘটনা দুঃখজনক ও নিন্দনীয়। ফুটপাত দখলমুক্ত করার মতো একটি জনস্বার্থমূলক অভিযানে দায়িত্ব পালনকারী পুলিশ কিংবা সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের বাধা দেওয়া বা হেনস্তা করা কোনো সভ্য মানুষের কাজ নয়। পুলিশ ও সাংবাদিক তাদের পেশাগত কাজের কাছে দায়বদ্ধ। কারও মতপার্থক্য থাকতে পারে, জীবিকার সংকট নিয়ে উদ্বেগও থাকতে পারে; কিন্তু আইন হাতে তুলে নেওয়া বা দায়িত্বশীলদের কাজে বাধা দেওয়া কোনোভাবেই গ্রহ...
সম্পাদকীয়•এক দিন আগে
ঝুঁকিতে ভবন শঙ্কায় শিশুজীবন
ঝুঁকিতে ভবন শঙ্কায় শিশুজীবন
স্কুলে শিশুরা যায় নিজেকে গড়তে, স্বপ্ন দেখতে, বিশ্বটাকে পড়তে। কিন্তু সেই স্কুলই যদি হয়ে ওঠে আতঙ্কের জায়গা, তাহলে শিক্ষার পরিবেশের চেয়ে বড় হয়ে দাঁড়ায় নিরাপত্তার প্রশ্ন। বাগেরহাটের রামপালে ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ, আতঙ্কে ১ হাজার ৭৭০ শিশু— এ প্রতিবেদনে উঠে আসা তথ্য শুধু একটি অবকাঠামোগত দুর্বলতার খবরই নয়; এটি সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্বহীনতার একটি গুরুতর চিত্র। এই ১৯টি বিদ্যালয়ে পড়ছে প্রায় ১ হাজার ৭৭০ শিক্ষার্থী। অর্থাৎ প্রতিদিন প্রায় ১ হাজার ৭৭০টি শিশু এমন ভবনে প্রবেশ করছে, যেগুলো...
সম্পাদকীয়•২ দিন আগে
বিলীয়মান হৃৎস্পন্দন
বিলীয়মান হৃৎস্পন্দন
বাংলাদেশে হৃদরোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে, যার একটি বড় অংশ তরুণ সমাজ। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয়, জীবনঘাতী এ রোগের মানসম্মত ও জরুরি চিকিৎসাসেবা এখনো মূলত বিভাগীয় শহর, বিশেষ করে রাজধানী ঢাকাকেন্দ্রিক। বিভাগীয় শহরের বাইরে জেলা, উপজেলা বা প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের জন্য হৃদরোগের আধুনিক চিকিৎসা পাওয়া এক প্রকার অলীক স্বপ্ন। এ চিকিৎসাবৈষম্য প্রতিনিয়ত অসংখ্য মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। সম্প্রতি ‘আগামীর সময়’ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন আমাদের স্বাস্থ্য খাতের এই নিষ্ঠুর বাস্তব...
সম্পাদকীয়•৩ দিন আগে
মুদ্রাস্ফীতির জোয়ালও সাধারণের কাঁধে
মুদ্রাস্ফীতির জোয়ালও সাধারণের কাঁধে
দেশের সাধারণ মানুষের কপালটাই মন্দ। যা কিছুই হয়ে যাক, পকেট কাটা যাবে তাদেরই। সে যদি হয় সরকারি আমলার বেতন, তেল কিংবা বিদ্যুতের দাম বৃদ্ধি— তাহলে তো কথাই নেই। দুদিক থেকে কপালটা পোড়ে তাদের। শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের অবস্থা তো আরও করুণ। সরকারি আমলা তার বেতন বুঝে পান, ব্যবসায়ী পান তার মুনাফা। এ দুই শ্রেণির বেতন ও মুনাফার জোগান দিতে দিতে সাধারণ মানুষ নিজের বাঁচার সামান্য রসদটুকুও জোটাতে হিমশিম খাচ্ছেন। আয় বৃদ্ধি তো অনেক দূরের কথা, উল্টো মুদ্রাস্ফীতির জোয়াল কাঁধে চাপা যেন সময়ের অপেক্ষা। সোমবার আগামী...
সম্পাদকীয়•৪ দিন আগে
অলৌকিক বদ্বীপের বিশৃঙ্খল কারিগর
অলৌকিক বদ্বীপের বিশৃঙ্খল কারিগর
কাগজে-কলমে আমাদের কৃষিপ্রধান বাংলাদেশের অর্জনের শেষ নেই। বিশ্বব্যাংকের উপাত্ত দিয়ে চোখধাঁধানো এক তালিকায় দেখা গেল— বিশ্বের ৯৩টি দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বাংলাদেশ মোট ভূমির অনুপাতে বিশ্বের সবচেয়ে বেশি চাষযোগ্য জমির মালিক! দেশের প্রায় ৬০ দশমিক ৬ শতাংশ ভূখণ্ডই আবাদযোগ্য! এমনকি ডেনমার্ক, ভারত কিংবা ইউক্রেনের মতো কৃষি-উদ্বৃত্ত দেশগুলোকেও আমরা ‘আবাদি জমির শতাংশে’ হারিয়েছি। বরফ নেই, মরুভূমির হাহাকার নেই, আছে হিমালয় ধুয়ে আসা সোনার পলি! কিন্তু এই তালিকার বিপরীতে দেখা যায় এক কদর্য বাস্তবতা। চাষযোগ্য জমির...
সম্পাদকীয়•৮ দিন আগে
স্বাস্থ্য খাতের জাঁক ও সেবা খাতের ফাঁক
স্বাস্থ্য খাতের জাঁক ও সেবা খাতের ফাঁক
পরিসংখ্যানের খাতা সবসময়ই ভারী। সেখানে লেখা থাকে ৬৫ হাজার ৪৯৯ জন আক্রান্ত, আর ১৯৫ জন মৃত। গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু, ১ হাজার ৮৭২ জন নতুন রোগী— স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এসব স্রেফ কিছু গাণিতিক হিসাব। সরকার কাগজপত্র সংখ্যা গোনে। অন্যদিকে হাসপাতালের বারান্দায় একের পর এক কফিন যোগ হয়। কিন্তু সেই খাতার হিসাব কি একজন মণি আকতারের অনাগত সন্তানের জীবনের দাম মেটাতে পারে? নাকি সরকারি ফাইলের লাল ফিতায় হারিয়ে যাওয়া অর্পিতা দাশদের করুণ গল্প বদলাতে পারে? বাস্তবতা হলো, দেশের ডেঙ্গু পরিস্থিতি এখন চরম অ...
সম্পাদকীয়•৯ দিন আগে
উপায়হীন সরকারের ভারবাহী জনগণ
উপায়হীন সরকারের ভারবাহী জনগণ
দেশের অর্থনীতি এমন এক সময়ে দাঁড়িয়ে আছে, যখন সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় এরই মধ্যে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। খাদ্যপণ্যের দাম, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয়, শিক্ষা খরচ— সবকিছুর চাপে মানুষ যখন ন্যুব্জ, তখন চার ধরনের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনমনে নতুন করে উৎকণ্ঠা সৃষ্টি করেছে। সরকার আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও রাষ্ট্রীয় ক্ষতির যুক্তি তুলে ধরলেও বাস্তবতা হলো— এই সিদ্ধান্তের বোঝা বহন করতে হবে সাধারণ মানুষকেই। সরকারের উপায় ছিল না বলা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের উপ...
সম্পাদকীয়•১০ দিন আগে
ভাতের থালায় রক্ত কার
ভাতের থালায় রক্ত কার
গণপিটুনির নামে আইন হাতে তুলে নেওয়া দেশে নতুন কোনো ঘটনা ছিল না। কিন্তু ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় এই গণপিটুনির সংস্কৃতি ভয়াবহ ‘মব জাস্টিসে’ রূপ নেয়। অর্থাৎ সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে একদল মানুষ আইন নিজের হাতে তুলে নিতে থাকে। এসব ঘটনায় জড়িতদের অধিকাংশকেই তখন আইনের আওতায় আনা হয়নি। এতে বিচারহীনতার সংস্কৃতি ভিন্ন মাত্রা পায়। যার ফলে তুচ্ছ কারণে আইন হাতে তুলে নেওয়ার ঘটনা আজও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। গতকাল সোমবার দৈনিক আগামীর সময়ে ‘ভাতের জন্য পিটিয়ে হত্যায় মামলা, ২ দিনেও...
সম্পাদকীয়•১১ দিন আগে
বাতাসের ঘ্রাণেই সতর্কবার্তা
বাতাসের ঘ্রাণেই সতর্কবার্তা
বরাবর মহাপরিচালক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঢাকা মহোদয়, সালাম ও নদীর পলিমাটির সুবাস জানবেন। পত্রিকায় প্রকাশ, আপনাদের ১ হাজার ৩৩৮টি পদের বিপরীতে লোকবল আছেন মাত্র ৫৮০ জন! কোটি টাকার আধুনিক রাডার, স্যাটেলাইট আর নিউমেরিক্যাল মডেল ডুকরে কাঁদছে, কিন্তু বোতাম টিপে ‘ঘূর্ণিঝড় আসছে’ ঘোষণা দেওয়ার লোক নাকি নেই। এ সংবাদে আমরা নদীমাতৃক দেশের মাঝি আর মাঠের কৃষকরা বেজায় দুশ্চিন্তায় পড়েছি। ইতিহাস সাক্ষী, আমাদের পূর্বপুরুষরা কোনো স্যাটেলাইট না দেখেই নদীর জলের গন্ধ, পুবালি বাতাসের শিরশিরানি আর পিপীলিকা...
সম্পাদকীয়•১১ দিন আগে
গভীর সতর্কবার্তা
গভীর সতর্কবার্তা
কুমিল্লার শিশু অপ্রতিমের মর্মান্তিক মৃত্যু শুধু একটি পরিবারের বুকফাটা আর্তনাদ নয়, এটি সমগ্র জাতির বিবেককে নাড়া দেওয়া ঘটনা। আমাদের সামনে আবারও স্পষ্ট হলো দেশের শিশু নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা, সামাজিক অবক্ষয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির নানা প্রশ্ন। অপ্রতিমের মৃত্যুতে শোক প্রকাশ করাই যথেষ্ট নয়; এ ঘটনার মধ্য দিয়ে রাষ্ট্র, সমাজ ও পরিবারের সম্মিলিত দায়িত্বের জায়গাগুলো নতুন করে পর্যালোচনা করা জরুরি হয়ে উঠেছে। আমরাও সম্ভাবনাময় শিশু শিক্ষার্থী অপ্রতিমের এমন মৃত্যুতে শোকাহত। শিশুদের একটি দেশের সবচেয়ে নি...
সম্পাদকীয়•১২ দিন আগে
ফসকা গেরো
ফসকা গেরো
বাংলাদেশের অর্থনীতি যত ডিজিটাল হচ্ছে, ততই বাড়ছে সাইবার অপরাধের ঝুঁকি। মোবাইল ব্যাংকিং, ই-কমার্স, অনলাইন লেনদেন ও ডিজিটাল সেবার বিস্তার একদিকে যেমন মানুষের জীবনকে সহজ করেছে, অন্যদিকে আন্তর্জাতিক অপরাধীচক্রের জন্যও নতুন সুযোগ সৃষ্টি করেছে। গতকাল শনিবার আগামীর সময়ে প্রকাশিত ‘পাহাড় সমতলে সাইবার চক্র, নাজুক নিরাপত্তা’ শীর্ষক প্রতিবেদন আবারও একটি ভয়ংকর বাস্তবতা তুলে ধরেছে। এর আগে লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনামে সক্রিয় বিভিন্ন সাইবার অপরাধী পালিয়ে এসে বিশেষত বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে...
সম্পাদকীয়•১৩ দিন আগে
নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য
নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য
শিশুর সুস্বাস্থ্য, পুষ্টি ও নিরাপত্তা নিশ্চিত করা শুধু পারিবারিক দায়িত্ব নয়; এটি রাষ্ট্রেরও সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। অথচ দেশ এখন এমন এক বাস্তবতার মুখোমুখি, যেখানে হামে আক্রান্ত হয়ে বিপুলসংখ্যক শিশুর মৃত্যু ঘটেছে। চলতি বছর এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ১ হাজার ৪৪ শিশুর মৃত্যুর খবর জানা গেছে। হামের উপসর্গ নিয়ে যেসব শিশু বর্তমানে অসুস্থ, তারা আবার অপুষ্টির শিকার। গতকাল বৃহস্পতিবার আগামীর সময়ে প্রকাশিত ‘হামের ধকল থেকে অপুষ্টির কবলে’ শীর্ষক প্রতিবেদন দেশের স্বাস্থ্যব্যবস্থা, টিকাদান কর্মসূচি এবং...
সম্পাদকীয়•১৫ দিন আগে
নিরাপদ হোক ইলিশের উপকূল
নিরাপদ হোক ইলিশের উপকূল
উৎসবের মৌসুমে ওপার বাংলায় ইলিশ পাঠানো ছিল আমাদের ঐতিহ্য। উপহার যেত, পদ্মার রুপালি ইলিশ সুবাস ছড়াত কলকাতার রান্নাঘরে। অথচ আজ চাকা পুরো ঘুরে গেছে। দেশের বাজার সামলাতে এখন আমাদেরই ইলিশ আনতে হচ্ছে ভারত থেকে। পেট্রাপোল পেরিয়ে হাজার হাজার টন গুজরাটি ইলিশ ঢুকছে দেশে। রুপালি ইলিশের সেই চেনা জৌলুশ নদী-উপকূল থেকে উধাও। সাগরের এই রাজা নাকি পাড়ি জমাচ্ছে গভীর থেকে গভীরে, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী আন্তর্জাতিক জলসীমায়। উপকূলের চেনা মোহনা ছেড়ে ইলিশের এই রুট বদল এবং অজানা গন্তব্যে চলে যাওয়ার ঘটনা পুরো মৎস্য খাত...
সম্পাদকীয়•১৬ দিন আগে
সাগরে জেলেদের কষ্টের ঢেউ
সাগরে জেলেদের কষ্টের ঢেউ
বাংলাদেশের জন্য সমুদ্র শুধু নীল জলরাশি নয়, এটি সম্ভাবনাময় এক বিশাল অর্থনৈতিক ভাণ্ডার। আন্তর্জাতিক সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির পর বঙ্গোপসাগরে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত এলাকায় মাছ ধরা এবং অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের একচ্ছত্র অধিকার পেয়েছে বাংলাদেশ। এই বিশাল জলসীমা দেশের ব্লু ইকোনমির নতুন দিগন্ত উন্মোচন করেছে। মৎস্যসম্পদ, সামুদ্রিক খনিজ, পর্যটন, জাহাজ চলাচল, নবায়নযোগ্য জ্বালানি ও সামুদ্রিক জীববৈচিত্র্য— সব মিলিয়ে ব্লু ইকোনমি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার সক্ষমতা রাখে। দেশের জিডি...
সম্পাদকীয়•১৭ দিন আগে
আছেন, আবার নেই
আছেন, আবার নেই
বরাবর জেলা প্রশাসক (ডিসি), মুন্সীগঞ্জ জেলা   শ্রোডিঞ্জারের বিড়ালতত্ত্বে একটি বিড়ালকে জীবিত ও মৃত দুভাবেই কল্পনা করে নিতে হয়। পদার্থবিজ্ঞানের ছাত্ররা এভাবেই কল্পনা করে আসছেন এতকাল। পদার্থবিজ্ঞানের ছাত্র আমি নই। বেশ আগে একবার শুনেছিলাম বলে আজও তত্ত্বটা আবছা মনে রয়ে গেছে। সম্প্রতি একটা বাস্তব প্রয়োগও দেখলাম। যদিও এর সঙ্গে বিজ্ঞানের কোনো যোগসূত্র নেই। ঘটনা হলো– সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) অফিস সহায়ক আলী হোসেন দুই বছর ধরে কর্মস্থলে উপস্থিত না থেকেও হাজিরা খাতায় উপস্থিত রয়...
সম্পাদকীয়•১৭ দিন আগে
নিজের শহরে নারীর ভয় কেন
নিজের শহরে নারীর ভয় কেন
যে রাষ্ট্র নারীর শ্রম, মেধা ও অবদানকে অর্থনীতির চালিকাশক্তির অন্যতম নিয়ামক হিসেবে ব্যবহার করছে, সেই রাষ্ট্রে কর্মজীবী নারীর নিশ্চিন্তে ঘরে ফেরার পরিবেশ নিশ্চিত না হওয়া মোটেও গৌরবের নয়। রাত গভীর হলে শহরের আলো জ্বলে ওঠে, কিন্তু সেই আলো সব নাগরিকের জন্য সমান নিরাপত্তা বয়ে আনে না। অফিস শেষে, হাসপাতালের ডিউটি শেষ করে, কলকারখানা, গণমাধ্যম, কলসেন্টার, ব্যাংক, পোশাকশিল্প কিংবা বিভিন্ন সেবা খাতের হাজারো কর্মজীবী নারী যখন ঘরে ফেরার পথে বের হন, তখন তাদের অনেকের মনে প্রথম প্রশ্নটি আসে— নিরাপদে পৌঁছাতে পারব...
সম্পাদকীয়•১৯ দিন আগে
রূপপুর সতর্কতা
রূপপুর সতর্কতা
বাংলাদেশের বিদ্যুৎ সংকট নিরসনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। তবে এই উচ্চপ্রযুক্তির কেন্দ্রটি পরিচালনার ক্ষেত্রে চরম ঝুঁকিও বিদ্যমান। এ কারণে প্রকল্পটি নিয়ে দেশের মানুষের মধ্যে যেমন বড় প্রত্যাশা রয়েছে, তেমনি গভীর নিরাপত্তা শঙ্কাও প্রকাশ পাচ্ছে। বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল সেফটি কালচার বা শিল্প নিরাপত্তা সংস্কৃতির যে দৈন্যদশা প্রতিনিয়ত দেখা যায়, তাতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো অত্যন্ত জটিল ও স্পর্শকাতর ব্যবস্থা পরিচালনা করা কতটা বিপজ্জনক হতে পারে, তা হয়তো সা...
সম্পাদকীয়•২২ দিন আগে
রোগে জোয়ার সেবায় ভাটা
রোগে জোয়ার সেবায় ভাটা
রাষ্ট্র উন্নয়ন আর অগ্রগতির গান গেয়ে গলা শুকিয়ে ফেলছে, ঠিক তখনই আমরা অক্লান্ত জনগণ করুণ বাস্তবতার মুখোমুখি। একদিকে হাম নামের ভাইরাসে প্রাণ যাচ্ছে শত শত শিশুর, অন্যদিকে এডিস মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত রোগীদের ভিড় হাসপাতালগুলোতে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সাফল্য বাংলাদেশকে বৈশ্বিক দরবারে এনে দিয়েছিল এক বিরল গৌরব। কিন্তু সেই অহংকার আজ চুরমার। বিগত অন্তর্বর্তী সরকারের নীতিগত গাফিলতি এবং টিকাদানের সর্বজনীন শৃঙ্খল ভেঙে ফেলার যে খেসারত দেশ দিচ্ছে, তা এক জাতীয় ট্র্যাজেডিতে রূপ নিয়েছে...
সম্পাদকীয়•২৩ দিন আগে
অনাকাঙ্ক্ষিত
অনাকাঙ্ক্ষিত
একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা ব্যবস্থা ও সাংবিধানিক কাঠামো সম্পর্কে আন্তর্জাতিক কোনো সংস্থার কর্মকর্তার প্রকাশ্য মন্তব্য কতটা শোভন এবং ভারসাম্যপূর্ণ— সেই প্রশ্ন সামনে এসেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের একটি বক্তব্যকে কেন্দ্র করে। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর একটি শক্তিশালী ও স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান জানিয়েছেন তিনি ওই বক্তব্যে। বাংলাদেশ কোনো যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র নয়, কোনো ব্যর্থ রাষ্ট্রও নয়। বরং জাতিসংঘ শান্...
সম্পাদকীয়•২৪ দিন আগে